
ওয়াশিংটন, ১২ এপ্রিল – মার্কিন নৌবাহিনীকে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি অবরুদ্ধ করার নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
রোববার ১২ এপ্রিল ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি জানান, হরমুজ প্রণালিতে কোনো জাহাজ প্রবেশ করতে বা সেখান থেকে বের হতে পারবে না।
ট্রাম্পের সবুজ সংকেত পেলেই ৯৬ ঘণ্টার মধ্যে ইরানে বড় হামলার প্রস্তুতি! মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনার পারদ তুঙ্গে
আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদন অনুযায়ী, ট্রাম্পের এই নির্দেশ ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক অভিযানের ইঙ্গিত দিচ্ছে। তবে এখনই তেহরানে সরাসরি হামলা চালানো হবে না।
মূলত হরমুজ প্রণালি পুরোপুরি খুলে দেওয়ার লক্ষ্যেই প্রথমে তা বন্ধ করার কৌশল নেওয়া হয়েছে। আলজাজিরা আরও জানিয়েছে, ট্রাম্পের দাবি অনুযায়ী এই অবরোধে অন্যান্য দেশও যুক্ত হবে। তবে নির্দিষ্ট করে কোনো দেশের নাম উল্লেখ করা হয়নি।
ট্রাম্প আরও হুশিয়ারি দিয়েছেন, ইরানে অবশিষ্ট থাকা স্থাপনা ধ্বংস করতে মার্কিন বাহিনী সম্পূর্ণ প্রস্তুত। এটি মূলত ইরানে দ্বিতীয় দফায় হামলার সম্ভাবনাকে জোরালো করছে।
এনএন/ ১২ এপ্রিল ২০২৬




মন্তব্য করুন