হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি সুজাতা

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:০৭ অপরাহ্ন


ঢাকা, ১৪ ফেব্রুয়ারি – বাংলা চলচ্চিত্রের ষাট ও সত্তর দশকের জনপ্রিয় অভিনেত্রী সুজাতাকে অসুস্থ হয়ে রাজধানীর একটি বেসরকারী হাসপাতালে ভর্তি হয়েছেন। তার পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) গাজীপুরে তিনি অপারেশন জ্যাকপট সিনেমার শুটিং করেছেন। সন্ধ্যার পর বাসায় ফিরে সিঁড়ি দিয়ে ওঠার সময় অসুস্থ বোধ করেন।

ষাটের দশকে চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় নায়িকা সুজাতা। তিনি উপহার দিয়েছেন অসংখ্য সুপারহিট সিনেমা। চলচ্চিত্র তারকা সুজাতা অভিনয়ের পাশাপাশি পরিচালনা ও প্রযোজনাও করেছেন।

তার অভিনীত চলচ্চিত্রের সংখ্যা প্রায় তিন শতাধিক। এর মধ্যে ৫০টিরও বেশি ছবি ফোক ঘরানার। তিনি ১৯৬৫ সালে মুক্তি পাওয়া ‘রূপবান’ চলচ্চিত্রের জন্য তিনি রাতারাতি তারকা বনে যান। মাত্র ১২ বছর বয়সী নায়িকার চরিত্রে অভিনয় করেন তিনি। তার আসল নাম তন্দ্রা মজুমদার।

আরও পড়ুন

হত্যাচেষ্টা মামলায় পরীমণির জামিন বাতিল, গ্রেফতারি পরোয়ানা জারি

পরিচালক সালাহউদ্দিন তন্দ্রা মজুমদারের নাম রাখেন সুজাতা। আজও যিনি ‘রূপবান’ হয়েই আছেন দর্শকের হৃদয়ে। চলচ্চিত্র তার অভিষেক ১৯৬৩ সালে সালাউদ্দিন পরিচালিত ‘ধারাপাত’র মাধ্যমে। ১৯৭৮ সাল পর্যন্ত অসংখ্য হিট চলচ্চিত্রের নায়িকা সুজাতা। মাঝে এক যুগেরও বেশি সময় দূরে ছিলেন বড় পর্দা থেকে।

সুজাতার উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে- ‘রূপবান’, ‘ডাক বাবু’, ‘জরিনা সুন্দরী’, ‘অপরাজেয়’, ‘আগুন নিয়ে খেলা’, ‘কাঞ্চনমালা’, ‘আলিবাবা’, ‘বেঈমান’, ‘অনেক প্রেম অনেক জ্বালা’, ‘প্রতিনিধি’ ইত্যাদি।

চলচ্চিত্রে অবদান রাখার বিভিন্ন পুরস্কারের পাশাপাশি তিনি আজীবন সম্মাননা পেয়েছেন।

চলচ্চিত্রশিল্পে তার অবদানের জন্য ৪২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে তাকে আজীবন সম্মাননা পুরস্কারে ভূষিত করা হয়। শিল্পকলার চলচ্চিত্র শাখায় অবদানের জন্য তিনি ২০২১ সালে তিনি একুশে পদক পান।

আইএ/ ১৪ ফেব্রুয়ারি ২০২৪




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

বিনোদন
Card Image

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি সুজাতা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি সুজাতা

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ১৪ ফেব্রুয়ারি – বাংলা চলচ্চিত্রের ষাট ও সত্তর দশকের জনপ্রিয় অভিনেত্রী সুজাতাকে অসুস্থ হয়ে রাজধানীর একটি বেসরকারী হাসপাতালে ভর্তি হয়েছেন। তার পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) গাজীপুরে তিনি অপারেশন জ্যাকপট সিনেমার শুটিং করেছেন। সন্ধ্যার পর বাসায় ফিরে সিঁড়ি দিয়ে ওঠার সময় অসুস্থ বোধ করেন।ষাটের দশকে চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় নায়িকা সুজাতা। তিনি উপহার দিয়েছেন অসংখ্য সুপারহিট সিনেমা। চলচ্চিত্র তারকা সুজাতা অভিনয়ের পাশাপাশি পরিচালনা ও প্রযোজনাও করেছেন।তার অভিনীত চলচ্চিত্রের সংখ্যা প্রায় তিন শতাধিক। এর মধ্যে ৫০টিরও বেশি ছবি ফোক ঘরানার। তিনি ১৯৬৫ সালে মুক্তি পাওয়া ‘রূপবান’ চলচ্চিত্রের জন্য তিনি রাতারাতি তারকা বনে যান। মাত্র ১২ বছর বয়সী নায়িকার চরিত্রে অভিনয় করেন তিনি। তার আসল নাম তন্দ্রা মজুমদার।পরিচালক সালাহউদ্দিন তন্দ্রা মজুমদারের নাম রাখেন সুজাতা। আজও যিনি ‘রূপবান’ হয়েই আছেন দর্শকের হৃদয়ে। চলচ্চিত্র তার অভিষেক ১৯৬৩ সালে সালাউদ্দিন পরিচালিত ‘ধারাপাত’র মাধ্যমে। ১৯৭৮ সাল পর্যন্ত অসংখ্য হিট চলচ্চিত্রের নায়িকা সুজাতা। মাঝে এক যুগেরও বেশি সময় দূরে ছিলেন বড় পর্দা থেকে।সুজাতার উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে- ‘রূপবান’, ‘ডাক বাবু’, ‘জরিনা সুন্দরী’, ‘অপরাজেয়’, ‘আগুন নিয়ে খেলা’, ‘কাঞ্চনমালা’, ‘আলিবাবা’, ‘বেঈমান’, ‘অনেক প্রেম অনেক জ্বালা’, ‘প্রতিনিধি’ ইত্যাদি।চলচ্চিত্রে অবদান রাখার বিভিন্ন পুরস্কারের পাশাপাশি তিনি আজীবন সম্মাননা পেয়েছেন।চলচ্চিত্রশিল্পে তার অবদানের জন্য ৪২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে তাকে আজীবন সম্মাননা পুরস্কারে ভূষিত করা হয়। শিল্পকলার চলচ্চিত্র শাখায় অবদানের জন্য তিনি ২০২১ সালে তিনি একুশে পদক পান।আইএ/ ১৪ ফেব্রুয়ারি ২০২৪ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×