হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

সেন্টমার্টিনে কোস্ট গার্ডের অভিযানে ২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ১২ জানুয়ারি ২০২৬, ০২:২৮ অপরাহ্ন

কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপে অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে কোস্টগার্ড।উদ্ধারকৃত মাদকের মূল্য ৬০ হাজার টাকা বলে কোস্টগার্ড জানিয়েছেন।

এসময় তাদের কাছ থেকে নগদ ১ হাজার ৬শ টাকা জব্দ করা হয়।গতকাল রোববার সন্ধ্যায় কোস্ট গার্ড স্টেশন সেন্টমার্টিনের একটি আভিযানিক দল দ্বীপের পশ্চিমপাড়া সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। সোমবার দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

কোস্ট গার্ড সূত্র জানায়, আটককৃত ব্যক্তিরা দীর্ঘদিন ধরে মাদক পাচার ও বেচাকেনার সঙ্গে জড়িত ছিল।জব্দকৃত মাদকদ্রব্য এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

মাদকের ভয়াল থাবা থেকে সমাজ ও বিশেষ করে তরুণ প্রজন্মকে রক্ষায় বাংলাদেশ কোস্ট গার্ড নিয়মিতভাবে অভিযান পরিচালনা করছে এবং ভবিষ্যতেও এ ধরনের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন

সংকট আর শূন্যতায় ভুগছে কক্সবাজারের পর্যটন খাত, ভরসা প্রকৃতি

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

সেন্টমার্টিনে কোস্ট গার্ডের অভিযানে ২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

সেন্টমার্টিনে কোস্ট গার্ডের অভিযানে ২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ১২ জানুয়ারি ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপে অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে কোস্টগার্ড।উদ্ধারকৃত মাদকের মূল্য ৬০ হাজার টাকা বলে কোস্টগার্ড জানিয়েছেন। এসময় তাদের কাছ থেকে নগদ ১ হাজার ৬শ টাকা জব্দ করা হয়।গতকাল রোববার সন্ধ্যায় কোস্ট গার্ড স্টেশন সেন্টমার্টিনের একটি আভিযানিক দল দ্বীপের পশ্চিমপাড়া সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। সোমবার দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান। কোস্ট গার্ড সূত্র জানায়, আটককৃত ব্যক্তিরা দীর্ঘদিন ধরে মাদক পাচার ও বেচাকেনার সঙ্গে জড়িত ছিল।জব্দকৃত মাদকদ্রব্য এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। মাদকের ভয়াল থাবা থেকে সমাজ ও বিশেষ করে তরুণ প্রজন্মকে রক্ষায় বাংলাদেশ কোস্ট গার্ড নিয়মিতভাবে অভিযান পরিচালনা করছে এবং ভবিষ্যতেও এ ধরনের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×