হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

২০১৮ সালের নির্বাচনে পুলিশ যে কলঙ্কিত হয়েছিল সেই কলঙ্ক মোচনের প্রস্তুতি নিচ্ছি

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ২২ আগস্ট ২০২৫, ১০:৩৬ অপরাহ্ন


ঢাকা, ২২ আগস্ট – ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, আসন্ন জাতীয় নির্বাচন যাতে সুন্দর ও সুষ্ঠু হয় সেজন্য এখন থেকেই কাজ শুরু করেছে পুলিশ। একইসঙ্গে ২০১৮ সালের নির্বাচনের পুলিশের ‘কলঙ্ক’ মোচনের জন্যও এখন থেকে প্রস্তুতি নিচ্ছেন তারা।

শুক্রবার (২২ আগস্ট) রাতে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন

অস্কারজয়ী চিলিয়ান চলচ্চিত্র নির্মাতা সেবাস্তিয়ান লেলিও আর নেই

ডিএমপি কমিশনার বলেন, প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী আগামী বছরের ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সে লক্ষ্যে পুলিশ কাজ শুরু করেছে। ২০১৮ সালের নির্বাচনে পুলিশ যে কলঙ্কিত হয়েছিল সেই কলঙ্ক মোচনের জন্য আমরা এখন থেকে প্রস্তুতি নিচ্ছি। এজন্য আপনাদের সাহায্য সহযোগিতা লাগবে।

তিনি বলেন, সর্বজনগ্রাহ্য, নিরপেক্ষ একটি নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচন দেশে-বিদেশে সকলের কাছে গ্রহণযোগ্যতা পাবে। নিরপেক্ষ একটি নির্বাচন আমাদের দেশে অতি জরুরি।

সাজ্জাত আলী বলেন, গত বছরের ৫ আগস্টের পর পুলিশের মনোনল ভেঙে পড়ে। তবে সম্মিলিত প্রচেষ্টায় সেই মনোবল ফিরিয়ে আনা সম্ভব হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মির্জা মেহেদী তমাল এবং সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক এমএম বাদশা।

এর আগে সকালে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ক্র্যাব কার্যালয়ে কেক কাটার পর একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। বিকেলে সদস্যদের স্বাস্থ্য পরীক্ষা এবং রাতে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে জনপ্রিয় শিল্পী আসিফ আকবর গান পরিবেশন করেন।

সূত্র: জাগো নিউজ
এনএন/ ২২ আগস্ট ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

২০১৮ সালের নির্বাচনে পুলিশ যে কলঙ্কিত হয়েছিল সেই কলঙ্ক মোচনের প্রস্তুতি নিচ্ছি

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

২০১৮ সালের নির্বাচনে পুলিশ যে কলঙ্কিত হয়েছিল সেই কলঙ্ক মোচনের প্রস্তুতি নিচ্ছি

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ২২ আগস্ট ২০২৫, ১০:৩৬ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ২২ আগস্ট – ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, আসন্ন জাতীয় নির্বাচন যাতে সুন্দর ও সুষ্ঠু হয় সেজন্য এখন থেকেই কাজ শুরু করেছে পুলিশ। একইসঙ্গে ২০১৮ সালের নির্বাচনের পুলিশের ‘কলঙ্ক’ মোচনের জন্যও এখন থেকে প্রস্তুতি নিচ্ছেন তারা।শুক্রবার (২২ আগস্ট) রাতে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।ডিএমপি কমিশনার বলেন, প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী আগামী বছরের ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সে লক্ষ্যে পুলিশ কাজ শুরু করেছে। ২০১৮ সালের নির্বাচনে পুলিশ যে কলঙ্কিত হয়েছিল সেই কলঙ্ক মোচনের জন্য আমরা এখন থেকে প্রস্তুতি নিচ্ছি। এজন্য আপনাদের সাহায্য সহযোগিতা লাগবে।তিনি বলেন, সর্বজনগ্রাহ্য, নিরপেক্ষ একটি নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচন দেশে-বিদেশে সকলের কাছে গ্রহণযোগ্যতা পাবে। নিরপেক্ষ একটি নির্বাচন আমাদের দেশে অতি জরুরি।সাজ্জাত আলী বলেন, গত বছরের ৫ আগস্টের পর পুলিশের মনোনল ভেঙে পড়ে। তবে সম্মিলিত প্রচেষ্টায় সেই মনোবল ফিরিয়ে আনা সম্ভব হয়েছে।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মির্জা মেহেদী তমাল এবং সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক এমএম বাদশা।এর আগে সকালে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ক্র্যাব কার্যালয়ে কেক কাটার পর একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। বিকেলে সদস্যদের স্বাস্থ্য পরীক্ষা এবং রাতে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে জনপ্রিয় শিল্পী আসিফ আকবর গান পরিবেশন করেন।সূত্র: জাগো নিউজএনএন/ ২২ আগস্ট ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×