হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

স্বাধীনতা বিরোধী সংগঠনগুলো নির্বাচন পিছিয়ে দিতে ষড়যন্ত্র করছে

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ২২ আগস্ট ২০২৫, ১০:৫৭ অপরাহ্ন


ঢাকা, ২২ আগস্ট – বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক বলেছেন, স্বাধীনতা বিরোধী সংগঠনগুলো নির্বাচন পিছিয়ে দিতে বিভিন্ন স্থানে ষড়যন্ত্র করছে। তাই সবার সতর্ক থাকা জরুরি।

শুক্রবার (২২ আগস্ট) মনিপুর উচ্চ বিদ্যালয়ে মিরপুরস্থ জাতীয়তাবাদী শিক্ষক কর্মচারী জনতা পরিবারের উদ্যোগে আয়োজিত ‘জুলাই গণ-অভ্যুত্থান বর্ষপূর্তি উদযাপন-২০২৫ ও শহীদ পরিবার ও আহতদের সম্মাননা প্রদান’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন

প্রবাসীদের রেমিট্যান্সে বড় চমক: নভেম্বরের ১৪ দিনেই এলো ২০ হাজার ৮১১ কোটি টাকা

তিনি বলেন, বাংলাদেশের মানুষ গত ১৫ বছর ভোটাধিকার থেকে বঞ্চিত। একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে, যা জনগণের কাছে জবাবদিহি করবে। বিএনপি জনগণের সমস্যাকে নিজের সমস্যা মনে করে সমাধান করে, ক্ষমতার জন্য রাজনীতি করে না।

তারেক রহমানের ৩১ দফা কর্মপরিকল্পনার প্রসঙ্গ তুলে আমিনুল হক বলেন, এর মাধ্যমে একটি আধুনিক, মানবিক ও উন্নত বাংলাদেশ গড়ে তোলা হবে। শিক্ষা প্রতিষ্ঠান থেকে দলীয়করণ দূর করে স্বাধীনতা নিশ্চিত করা হবে। শিক্ষক-শিক্ষার্থীরা নিজেদের সত্তা ধরে রেখে শিক্ষার মানোন্নয়নে কাজ করবেন।

আমিনুল হক বলেন, আওয়ামী সরকার বিকৃত ইতিহাস চাপিয়ে দিয়েছে। বিএনপি সেই বিকৃতি দূর করে সঠিক ইতিহাস প্রজন্মের হাতে তুলে দেবে।

সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ২২ আগস্ট ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

স্বাধীনতা বিরোধী সংগঠনগুলো নির্বাচন পিছিয়ে দিতে ষড়যন্ত্র করছে

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

স্বাধীনতা বিরোধী সংগঠনগুলো নির্বাচন পিছিয়ে দিতে ষড়যন্ত্র করছে

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ২২ আগস্ট ২০২৫, ১০:৫৭ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ২২ আগস্ট – বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক বলেছেন, স্বাধীনতা বিরোধী সংগঠনগুলো নির্বাচন পিছিয়ে দিতে বিভিন্ন স্থানে ষড়যন্ত্র করছে। তাই সবার সতর্ক থাকা জরুরি।শুক্রবার (২২ আগস্ট) মনিপুর উচ্চ বিদ্যালয়ে মিরপুরস্থ জাতীয়তাবাদী শিক্ষক কর্মচারী জনতা পরিবারের উদ্যোগে আয়োজিত ‘জুলাই গণ-অভ্যুত্থান বর্ষপূর্তি উদযাপন-২০২৫ ও শহীদ পরিবার ও আহতদের সম্মাননা প্রদান’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।তিনি বলেন, বাংলাদেশের মানুষ গত ১৫ বছর ভোটাধিকার থেকে বঞ্চিত। একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে, যা জনগণের কাছে জবাবদিহি করবে। বিএনপি জনগণের সমস্যাকে নিজের সমস্যা মনে করে সমাধান করে, ক্ষমতার জন্য রাজনীতি করে না।তারেক রহমানের ৩১ দফা কর্মপরিকল্পনার প্রসঙ্গ তুলে আমিনুল হক বলেন, এর মাধ্যমে একটি আধুনিক, মানবিক ও উন্নত বাংলাদেশ গড়ে তোলা হবে। শিক্ষা প্রতিষ্ঠান থেকে দলীয়করণ দূর করে স্বাধীনতা নিশ্চিত করা হবে। শিক্ষক-শিক্ষার্থীরা নিজেদের সত্তা ধরে রেখে শিক্ষার মানোন্নয়নে কাজ করবেন।আমিনুল হক বলেন, আওয়ামী সরকার বিকৃত ইতিহাস চাপিয়ে দিয়েছে। বিএনপি সেই বিকৃতি দূর করে সঠিক ইতিহাস প্রজন্মের হাতে তুলে দেবে।সূত্র: ঢাকা পোস্টএনএন/ ২২ আগস্ট ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×