হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

সাত বছরে ৪৩ বার বিয়ের প্রস্তাব, অতঃপর বিয়ে ৩ সন্তানের জননীকে

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ৮ আগস্ট ২০২৫, ১১:৪৩ পূর্বাহ্ন


ব্রিটেন, ০৮ আগস্ট – প্রেমিকাকে বিয়ের জন্য রাজি করাতে কতই চেষ্টাই না করে থাকে প্রেমিক। বিভিন্ন ধরণের উপহার থেকে শুরু করে, কত কিছু দিয়ে প্রিয় মানুষকে বোঝানোর চেষ্টা করে থাকে। তবে এবার সবকিছুকে পেছনে ফেলে ধৈর্য্যর পরীক্ষা দিয়েছেন এক তরুণ। প্রেমিকাকে টানা সাত বছর ধরে মোট ৪৩ বার বিয়ের প্রস্তাব দিয়েছেন ওই তরুণ।

দ্য ওয়ালের এক প্রতিবেদনে জানানো হয়েছে, ২০১৮ সাল থেকেই প্রেমের সম্পর্কে রয়েছেন সারা এবং লিউক নামের ওই তরুণ। ব্রিটেনের এসেক্সের বাসিন্দা সারা। পেশায় মার্কেটিং এক্সিকিউটিভ সারা তিন সন্তানের জননীও। অন্যদিকে, লিউক পেশায় ট্যাটুশিল্পী।

আরও পড়ুন

সিলেট নগরীতে যান চলাচলে কঠোর নিষেধাজ্ঞা ও ট্রাফিক পুলিশের বিশেষ নির্দেশনা

সারা এবং লিউক দু’জনেই অবশ্য অতীতে সম্পর্কের ঘাত-প্রতিঘাত সহ্য করে এসেছেন। দু’জনেই এখন জীবনে থিতু হতে চান। তবে, নতুন করে আবার সংসার বাঁধার আগে নিজেকে গুছিয়ে নেওয়ার জন্য সময় চান সারা। কিন্তু লিউকের যেন তর সইছিল না।

সম্পর্কের বয়স ছ’মাস হতেই তিনি বিয়ের প্রস্তাব দিয়ে ফেলেন সারাকে। তবে নিজের সিদ্ধান্তে অনড় ছিলেন তিন সন্তানের জননী সারা। কখনও প্রাগের প্রাসাদে ক্যান্ডেললাইট ডিনার আয়োজন করতেন লিউক। কখনও আবার জামাইকার সমুদ্রসৈকতে ঘোড়ার পিঠে চড়ে ঘুরে বেড়ানোর ব্যবস্থা করতেন। প্রতিবারই আকর্ষণীয়ভাবে সারাকে বিয়ের প্রস্তাব দিতেন তিনি। আর প্রতিবারই লিউকের প্রস্তাব ফিরিয়ে দিতেন সারা।

এক পর্যায়ে ২০২৩ সালে সারাকে নিয়ে লন্ডনের গ্রিনিচে ঘুরতে যান লিউক। আর সেখানেই এক পা মুড়ে বসে সারাকে তিনি বলেন, এই জায়গাটা পৃথিবীর কেন্দ্রবিন্দু আর আমার জীবনের কেন্দ্রবিন্দু হলে তুমি। আমি চাই তুমি আমাকে বিয়ে কর। লিউকের এমন আবেগঘন প্রস্তাব আর ফেরাতে পারেননি সারা। রাজি হয়ে যান তিনি।

 


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

সাত বছরে ৪৩ বার বিয়ের প্রস্তাব, অতঃপর বিয়ে ৩ সন্তানের জননীকে

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

সাত বছরে ৪৩ বার বিয়ের প্রস্তাব, অতঃপর বিয়ে ৩ সন্তানের জননীকে

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ৮ আগস্ট ২০২৫, ১১:৪৩ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ব্রিটেন, ০৮ আগস্ট – প্রেমিকাকে বিয়ের জন্য রাজি করাতে কতই চেষ্টাই না করে থাকে প্রেমিক। বিভিন্ন ধরণের উপহার থেকে শুরু করে, কত কিছু দিয়ে প্রিয় মানুষকে বোঝানোর চেষ্টা করে থাকে। তবে এবার সবকিছুকে পেছনে ফেলে ধৈর্য্যর পরীক্ষা দিয়েছেন এক তরুণ। প্রেমিকাকে টানা সাত বছর ধরে মোট ৪৩ বার বিয়ের প্রস্তাব দিয়েছেন ওই তরুণ।দ্য ওয়ালের এক প্রতিবেদনে জানানো হয়েছে, ২০১৮ সাল থেকেই প্রেমের সম্পর্কে রয়েছেন সারা এবং লিউক নামের ওই তরুণ। ব্রিটেনের এসেক্সের বাসিন্দা সারা। পেশায় মার্কেটিং এক্সিকিউটিভ সারা তিন সন্তানের জননীও। অন্যদিকে, লিউক পেশায় ট্যাটুশিল্পী।সারা এবং লিউক দু’জনেই অবশ্য অতীতে সম্পর্কের ঘাত-প্রতিঘাত সহ্য করে এসেছেন। দু’জনেই এখন জীবনে থিতু হতে চান। তবে, নতুন করে আবার সংসার বাঁধার আগে নিজেকে গুছিয়ে নেওয়ার জন্য সময় চান সারা। কিন্তু লিউকের যেন তর সইছিল না।সম্পর্কের বয়স ছ’মাস হতেই তিনি বিয়ের প্রস্তাব দিয়ে ফেলেন সারাকে। তবে নিজের সিদ্ধান্তে অনড় ছিলেন তিন সন্তানের জননী সারা। কখনও প্রাগের প্রাসাদে ক্যান্ডেললাইট ডিনার আয়োজন করতেন লিউক। কখনও আবার জামাইকার সমুদ্রসৈকতে ঘোড়ার পিঠে চড়ে ঘুরে বেড়ানোর ব্যবস্থা করতেন। প্রতিবারই আকর্ষণীয়ভাবে সারাকে বিয়ের প্রস্তাব দিতেন তিনি। আর প্রতিবারই লিউকের প্রস্তাব ফিরিয়ে দিতেন সারা।এক পর্যায়ে ২০২৩ সালে সারাকে নিয়ে লন্ডনের গ্রিনিচে ঘুরতে যান লিউক। আর সেখানেই এক পা মুড়ে বসে সারাকে তিনি বলেন, এই জায়গাটা পৃথিবীর কেন্দ্রবিন্দু আর আমার জীবনের কেন্দ্রবিন্দু হলে তুমি। আমি চাই তুমি আমাকে বিয়ে কর। লিউকের এমন আবেগঘন প্রস্তাব আর ফেরাতে পারেননি সারা। রাজি হয়ে যান তিনি।  [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×