হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

১৬ প্রশ্নের জবাব দিয়ে ১৪ বছর বয়সেই কোটিপতি ময়ঙ্ক

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ৩ ডিসেম্বর ২০২৩, ০১:০৭ পূর্বাহ্ন


মুম্বাই, ০২ ডিসেম্বর – এক জীবনে কোটিপতি হওয়ার স্বপ্ন দেখেনি এমন মানুষ হয়তো খুঁজে পাওয়া মুশকিল। সাধ থাকলেও কোটি টাকা কামাতে পারেন না বহু মানুষ। সেখানে কেউ যদি ১৪ বছরে বয়সেই কোটিপতি হয়, তা যেন স্বপ্নের মতো। সবাই কোটিপতি হতে চান, তবে পেরে ওঠেন কয়জন! সেই অসাধ্য সাধন করেছে হরিয়ানার কিশোর ময়ঙ্ক।

অমিতাভ বচ্চন সঞ্চালিত ভারত বিখ্যাত ‘কৌন বনেগা ক্রোড়পতি’শো-তে গিয়ে কঠিন প্রশ্নের সঠিক জবাব দিয়ে তাক লাগিয়ে দিয়েছে এ কিশোর।

আরও পড়ুন

হত্যাচেষ্টা মামলায় পরীমণির জামিন বাতিল, গ্রেফতারি পরোয়ানা জারি

কৌন বনেগা ক্রোড়পতির পঞ্চদশ সিজনে ভাগ্য খোলে ময়ঙ্কের। ১৬টি প্রশ্নের সঠিক জবাব দিয়ে ১ কোটি টাকা জিতে নিয়েছে ময়ঙ্ক। অষ্টম শ্রেণির ছাত্রটির বাড়ি হরিয়ানার মহেন্দ্রগড়ে। কোনো রকম লাইফ লাইন ছাড়াই ৩.২ লাখ টাকা জিতেছে সে।

সোশাল মিডিয়ায় বিখ্যাত এ শোয়ের একটি প্রোমো ভাইরাল হয়েছে। সেখানে দেখা গেছে, ময়ঙ্কের বুদ্ধি দেখে চমকে গিয়েছেন খোদ অমিতাভ বচ্চন।

ময়ঙ্কও জানিয়েছে, জ্ঞান এমন একটি জিনিস যার দাম আছে। সর্বোচ্চ ৭ কোটি টাকার প্রশ্নে এসেই পা হড়কায় হরিয়ানার মেধাবী কিশোরের। কী ছিল সেই প্রশ্ন?

অমিতাভ বচ্চন এই পর্যায়ে ময়ঙ্ককে জিজ্ঞেস করেন, সুবেদার এন আর নিক্কম ও হাবিলদার গজেন্দ্র সিংকে রাশিয়ার পক্ষে অর্ডার অফ দ্য রেড স্টার সম্মান দেয়া হয়েছিল, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কোন শহরে গুরুত্বপূর্ণ সামগ্রী সরবরাহের জন্য?

খেলার নিয়ম মেনে চারটি অপশন দেয়া হয়। সেগুলো হলো তাব্রিজ, সিডন, বাটুমি ও আলমাতি। এর জবাব তার কাছে না থাকায় শো ছাড়ার সিদ্ধান্ত নেয় ময়ঙ্ক। ১ কোটি টাকা নিয়েই ঘরে ফেরে এ কিশোর।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ০২ ডিসেম্বর ২০২৩




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

বিনোদন
Card Image

১৬ প্রশ্নের জবাব দিয়ে ১৪ বছর বয়সেই কোটিপতি ময়ঙ্ক

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

১৬ প্রশ্নের জবাব দিয়ে ১৪ বছর বয়সেই কোটিপতি ময়ঙ্ক

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ৩ ডিসেম্বর ২০২৩, ০১:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] মুম্বাই, ০২ ডিসেম্বর – এক জীবনে কোটিপতি হওয়ার স্বপ্ন দেখেনি এমন মানুষ হয়তো খুঁজে পাওয়া মুশকিল। সাধ থাকলেও কোটি টাকা কামাতে পারেন না বহু মানুষ। সেখানে কেউ যদি ১৪ বছরে বয়সেই কোটিপতি হয়, তা যেন স্বপ্নের মতো। সবাই কোটিপতি হতে চান, তবে পেরে ওঠেন কয়জন! সেই অসাধ্য সাধন করেছে হরিয়ানার কিশোর ময়ঙ্ক। অমিতাভ বচ্চন সঞ্চালিত ভারত বিখ্যাত ‘কৌন বনেগা ক্রোড়পতি’শো-তে গিয়ে কঠিন প্রশ্নের সঠিক জবাব দিয়ে তাক লাগিয়ে দিয়েছে এ কিশোর। কৌন বনেগা ক্রোড়পতির পঞ্চদশ সিজনে ভাগ্য খোলে ময়ঙ্কের। ১৬টি প্রশ্নের সঠিক জবাব দিয়ে ১ কোটি টাকা জিতে নিয়েছে ময়ঙ্ক। অষ্টম শ্রেণির ছাত্রটির বাড়ি হরিয়ানার মহেন্দ্রগড়ে। কোনো রকম লাইফ লাইন ছাড়াই ৩.২ লাখ টাকা জিতেছে সে। সোশাল মিডিয়ায় বিখ্যাত এ শোয়ের একটি প্রোমো ভাইরাল হয়েছে। সেখানে দেখা গেছে, ময়ঙ্কের বুদ্ধি দেখে চমকে গিয়েছেন খোদ অমিতাভ বচ্চন। ময়ঙ্কও জানিয়েছে, জ্ঞান এমন একটি জিনিস যার দাম আছে। সর্বোচ্চ ৭ কোটি টাকার প্রশ্নে এসেই পা হড়কায় হরিয়ানার মেধাবী কিশোরের। কী ছিল সেই প্রশ্ন? অমিতাভ বচ্চন এই পর্যায়ে ময়ঙ্ককে জিজ্ঞেস করেন, সুবেদার এন আর নিক্কম ও হাবিলদার গজেন্দ্র সিংকে রাশিয়ার পক্ষে অর্ডার অফ দ্য রেড স্টার সম্মান দেয়া হয়েছিল, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কোন শহরে গুরুত্বপূর্ণ সামগ্রী সরবরাহের জন্য? খেলার নিয়ম মেনে চারটি অপশন দেয়া হয়। সেগুলো হলো তাব্রিজ, সিডন, বাটুমি ও আলমাতি। এর জবাব তার কাছে না থাকায় শো ছাড়ার সিদ্ধান্ত নেয় ময়ঙ্ক। ১ কোটি টাকা নিয়েই ঘরে ফেরে এ কিশোর। সূত্র: বাংলাদেশ জার্নালআইএ/ ০২ ডিসেম্বর ২০২৩ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×