হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

হামাসের বিরুদ্ধে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগ তুলে গাজায় ইসরায়েলি হামলা

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ১১:৩২ অপরাহ্ন


জেরুজালেম, ২০ অক্টোবর – ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের বিরুদ্ধে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগ তুলে গাজা উপত্যকার বিভিন্ন এলাকায় ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল। হামাসের যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের জবাবে গাজায় রোববার ১৫৩ টন বোমা নিক্ষেপ করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। সোমবার ইসরায়েলের সংসদ নেসেটে এই তথ্য দিয়েছেন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।

সংসদ সদস্যদের উদ্দেশে দেওয়া বক্তৃতায় নেতানিয়াহু বলেছেন, ‘‘আমাদের এক হাতে অস্ত্র, অন্য হাতে শান্তির বার্তা। আপনি শক্তিশালী কারও সঙ্গে শান্তি স্থাপন করতে পারেন, দুর্বল কারও সঙ্গে নয়। আজ ইসরায়েল আগের যেকোনও সময়ের চেয়ে শক্তিশালী।’’

আরও পড়ুন

অস্কারজয়ী চিলিয়ান চলচ্চিত্র নির্মাতা সেবাস্তিয়ান লেলিও আর নেই

ইসরায়েল বলেছে, রোববার হামাসের হামলায় ইসরায়েলি দুই সৈন্য নিহত হওয়ার পর গাজায় হামাসের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে বিমান হামলা জোরদার করা হয়েছে। যদিও যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন কিংবা হামলা চালিয়ে ইসরায়েলি সৈন্যদের হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে হামাস।

ইসরায়েলি এই হামলার ঘটনায় যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় স্বাক্ষরিত বহুল প্রত্যাশিত যুদ্ধবিরতি চুক্তি ভেস্তে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে সোমবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

নেতানিয়াহুর দপ্তরের মুখপাত্র শশ বেদ্রোসিয়ান সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেছেন, ‘‘প্রধানমন্ত্রী আজ বিশেষ দূত স্টিভ উইটকফ ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের সঙ্গে আঞ্চলিক পরিস্থিতি ও সাম্প্রতিক ঘটনাবলি নিয়ে আলোচনা করেছেন।’’

এ ঘটনার পর তাৎক্ষণিক পদক্ষেপ হিসেবে গাজায় খাদ্য ও ত্রাণের সরবরাহ স্থগিতের আদেশ দেয় ইসরায়েলের সরকার। এই স্থগিতাদেশ দেওয়ার পর রোববার রাতে গাজায় বিমান অভিযান চালায় ইসরায়েলের বিমান বাহিনী। সেই অভিযানে নারী ও শিশুসহ ২৬ জন নিহত হন।

সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ২০ অক্টোবর ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

হামাসের বিরুদ্ধে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগ তুলে গাজায় ইসরায়েলি হামলা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

হামাসের বিরুদ্ধে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগ তুলে গাজায় ইসরায়েলি হামলা

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ১১:৩২ অপরাহ্ন
Print Image
[ad_1] জেরুজালেম, ২০ অক্টোবর – ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের বিরুদ্ধে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগ তুলে গাজা উপত্যকার বিভিন্ন এলাকায় ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল। হামাসের যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের জবাবে গাজায় রোববার ১৫৩ টন বোমা নিক্ষেপ করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। সোমবার ইসরায়েলের সংসদ নেসেটে এই তথ্য দিয়েছেন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।সংসদ সদস্যদের উদ্দেশে দেওয়া বক্তৃতায় নেতানিয়াহু বলেছেন, ‘‘আমাদের এক হাতে অস্ত্র, অন্য হাতে শান্তির বার্তা। আপনি শক্তিশালী কারও সঙ্গে শান্তি স্থাপন করতে পারেন, দুর্বল কারও সঙ্গে নয়। আজ ইসরায়েল আগের যেকোনও সময়ের চেয়ে শক্তিশালী।’’ইসরায়েল বলেছে, রোববার হামাসের হামলায় ইসরায়েলি দুই সৈন্য নিহত হওয়ার পর গাজায় হামাসের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে বিমান হামলা জোরদার করা হয়েছে। যদিও যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন কিংবা হামলা চালিয়ে ইসরায়েলি সৈন্যদের হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে হামাস।ইসরায়েলি এই হামলার ঘটনায় যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় স্বাক্ষরিত বহুল প্রত্যাশিত যুদ্ধবিরতি চুক্তি ভেস্তে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে সোমবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের সঙ্গে সাক্ষাৎ করেছেন।নেতানিয়াহুর দপ্তরের মুখপাত্র শশ বেদ্রোসিয়ান সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেছেন, ‘‘প্রধানমন্ত্রী আজ বিশেষ দূত স্টিভ উইটকফ ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের সঙ্গে আঞ্চলিক পরিস্থিতি ও সাম্প্রতিক ঘটনাবলি নিয়ে আলোচনা করেছেন।’’এ ঘটনার পর তাৎক্ষণিক পদক্ষেপ হিসেবে গাজায় খাদ্য ও ত্রাণের সরবরাহ স্থগিতের আদেশ দেয় ইসরায়েলের সরকার। এই স্থগিতাদেশ দেওয়ার পর রোববার রাতে গাজায় বিমান অভিযান চালায় ইসরায়েলের বিমান বাহিনী। সেই অভিযানে নারী ও শিশুসহ ২৬ জন নিহত হন।সূত্র: ঢাকা পোস্টএনএন/ ২০ অক্টোবর ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×