হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

‘সিগারেট এমন প্রেমিকা, যাকে ছাড়লে একদম ছেড়ে দিতে হবে’

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫, ১০:০০ পূর্বাহ্ন


ঢাকা, ০৮ সেপ্টেম্বর – অভিনেতা আরশ খান সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি স্ট্যাটাস দিয়ে ধূমপান ও ভেপের ক্ষতিকর দিক নিয়ে খোলাখুলি কথা বলেছেন। সেখানে তিনি নিজের অভিজ্ঞতা শেয়ার করে ভক্তদের সতর্ক থাকার পরামর্শ দেন।

স্ট্যাটাসে শুরুতে আরশ খান লিখেছেন, স্কুল জীবনে ফ্লেক্স করতে গিয়ে বন্ধুদের সাথে সিগারেট খাওয়া শুরু করেছিলাম। ১৯ বছর শেষ। আমার ফুসফুসও প্রায় শেষের দিকে। এখন ফ্লেক্সের বিষয় বস্তু অভ্যাসে পরিণত হয়েছে। সিগারেট ছাড়ার জন্য ধরলাম ভেপ। গত ১৯ বছরে ফুসফুসের যা ১২টা বেজেছিল তার ৩ গুণ বেজেছে গত ৬ মাসে।

আরও পড়ুন

মানিক মিয়া অ্যাভিনিউতে একই মঞ্চে ৭ ব্যান্ড: জেমস-ওয়ারফেজদের বিনামূল্যে শোনার সুবর্ণ সুযোগ

সিগারেট ছাড়ার জন্য তিনি ভেপ ব্যবহার শুরু করেছিলেন। তবে এর ক্ষতি সিগারেটের চেয়েও ভয়াবহ। এরপর অভিনেতা আরও লিখেছেন, বিশ্বাস করো সুস্থ থাকার চেয়ে বড় ফ্লেক্স আর কিছু নাই। তোমরা যারা রিসেন্টলি ধূমপান বিষয়টাকে আপন করে নেওয়ার ভাবনায় আছ তারা এই বিষয় থেকে দূরে থাকো। ধূমপায়ী ব্যক্তি ধুমপান ছাড়লে ফুসফুসে যদি বড় কোনো ক্ষত না থাকে তবে ফুসফুস স্বাভাবিক হতে সময় লাগে ৯ মাস। তারপরও এমন কিছু ক্ষতি হয়ে যায় যা কোনোদিন ঠিক হয় না।

সবশেষ  আরশ খান ধূমপান ও ভেপ দুটোই একেবারে এড়িয়ে চলার পরামর্শ দিয়ে লিখেছেন, ভেপের দ্বারা ফুসফুসের যে ক্ষতি হয় তার কোনো চিকিৎসা নেই, কোনো ওষুধ নেই। পুরো জীবনের জন্য ওই অংশ অকেজো। সিগারেট এমন প্রেমিকা যাকে ছাড়লে একদম ছেড়ে দিতে হবে, সিগারেট ছাড়তে গিয়ে ভেপ নামক প্রেমিকাকে রিবাউন্ড বানানো যাবে না। ভাবিয়া করিও কাজ, আমার মতন করিয়া ভাবিও না।

এনএন


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

বিনোদন
Card Image

‘সিগারেট এমন প্রেমিকা, যাকে ছাড়লে একদম ছেড়ে দিতে হবে’

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

‘সিগারেট এমন প্রেমিকা, যাকে ছাড়লে একদম ছেড়ে দিতে হবে’

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫, ১০:০০ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ০৮ সেপ্টেম্বর – অভিনেতা আরশ খান সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি স্ট্যাটাস দিয়ে ধূমপান ও ভেপের ক্ষতিকর দিক নিয়ে খোলাখুলি কথা বলেছেন। সেখানে তিনি নিজের অভিজ্ঞতা শেয়ার করে ভক্তদের সতর্ক থাকার পরামর্শ দেন।স্ট্যাটাসে শুরুতে আরশ খান লিখেছেন, স্কুল জীবনে ফ্লেক্স করতে গিয়ে বন্ধুদের সাথে সিগারেট খাওয়া শুরু করেছিলাম। ১৯ বছর শেষ। আমার ফুসফুসও প্রায় শেষের দিকে। এখন ফ্লেক্সের বিষয় বস্তু অভ্যাসে পরিণত হয়েছে। সিগারেট ছাড়ার জন্য ধরলাম ভেপ। গত ১৯ বছরে ফুসফুসের যা ১২টা বেজেছিল তার ৩ গুণ বেজেছে গত ৬ মাসে।সিগারেট ছাড়ার জন্য তিনি ভেপ ব্যবহার শুরু করেছিলেন। তবে এর ক্ষতি সিগারেটের চেয়েও ভয়াবহ। এরপর অভিনেতা আরও লিখেছেন, বিশ্বাস করো সুস্থ থাকার চেয়ে বড় ফ্লেক্স আর কিছু নাই। তোমরা যারা রিসেন্টলি ধূমপান বিষয়টাকে আপন করে নেওয়ার ভাবনায় আছ তারা এই বিষয় থেকে দূরে থাকো। ধূমপায়ী ব্যক্তি ধুমপান ছাড়লে ফুসফুসে যদি বড় কোনো ক্ষত না থাকে তবে ফুসফুস স্বাভাবিক হতে সময় লাগে ৯ মাস। তারপরও এমন কিছু ক্ষতি হয়ে যায় যা কোনোদিন ঠিক হয় না।সবশেষ  আরশ খান ধূমপান ও ভেপ দুটোই একেবারে এড়িয়ে চলার পরামর্শ দিয়ে লিখেছেন, ভেপের দ্বারা ফুসফুসের যে ক্ষতি হয় তার কোনো চিকিৎসা নেই, কোনো ওষুধ নেই। পুরো জীবনের জন্য ওই অংশ অকেজো। সিগারেট এমন প্রেমিকা যাকে ছাড়লে একদম ছেড়ে দিতে হবে, সিগারেট ছাড়তে গিয়ে ভেপ নামক প্রেমিকাকে রিবাউন্ড বানানো যাবে না। ভাবিয়া করিও কাজ, আমার মতন করিয়া ভাবিও না।এনএন [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×