হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

২১ বছর পর অজিদের হারিয়ে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটালো বাংলাদেশ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ৯ জুন ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন


ঢাকা, ৯ জুন – ২০০৫ সালে কার্ডিফে মোহাম্মদ আশরাফুলের দুর্দান্ত শতকে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডে জয়ের স্বাদ পেয়েছিল বাংলাদেশ। দীর্ঘ ২১ বছর পর মিরপুরের মাটিতে আবারও সেই ইতিহাসের পুনরাবৃত্তি ঘটালো টাইগাররা। সিরিজের প্রথম ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে বৃষ্টি আইনে ৮৬ রানে হারিয়ে অনন্য এক মাইলফলক স্পর্শ করেছে মেহেদী হাসান মিরাজের দল।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ২৮৪ রান সংগ্রহ করে বাংলাদেশ। দলের পক্ষে সর্বোচ্চ ৮৬ রানের অপরাজিত ইনিংস খেলেন দীর্ঘ চার বছর পর জাতীয় দলে ফেরা মোসাদ্দেক হোসেন।

আরও পড়ুন

হাসপাতালে ভর্তি শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী

এছাড়া নাজমুল হোসেন শান্ত ৬৭ এবং তানজিদ হাসান তামিম ৫৪ রান করেন। শেষ দিকে তাসকিন আহমেদের ২০ রানের ক্যামিও ইনিংস বাংলাদেশকে চ্যালেঞ্জিং সংগ্রহ এনে দেয়। জবাবে ব্যাট করতে নেমে ইনিংসের প্রথম বলেই উইকেট হারায় অস্ট্রেলিয়া। তাসকিন আহমেদের বলে সাজঘরে ফেরেন ওপেনার ম্যাথু শর্ট।

নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে চাপে পড়া অজিদের ইনিংসে ধস নামান তরুণ পেসার নাহিদ রানা। তিনি একাই শিকার করেন ৪টি উইকেট। এছাড়া মোস্তাফিজুর রহমান ও মোসাদ্দেক হোসেন প্রত্যেকে দুটি করে উইকেট নেন।

অস্ট্রেলিয়ার পক্ষে ক্যামেরন গ্রিন ৫২ রানে অপরাজিত থাকলেও দলের পরাজয় এড়াতে পারেননি। ম্যাচের শেষ দিকে বৃষ্টি ও বজ্রপাতের কারণে খেলা বন্ধ হয়ে যায়। তখন অস্ট্রেলিয়ার সংগ্রহ ছিল ৪২.২ ওভারে ৯ উইকেটে ১৯১ রান।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

২১ বছর পর অজিদের হারিয়ে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটালো বাংলাদেশ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

২১ বছর পর অজিদের হারিয়ে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটালো বাংলাদেশ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ৯ জুন ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ৯ জুন – ২০০৫ সালে কার্ডিফে মোহাম্মদ আশরাফুলের দুর্দান্ত শতকে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডে জয়ের স্বাদ পেয়েছিল বাংলাদেশ। দীর্ঘ ২১ বছর পর মিরপুরের মাটিতে আবারও সেই ইতিহাসের পুনরাবৃত্তি ঘটালো টাইগাররা। সিরিজের প্রথম ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে বৃষ্টি আইনে ৮৬ রানে হারিয়ে অনন্য এক মাইলফলক স্পর্শ করেছে মেহেদী হাসান মিরাজের দল।মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ২৮৪ রান সংগ্রহ করে বাংলাদেশ। দলের পক্ষে সর্বোচ্চ ৮৬ রানের অপরাজিত ইনিংস খেলেন দীর্ঘ চার বছর পর জাতীয় দলে ফেরা মোসাদ্দেক হোসেন।এছাড়া নাজমুল হোসেন শান্ত ৬৭ এবং তানজিদ হাসান তামিম ৫৪ রান করেন। শেষ দিকে তাসকিন আহমেদের ২০ রানের ক্যামিও ইনিংস বাংলাদেশকে চ্যালেঞ্জিং সংগ্রহ এনে দেয়। জবাবে ব্যাট করতে নেমে ইনিংসের প্রথম বলেই উইকেট হারায় অস্ট্রেলিয়া। তাসকিন আহমেদের বলে সাজঘরে ফেরেন ওপেনার ম্যাথু শর্ট।নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে চাপে পড়া অজিদের ইনিংসে ধস নামান তরুণ পেসার নাহিদ রানা। তিনি একাই শিকার করেন ৪টি উইকেট। এছাড়া মোস্তাফিজুর রহমান ও মোসাদ্দেক হোসেন প্রত্যেকে দুটি করে উইকেট নেন।অস্ট্রেলিয়ার পক্ষে ক্যামেরন গ্রিন ৫২ রানে অপরাজিত থাকলেও দলের পরাজয় এড়াতে পারেননি। ম্যাচের শেষ দিকে বৃষ্টি ও বজ্রপাতের কারণে খেলা বন্ধ হয়ে যায়। তখন অস্ট্রেলিয়ার সংগ্রহ ছিল ৪২.২ ওভারে ৯ উইকেটে ১৯১ রান। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×