হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

হরমুজ প্রণালি খুলতে মিত্রদের কম আগ্রহ, ট্রাম্পের আক্ষেপ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন


ওয়াশিংটন, ১৭ মার্চ – ডোনাল্ড ট্রাম্প বলেছেন, হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক করতে কিছু দেশ তেমন উৎসাহ দেখাচ্ছে না—এমনকি যেসব দেশকে বহু বছর ধরে সহায়তা করে এসেছে যুক্তরাষ্ট্র, তারাও।

ইরান যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাবে ড্রোন, ক্ষেপণাস্ত্র ও সামুদ্রিক মাইন ব্যবহার করে কার্যত হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল ব্যাহত করেছে। এর ফলে বিশ্বজুড়ে জ্বালানির দাম বেড়ে অস্থিরতা তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে প্রণালিটি নিরাপদ করতে বিভিন্ন দেশকে সহায়তার আহ্বান জানালেও প্রত্যাশিত সাড়া মেলেনি।

আরও পড়ুন

সিলেট নগরীতে যান চলাচলে কঠোর নিষেধাজ্ঞা ও ট্রাফিক পুলিশের বিশেষ নির্দেশনা

জানা গেছে, জার্মানি, স্পেন ও ইতালি আপাতত উপসাগরীয় অঞ্চলে কোনো মিশনে অংশ নেওয়ার পরিকল্পনা নেই বলে জানিয়েছে। অন্যদিকে যুক্তরাজ্য ও ডেনমার্ক বলেছে, তারা সহায়তার বিষয়টি বিবেচনা করবে, তবে সংঘাত কমানোর প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছে।

হোয়াইট হাউসে এক অনুষ্ঠানে ট্রাম্প বলেন, কিছু দেশ সহায়তায় আগ্রহী হলেও অনেকেই তেমন উৎসাহ দেখাচ্ছে না। তিনি জানান, যুক্তরাষ্ট্র এমন কিছু দেশে প্রায় ৪৫ হাজার সেনা মোতায়েন করে রেখেছে এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করছে, কিন্তু সেসব দেশের কেউ কেউ এখন মাইন অপসারণকারী জাহাজ পাঠাতে অনাগ্রহ দেখাচ্ছে।

তবে ফ্রান্স জানিয়েছে, তারা সম্ভবত এই উদ্যোগে সহায়তা করতে পারে।

এদিকে ইরানকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর বৈশ্বিক জ্বালানি বাজারে বড় অস্থিরতা দেখা দিয়েছে। তেলের দাম বেড়ে যাওয়ায় যুক্তরাষ্ট্রে পেট্রলের দামও বাড়তে শুরু করেছে, যা ট্রাম্পের অভ্যন্তরীণ অর্থনৈতিক পরিকল্পনা এবং নভেম্বরের নির্বাচনে রিপাবলিকান পার্টির সম্ভাবনার ওপর প্রভাব ফেলতে পারে।

এনএন/ ১৭ মার্চ ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

হরমুজ প্রণালি খুলতে মিত্রদের কম আগ্রহ, ট্রাম্পের আক্ষেপ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

হরমুজ প্রণালি খুলতে মিত্রদের কম আগ্রহ, ট্রাম্পের আক্ষেপ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ওয়াশিংটন, ১৭ মার্চ – ডোনাল্ড ট্রাম্প বলেছেন, হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক করতে কিছু দেশ তেমন উৎসাহ দেখাচ্ছে না—এমনকি যেসব দেশকে বহু বছর ধরে সহায়তা করে এসেছে যুক্তরাষ্ট্র, তারাও।ইরান যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাবে ড্রোন, ক্ষেপণাস্ত্র ও সামুদ্রিক মাইন ব্যবহার করে কার্যত হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল ব্যাহত করেছে। এর ফলে বিশ্বজুড়ে জ্বালানির দাম বেড়ে অস্থিরতা তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে প্রণালিটি নিরাপদ করতে বিভিন্ন দেশকে সহায়তার আহ্বান জানালেও প্রত্যাশিত সাড়া মেলেনি।জানা গেছে, জার্মানি, স্পেন ও ইতালি আপাতত উপসাগরীয় অঞ্চলে কোনো মিশনে অংশ নেওয়ার পরিকল্পনা নেই বলে জানিয়েছে। অন্যদিকে যুক্তরাজ্য ও ডেনমার্ক বলেছে, তারা সহায়তার বিষয়টি বিবেচনা করবে, তবে সংঘাত কমানোর প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছে।হোয়াইট হাউসে এক অনুষ্ঠানে ট্রাম্প বলেন, কিছু দেশ সহায়তায় আগ্রহী হলেও অনেকেই তেমন উৎসাহ দেখাচ্ছে না। তিনি জানান, যুক্তরাষ্ট্র এমন কিছু দেশে প্রায় ৪৫ হাজার সেনা মোতায়েন করে রেখেছে এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করছে, কিন্তু সেসব দেশের কেউ কেউ এখন মাইন অপসারণকারী জাহাজ পাঠাতে অনাগ্রহ দেখাচ্ছে।তবে ফ্রান্স জানিয়েছে, তারা সম্ভবত এই উদ্যোগে সহায়তা করতে পারে।এদিকে ইরানকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর বৈশ্বিক জ্বালানি বাজারে বড় অস্থিরতা দেখা দিয়েছে। তেলের দাম বেড়ে যাওয়ায় যুক্তরাষ্ট্রে পেট্রলের দামও বাড়তে শুরু করেছে, যা ট্রাম্পের অভ্যন্তরীণ অর্থনৈতিক পরিকল্পনা এবং নভেম্বরের নির্বাচনে রিপাবলিকান পার্টির সম্ভাবনার ওপর প্রভাব ফেলতে পারে।এনএন/ ১৭ মার্চ ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×