হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

সাগরে লঘুচাপ আরও শক্তিশালী হওয়ার শঙ্কা

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ২০ অক্টোবর ২০২৩, ০২:০৭ অপরাহ্ন


ঢাকা, ২০ অক্টোবর – বঙ্গোপসাগরের একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি আরও শক্তিশালী (ঘণীভূত) হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।

আগামী সপ্তাহের শেষের দিকে দেশে বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

আরও পড়ুন

সিলেট নগরীতে যান চলাচলে কঠোর নিষেধাজ্ঞা ও ট্রাফিক পুলিশের বিশেষ নির্দেশনা

ধীরে ধীরে কমছে তাপমাত্রা। শুক্রবার (২০ অক্টোবর) সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০ ডিগ্রি সেলসিয়াস, এর আগের দিন ছিল ২০ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। এর আগে মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড করা হয়েছিল ২১ ডিগ্রি সেলসিয়াস। গত কিছুদিন ধরে সর্বনিম্ন তাপমাত্রা থাকছে তেঁতুলিয়ায়।

আজ ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।

শুক্রবার সকালে আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ জানান, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি আরও ঘণীভূত হতে পারে।

সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে তিনি জানান, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

আগামী দুইদিন সারাদেশ বৃষ্টিহীন থাকার সঙ্গে সঙ্গে তাপমাত্রাও অপরিবর্তিত থাকতে পারে জানিয়ে বজলুর রশিদ বলেন, পরবর্তী পাঁচ দিনে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা রয়েছে।

প্রাকৃতিক নানা কারণে সমুদ্রের কোন স্থানে কেন্দ্রাভিমুখী ঝোড়ো হাওয়ার অঞ্চল বা লঘুচাপ সৃষ্টি হয়। ক্রমান্বয়ে এ ঝোড়ো হাওয়ার অঞ্চলটি শক্তি সঞ্চয় করে (বাতাসের গতি বৃদ্ধি পেয়ে) সুস্পষ্ট লঘুচাপ, নিম্নচাপ, গভীর নিম্নচাপ ও শেষে ঘূর্ণিঝড়ে পরিণত হয়। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সুস্পষ্ট লঘুচাপ হচ্ছে ঘণ্টায় ৩১ থেকে ৪০ কিলোমিটার বেগের ঝোড়ো হওয়ার অঞ্চল। নিম্নচাপ হচ্ছে একটি ঝোড়ো হাওয়ার অঞ্চল, যেখানে বাতাসের গতিবেগ ঘণ্টায় ৪১ থেকে ৫০ কিলোমিটারের মধ্যে। গভীর নিম্নচাপের ক্ষেত্রে বাতাসের গতিবেগ ৫১ থেকে ৬১ কিলোমিটারের মধ্যে থাকে।

কোন ঝোড়ো হাওয়ার অঞ্চলে বাতাসের গতিবেগ ৬২ থেকে ৮৮ কিলোমিটারের মধ্যে হলে তাকে বলে ঘূর্ণিঝড়।

আজ বঙ্গোপসাগরের সৃষ্টি হওয়া লঘুচাপটি শক্তিশালী হয়ে নিম্নচাপে পরিণত হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

সূত্র: জাগো নিউজ
আইএ/ ২০ অক্টোবর ২০২৩

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

সাগরে লঘুচাপ আরও শক্তিশালী হওয়ার শঙ্কা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

সাগরে লঘুচাপ আরও শক্তিশালী হওয়ার শঙ্কা

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ২০ অক্টোবর ২০২৩, ০২:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ২০ অক্টোবর – বঙ্গোপসাগরের একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি আরও শক্তিশালী (ঘণীভূত) হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। আগামী সপ্তাহের শেষের দিকে দেশে বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। ধীরে ধীরে কমছে তাপমাত্রা। শুক্রবার (২০ অক্টোবর) সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০ ডিগ্রি সেলসিয়াস, এর আগের দিন ছিল ২০ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। এর আগে মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড করা হয়েছিল ২১ ডিগ্রি সেলসিয়াস। গত কিছুদিন ধরে সর্বনিম্ন তাপমাত্রা থাকছে তেঁতুলিয়ায়। আজ ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার সকালে আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ জানান, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি আরও ঘণীভূত হতে পারে। সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে তিনি জানান, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। আগামী দুইদিন সারাদেশ বৃষ্টিহীন থাকার সঙ্গে সঙ্গে তাপমাত্রাও অপরিবর্তিত থাকতে পারে জানিয়ে বজলুর রশিদ বলেন, পরবর্তী পাঁচ দিনে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা রয়েছে। প্রাকৃতিক নানা কারণে সমুদ্রের কোন স্থানে কেন্দ্রাভিমুখী ঝোড়ো হাওয়ার অঞ্চল বা লঘুচাপ সৃষ্টি হয়। ক্রমান্বয়ে এ ঝোড়ো হাওয়ার অঞ্চলটি শক্তি সঞ্চয় করে (বাতাসের গতি বৃদ্ধি পেয়ে) সুস্পষ্ট লঘুচাপ, নিম্নচাপ, গভীর নিম্নচাপ ও শেষে ঘূর্ণিঝড়ে পরিণত হয়। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সুস্পষ্ট লঘুচাপ হচ্ছে ঘণ্টায় ৩১ থেকে ৪০ কিলোমিটার বেগের ঝোড়ো হওয়ার অঞ্চল। নিম্নচাপ হচ্ছে একটি ঝোড়ো হাওয়ার অঞ্চল, যেখানে বাতাসের গতিবেগ ঘণ্টায় ৪১ থেকে ৫০ কিলোমিটারের মধ্যে। গভীর নিম্নচাপের ক্ষেত্রে বাতাসের গতিবেগ ৫১ থেকে ৬১ কিলোমিটারের মধ্যে থাকে। কোন ঝোড়ো হাওয়ার অঞ্চলে বাতাসের গতিবেগ ৬২ থেকে ৮৮ কিলোমিটারের মধ্যে হলে তাকে বলে ঘূর্ণিঝড়। আজ বঙ্গোপসাগরের সৃষ্টি হওয়া লঘুচাপটি শক্তিশালী হয়ে নিম্নচাপে পরিণত হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। সূত্র: জাগো নিউজআইএ/ ২০ অক্টোবর ২০২৩

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×