হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

সুনামি আতঙ্কে হাওয়াইয়ের বন্দর থেকে জাহাজ সরিয়ে নেওয়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ৩০ জুলাই ২০২৫, ১২:৪৬ অপরাহ্ন


ওয়াশিংটন, ৩০ জুলাই – রাশিয়ার উপকূলে ভয়াবহ ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৮ দশমিক ৮। এরপর যুক্তরাষ্ট্র, জাপানসহ একাধিক দেশে সুনামি সতর্কতা জারি করা হয়েছে।

আর এর মধ্যেই যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ের বন্দর থেকে সব বাণিজ্যিক জাহাজ সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে মার্কিন কোস্টগার্ড। বুধবার (৩০ জুলাই) এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

আরও পড়ুন

কক্সবাজার পৌরসভাসহ বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে ২১ জন গ্রেপ্তার

সংবাদমাধ্যমটি বলছে, সুনামি ঢেউ আঘাত হানার আশঙ্কায় হাওয়াইয়ের সব বাণিজ্যিক বন্দর থেকে জাহাজ সরিয়ে নিতে নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্রের কোস্টগার্ড।

হনলুলুর কোস্টগার্ডের ক্যাপ্টেন বাণিজ্যিক জাহাজগুলোকে দ্রুত বন্দর ছাড়ার নির্দেশ দিয়েছেন। কোস্টগার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে জানিয়েছে, “সব বন্দরেই বাহির থেকে আসা জাহাজ প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।”

এর আগে রাশিয়ার উপকূলে ৮.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর একাধিক দেশে সুনামি সতর্কতা জারি করা হয়। বুধবার ভোরে রাশিয়ার দূরপ্রাচ্যের কামচাটকা অঞ্চলে প্রায় চার মিটার উচ্চতার জলোচ্ছ্বাস দেখা যায়।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের হনলুলু জরুরি ব্যবস্থাপনা বিভাগ জানিয়েছে, “বিধ্বংসী সুনামি ঢেউয়ের” আশঙ্কা রয়েছে এবং কিছু উপকূলীয় এলাকা থেকে লোকজনকে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

জাপানের কর্মকর্তারাও জানিয়েছেন, তাদের উপকূলীয় অঞ্চলে তিন মিটার পর্যন্ত উঁচু ঢেউ আছড়ে পড়তে পারে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল পেট্রোপাভলোভস্ক-কামচাটস্কির পূর্বে ১৩৬ কিলোমিটার দূরে।

এর কিছুক্ষণ পর রাশিয়ার একই অঞ্চলের পেট্রোপাভলোভস্ক ও ভিলিউচিনস্ক শহরের দক্ষিণ-পূর্বে যথাক্রমে ১৪৭ ও ১৩১ কিলোমিটার দূরে ৬.৯ ও ৬.৩ মাত্রার আরও দুটি ভূমিকম্প রেকর্ড করা হয়।

ভার্জিনিয়া টেক বিশ্ববিদ্যালয়ের সুনামি বিশেষজ্ঞ রবার্ট ওয়েইস আল জাজিরাকে জানান, পরিস্থিতি গুরুতর বলে মনে হচ্ছে। তিনি বলেন, “এই ভূমিকম্প নিয়ে উদ্বিগ্ন হওয়াটাই সঠিক।”


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

সুনামি আতঙ্কে হাওয়াইয়ের বন্দর থেকে জাহাজ সরিয়ে নেওয়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

সুনামি আতঙ্কে হাওয়াইয়ের বন্দর থেকে জাহাজ সরিয়ে নেওয়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ৩০ জুলাই ২০২৫, ১২:৪৬ অপরাহ্ন
Print Image
[ad_1] ওয়াশিংটন, ৩০ জুলাই – রাশিয়ার উপকূলে ভয়াবহ ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৮ দশমিক ৮। এরপর যুক্তরাষ্ট্র, জাপানসহ একাধিক দেশে সুনামি সতর্কতা জারি করা হয়েছে।আর এর মধ্যেই যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ের বন্দর থেকে সব বাণিজ্যিক জাহাজ সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে মার্কিন কোস্টগার্ড। বুধবার (৩০ জুলাই) এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।সংবাদমাধ্যমটি বলছে, সুনামি ঢেউ আঘাত হানার আশঙ্কায় হাওয়াইয়ের সব বাণিজ্যিক বন্দর থেকে জাহাজ সরিয়ে নিতে নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্রের কোস্টগার্ড।হনলুলুর কোস্টগার্ডের ক্যাপ্টেন বাণিজ্যিক জাহাজগুলোকে দ্রুত বন্দর ছাড়ার নির্দেশ দিয়েছেন। কোস্টগার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে জানিয়েছে, “সব বন্দরেই বাহির থেকে আসা জাহাজ প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।”এর আগে রাশিয়ার উপকূলে ৮.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর একাধিক দেশে সুনামি সতর্কতা জারি করা হয়। বুধবার ভোরে রাশিয়ার দূরপ্রাচ্যের কামচাটকা অঞ্চলে প্রায় চার মিটার উচ্চতার জলোচ্ছ্বাস দেখা যায়।অন্যদিকে যুক্তরাষ্ট্রের হনলুলু জরুরি ব্যবস্থাপনা বিভাগ জানিয়েছে, “বিধ্বংসী সুনামি ঢেউয়ের” আশঙ্কা রয়েছে এবং কিছু উপকূলীয় এলাকা থেকে লোকজনকে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।জাপানের কর্মকর্তারাও জানিয়েছেন, তাদের উপকূলীয় অঞ্চলে তিন মিটার পর্যন্ত উঁচু ঢেউ আছড়ে পড়তে পারে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল পেট্রোপাভলোভস্ক-কামচাটস্কির পূর্বে ১৩৬ কিলোমিটার দূরে।এর কিছুক্ষণ পর রাশিয়ার একই অঞ্চলের পেট্রোপাভলোভস্ক ও ভিলিউচিনস্ক শহরের দক্ষিণ-পূর্বে যথাক্রমে ১৪৭ ও ১৩১ কিলোমিটার দূরে ৬.৯ ও ৬.৩ মাত্রার আরও দুটি ভূমিকম্প রেকর্ড করা হয়।ভার্জিনিয়া টেক বিশ্ববিদ্যালয়ের সুনামি বিশেষজ্ঞ রবার্ট ওয়েইস আল জাজিরাকে জানান, পরিস্থিতি গুরুতর বলে মনে হচ্ছে। তিনি বলেন, “এই ভূমিকম্প নিয়ে উদ্বিগ্ন হওয়াটাই সঠিক।” [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×