হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

স্পেনে ভয়াবহ বন্যা, রিয়াল মাদ্রিদ–ভ্যালেন্সিয়া ম্যাচ স্থগিত

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ১ নভেম্বর ২০২৪, ০২:০৭ অপরাহ্ন


মাদ্রিদ, ০১ নভেম্বর – শনিবার ভ্যালেন্সিয়ার মাঠে গিয়ে স্প্যানিশ লা লিগার ম্যাচ খেলার কথা ছিল রিয়াল মাদ্রিদের; তবে স্পেনজুড়ে ভয়াবহ বন্যায় এবং প্রচুর মানুষের মৃত্যুর কারণে শনিবারের ম্যাচটি স্থগিত রাখার ঘোষণা দেয়া হয়েছে।

স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ) বৃহস্পতিবার ঘোষণা করে, লা লিগার অনুরোধে বন্যার কারণে ভ্যালেন্সিয়া রাজ্যে সব ধরনের ফুটবল স্থগিত করা হলো। পরবর্তীতে স্থগিত হওয়া ম্যাচগুলোর সময় পূনঃনির্ধারণ করা হবে।

আরও পড়ুন

অস্কারজয়ী চিলিয়ান চলচ্চিত্র নির্মাতা সেবাস্তিয়ান লেলিও আর নেই

ভয়াবহ এই বন্যায় এখনও পর্যন্ত ১৫০ জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। স্প্যানিশ সরকার তিনদিনের জাতীয় শোক প্রকাশের ঘোষণা দিয়েছে। শুধু ১৫০জনের মৃত্যুই নয়, আরও অসংখ্য মানুষের খোঁজ পাওয়া যাচ্ছে না। বলা হচ্ছে, বর্তমান শতাব্দীতে স্পেনে এটাই সবচেয়ে ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়।

শনিবারে লা লিগায় ভ্যালেন্সিয়া-রিয়ল মাদ্রিদ ছাড়াও ছিল ভিয়ারিয়াল ও রায়ো ভায়েকানোর ম্যাচ। এছাড়া আগামী শনিবার দ্বিতীয় বিভাগে মালাগার বিপক্ষে লেভান্তের হোম ম্যাচটিও স্থগিত করা হলো। নারী লা লিগায়ও দুটি ম্যাচ স্থগিত হয়ে গেলো। এর মধ্যে লেভান্তের বিপক্ষে রিয়াল মাদ্রিদের ম্যাচও ছিল।

লা লিগা এবং ভ্যালেন্সিয়া অঞ্চলের ক্লাবগুলো আবেদন জানিয়েছে, রেড ক্রসের জন্য সহযোগিতার হাত বাড়াতে। যারা বন্যাদুর্গত এলাকায় উদ্ধার ও ত্রাণ কার্যক্রম চালাচ্ছে।

সূত্র: জাগো নিউজ
আইএ/ ০১ নভেম্বর ২০২৪


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

স্পেনে ভয়াবহ বন্যা, রিয়াল মাদ্রিদ–ভ্যালেন্সিয়া ম্যাচ স্থগিত

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

স্পেনে ভয়াবহ বন্যা, রিয়াল মাদ্রিদ–ভ্যালেন্সিয়া ম্যাচ স্থগিত

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ১ নভেম্বর ২০২৪, ০২:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] মাদ্রিদ, ০১ নভেম্বর – শনিবার ভ্যালেন্সিয়ার মাঠে গিয়ে স্প্যানিশ লা লিগার ম্যাচ খেলার কথা ছিল রিয়াল মাদ্রিদের; তবে স্পেনজুড়ে ভয়াবহ বন্যায় এবং প্রচুর মানুষের মৃত্যুর কারণে শনিবারের ম্যাচটি স্থগিত রাখার ঘোষণা দেয়া হয়েছে।স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ) বৃহস্পতিবার ঘোষণা করে, লা লিগার অনুরোধে বন্যার কারণে ভ্যালেন্সিয়া রাজ্যে সব ধরনের ফুটবল স্থগিত করা হলো। পরবর্তীতে স্থগিত হওয়া ম্যাচগুলোর সময় পূনঃনির্ধারণ করা হবে।ভয়াবহ এই বন্যায় এখনও পর্যন্ত ১৫০ জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। স্প্যানিশ সরকার তিনদিনের জাতীয় শোক প্রকাশের ঘোষণা দিয়েছে। শুধু ১৫০জনের মৃত্যুই নয়, আরও অসংখ্য মানুষের খোঁজ পাওয়া যাচ্ছে না। বলা হচ্ছে, বর্তমান শতাব্দীতে স্পেনে এটাই সবচেয়ে ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়।শনিবারে লা লিগায় ভ্যালেন্সিয়া-রিয়ল মাদ্রিদ ছাড়াও ছিল ভিয়ারিয়াল ও রায়ো ভায়েকানোর ম্যাচ। এছাড়া আগামী শনিবার দ্বিতীয় বিভাগে মালাগার বিপক্ষে লেভান্তের হোম ম্যাচটিও স্থগিত করা হলো। নারী লা লিগায়ও দুটি ম্যাচ স্থগিত হয়ে গেলো। এর মধ্যে লেভান্তের বিপক্ষে রিয়াল মাদ্রিদের ম্যাচও ছিল।লা লিগা এবং ভ্যালেন্সিয়া অঞ্চলের ক্লাবগুলো আবেদন জানিয়েছে, রেড ক্রসের জন্য সহযোগিতার হাত বাড়াতে। যারা বন্যাদুর্গত এলাকায় উদ্ধার ও ত্রাণ কার্যক্রম চালাচ্ছে।সূত্র: জাগো নিউজআইএ/ ০১ নভেম্বর ২০২৪ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×