ক্যানবেরা, ২১ নভেম্বর – অস্ট্রেলিয়া সরকার ঘোষণা করেছে, আগামী ১০ ডিসেম্বর থেকে ১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় অ্যাকাউন্ট খোলা নিষিদ্ধ হবে। ফলে সোশ্যাল মিডিয়া কোম্পানিগুলোকে বাধ্যতামূলকভাবে যথাযথ ব্যবস্থা নিতে হবে, যাতে অপ্রাপ্তবয়স্করা নতুন অ্যাকাউন্ট খুলতে না পারে এবং তাদের বিদ্যমান অ্যাকাউন্টও বন্ধ বা মুছে দেওয়া হয়।
সরকার বলছে, শিশুদের ওপর সোশ্যাল মিডিয়ার ঝুঁকি ও চাপ কমাতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। কারণ অনেক প্ল্যাটফর্মের ডিজাইন এমন, যা শিশুদের দীর্ঘসময় স্ক্রিনে রাখতে উৎসাহিত করে— আরও খারাপ হলো, এসব প্ল্যাটফর্মে স্বাস্থ্য ও মানসিক সুস্থতার জন্য ক্ষতিকর কনটেন্টের ঝুঁকি থাকে।
ভারতের বিপক্ষে হোম সিরিজ না থাকায় ৬২৭ কোটি রুপি পর্যন্ত লোকসানের শঙ্কায় ইংল্যান্ড ক্রিকেট বোর্ড
সরকারের করা এক জরিপে দেখা গেছে, ১০-১৫ বছর বয়সী ৯৬ শতাংশ শিশু সোশ্যাল মিডিয়া ব্যবহার করে, তাদের ১০ জনের মধ্যে ৭ জন ক্ষতিকর কনটেন্টের মুখোমুখি হয়েছে। এসব কনটেন্টের মধ্যে ছিল নারীবিদ্বেষ, মারামারির ভিডিও এবং মানসিক স্বাস্থ্যঝুঁকির কনটেন্ট।
সরকার আপাতত যে ১০টি প্ল্যাটফর্মকে নিষেধাজ্ঞার আওতায় এনেছে সেগুলো হলো:
ফেসবুক, ইনস্টাগ্রাম, স্ন্যাপচ্যাট, থ্রেডস, টিকটক, এক্স (টুইটার), ইউটিউব, রেডিট, কিক এবং টুইচ।
এখন অনলাইন গেমিং প্ল্যাটফর্মগুলোতেও নিষেধাজ্ঞা বাড়ানোর চাপ বাড়ছে। এ কারণে রোবলক্স ও ডিসকর্ড আগেভাগেই কিছু বয়স-নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করেছে।
সূত্র: জাগো নিউজ
এনএন/ ২১ নভেম্বর ২০২৫




মন্তব্য করুন