হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে নতুন নজরদারি ব্যবস্থা চালু করল ইরান

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন


তেহরান, ২১ মে – হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের ক্ষেত্রে নতুন তদারকি ব্যবস্থা ও কঠোর অনুমতি প্রক্রিয়া কার্যকর করেছে ইরান। নতুন এই নীতিমালা অনুযায়ী, গুরুত্বপূর্ণ এই জলপথ অতিক্রম করার আগে জাহাজগুলোকে অবশ্যই পারস্য উপসাগর জলপথ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে পূর্বানুমতি নিতে হবে।

বুধবার ইরানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে একটি নতুন নজরদারি অঞ্চলের সীমানা ঘোষণা করেছে।

আরও পড়ুন

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আগামী সপ্তাহে আবুধাবিতে বৈঠকে বসছে রাশিয়া ও ইউক্রেন

এই তদারকি অঞ্চলটি ইরানের কুহ মোবারক থেকে সংযুক্ত আরব আমিরাতের দক্ষিণ আল-ফুজাইরাহ এবং কেশম দ্বীপ থেকে উম্ম আল-কুয়াইন পর্যন্ত বিস্তৃত। নির্দেশনায় বলা হয়েছে, নির্ধারিত যোগাযোগ ফ্রিকোয়েন্সির আওতায় থাকা সব ধরনের জাহাজকে এই কৌশলগত জলপথ ব্যবহারের আগে কর্তৃপক্ষের অনুমোদন নিতে হবে।

আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের ইসলামিক রেভ্যুলুশনারি গার্ড কর্পস জাহাজ চলাচলের ওপর অতিরিক্ত শর্ত আরোপ করেছে। এসব শর্তের মধ্যে জাহাজগুলোকে একটি হলফনামা জমা দিতে হবে যেখানে উল্লেখ থাকতে হবে যে সংশ্লিষ্ট জাহাজটির সঙ্গে যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের কোনো সম্পর্ক নেই।

প্রতিবেদনে আরও জানানো হয়, নতুন এই প্রক্রিয়ার কারণে জাহাজ চলাচলে কয়েক দিন পর্যন্ত বিলম্ব হতে পারে এবং বড় অংকের ফি প্রদানের প্রয়োজন হতে পারে।

এনএন/ ২১ মে ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

আন্তর্জাতিক
Card Image

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে নতুন নজরদারি ব্যবস্থা চালু করল ইরান

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে নতুন নজরদারি ব্যবস্থা চালু করল ইরান

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
Print Image
[ad_1] তেহরান, ২১ মে – হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের ক্ষেত্রে নতুন তদারকি ব্যবস্থা ও কঠোর অনুমতি প্রক্রিয়া কার্যকর করেছে ইরান। নতুন এই নীতিমালা অনুযায়ী, গুরুত্বপূর্ণ এই জলপথ অতিক্রম করার আগে জাহাজগুলোকে অবশ্যই পারস্য উপসাগর জলপথ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে পূর্বানুমতি নিতে হবে।বুধবার ইরানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে একটি নতুন নজরদারি অঞ্চলের সীমানা ঘোষণা করেছে।এই তদারকি অঞ্চলটি ইরানের কুহ মোবারক থেকে সংযুক্ত আরব আমিরাতের দক্ষিণ আল-ফুজাইরাহ এবং কেশম দ্বীপ থেকে উম্ম আল-কুয়াইন পর্যন্ত বিস্তৃত। নির্দেশনায় বলা হয়েছে, নির্ধারিত যোগাযোগ ফ্রিকোয়েন্সির আওতায় থাকা সব ধরনের জাহাজকে এই কৌশলগত জলপথ ব্যবহারের আগে কর্তৃপক্ষের অনুমোদন নিতে হবে।আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের ইসলামিক রেভ্যুলুশনারি গার্ড কর্পস জাহাজ চলাচলের ওপর অতিরিক্ত শর্ত আরোপ করেছে। এসব শর্তের মধ্যে জাহাজগুলোকে একটি হলফনামা জমা দিতে হবে যেখানে উল্লেখ থাকতে হবে যে সংশ্লিষ্ট জাহাজটির সঙ্গে যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের কোনো সম্পর্ক নেই।প্রতিবেদনে আরও জানানো হয়, নতুন এই প্রক্রিয়ার কারণে জাহাজ চলাচলে কয়েক দিন পর্যন্ত বিলম্ব হতে পারে এবং বড় অংকের ফি প্রদানের প্রয়োজন হতে পারে।এনএন/ ২১ মে ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×