হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

২১ জানুয়ারি থেকে ৭৫টি দেশের নাগরিকদের ভিসা দেওয়া বন্ধ করছে যুক্তরাষ্ট্র

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬, ১০:৪২ অপরাহ্ন


ওয়াশিংটন, ১৪ জানুয়ারি – বিশ্বের ৭৫টি দেশের নাগরিকদের জন্য ভিসা প্রদান সাময়িকভাবে বন্ধের সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। আগামী ২১ জানুয়ারি থেকে এসব দেশের নাগরিকরা আর মার্কিন ভিসা পাবেন না।

বুধবার (১৪ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম ফক্স নিউজ। প্রতিবেদনে বলা হয়, যেসব দেশের নাগরিকরা যুক্তরাষ্ট্রের সরকারি সহায়তার ওপর বেশি নির্ভরশীল বলে বিবেচিত, মূলত তাদের ক্ষেত্রেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন

টোকিওর মতবিনিময় সভায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার রোডম্যাপ তুলে ধরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ফক্স নিউজের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় সংশ্লিষ্ট ৭৫টি দেশের কনস্যুলার অফিসে নির্দেশনা পাঠিয়েছে। এতে বর্তমান ভিসা যাচাই-বাছাই প্রক্রিয়া পুনর্মূল্যায়নের কথা জানিয়ে বলা হয়েছে, এই সময়ের মধ্যে যেন ওইসব দেশের নাগরিকদের ভিসা আবেদন প্রত্যাখ্যান করা হয়।

যদিও ৭৫টি দেশের পূর্ণ তালিকা প্রকাশ করা হয়নি, তবে প্রতিবেদনে রাশিয়া, আফগানিস্তান, ব্রাজিল, ইরান, ইরাক, মিসর, নাইজেরিয়া, থাইল্যান্ড ও ইয়েমেনের নাম উল্লেখ করা হয়েছে।

এর আগে ২০২৫ সালের নভেম্বরে পররাষ্ট্র মন্ত্রণালয় একটি নির্দেশনা জারি করে নতুন ও কঠোর যাচাই-বাছাই নীতি অনুসরণের কথা জানায়। সেই নির্দেশনায় বলা হয়েছিল, যেসব আবেদনকারী যুক্তরাষ্ট্রে গিয়ে সরকারি সহায়তা—যেমন স্বাস্থ্যসেবা, ইংরেজি ভাষা শিক্ষা, আর্থিক সুবিধা বা দীর্ঘমেয়াদি চিকিৎসা সহায়তা গ্রহণ করতে পারেন বলে মনে হয়, তাদের ভিসা আবেদন বাতিল করতে হবে। এমনকি বয়স্ক ও অতিরিক্ত ওজনের ব্যক্তিদের ক্ষেত্রেও ভিসা না দেওয়ার নির্দেশনা ছিল।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

২১ জানুয়ারি থেকে ৭৫টি দেশের নাগরিকদের ভিসা দেওয়া বন্ধ করছে যুক্তরাষ্ট্র

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

২১ জানুয়ারি থেকে ৭৫টি দেশের নাগরিকদের ভিসা দেওয়া বন্ধ করছে যুক্তরাষ্ট্র

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
Print Image
[ad_1] ওয়াশিংটন, ১৪ জানুয়ারি – বিশ্বের ৭৫টি দেশের নাগরিকদের জন্য ভিসা প্রদান সাময়িকভাবে বন্ধের সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। আগামী ২১ জানুয়ারি থেকে এসব দেশের নাগরিকরা আর মার্কিন ভিসা পাবেন না।বুধবার (১৪ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম ফক্স নিউজ। প্রতিবেদনে বলা হয়, যেসব দেশের নাগরিকরা যুক্তরাষ্ট্রের সরকারি সহায়তার ওপর বেশি নির্ভরশীল বলে বিবেচিত, মূলত তাদের ক্ষেত্রেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।ফক্স নিউজের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় সংশ্লিষ্ট ৭৫টি দেশের কনস্যুলার অফিসে নির্দেশনা পাঠিয়েছে। এতে বর্তমান ভিসা যাচাই-বাছাই প্রক্রিয়া পুনর্মূল্যায়নের কথা জানিয়ে বলা হয়েছে, এই সময়ের মধ্যে যেন ওইসব দেশের নাগরিকদের ভিসা আবেদন প্রত্যাখ্যান করা হয়।যদিও ৭৫টি দেশের পূর্ণ তালিকা প্রকাশ করা হয়নি, তবে প্রতিবেদনে রাশিয়া, আফগানিস্তান, ব্রাজিল, ইরান, ইরাক, মিসর, নাইজেরিয়া, থাইল্যান্ড ও ইয়েমেনের নাম উল্লেখ করা হয়েছে।এর আগে ২০২৫ সালের নভেম্বরে পররাষ্ট্র মন্ত্রণালয় একটি নির্দেশনা জারি করে নতুন ও কঠোর যাচাই-বাছাই নীতি অনুসরণের কথা জানায়। সেই নির্দেশনায় বলা হয়েছিল, যেসব আবেদনকারী যুক্তরাষ্ট্রে গিয়ে সরকারি সহায়তা—যেমন স্বাস্থ্যসেবা, ইংরেজি ভাষা শিক্ষা, আর্থিক সুবিধা বা দীর্ঘমেয়াদি চিকিৎসা সহায়তা গ্রহণ করতে পারেন বলে মনে হয়, তাদের ভিসা আবেদন বাতিল করতে হবে। এমনকি বয়স্ক ও অতিরিক্ত ওজনের ব্যক্তিদের ক্ষেত্রেও ভিসা না দেওয়ার নির্দেশনা ছিল। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×