হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৯০২

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন


ঢাকা, ৮ জুলাই – সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও সাত শিশুর প্রাণহানি ঘটেছে। এই সময়ের মধ্যে নতুন করে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছেন ৯০২ জন।

বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

আরও পড়ুন

রক্ষণাবেক্ষণ শেষে সামিটের এলএনজি টার্মিনাল থেকে আবারও গ্যাস সরবরাহ শুরু

অধিদপ্তরের তথ্যানুযায়ী গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে ৬৫২ জন এবং ল্যাবরেটরিতে নিশ্চিত হওয়া হামে আক্রান্ত হয়ে ৯৩ জন শিশুর মৃত্যু হয়েছে। সব মিলিয়ে এই সময়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭৪৫ জনে।

প্রতিবেদনে বলা হয়েছে যে গত ২৪ ঘণ্টায় সারা দেশে নিশ্চিত হামের রোগী শনাক্ত হয়েছেন ১০৬ জন।

গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট ১৩ হাজার ৭০ জনের শরীরে হাম শনাক্তের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। এর পাশাপাশি গত ২৪ ঘণ্টায় নতুন করে ৭৯৬ জনের শরীরে হামের উপসর্গ দেখা যাওয়ার তথ্য পাওয়া গেছে। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ দেখা দেওয়া রোগীর সংখ্যা ১ লাখ ৮ হাজার ১৮০ জন।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

জাতীয়
Card Image

২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৯০২

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৯০২

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ৮ জুলাই – সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও সাত শিশুর প্রাণহানি ঘটেছে। এই সময়ের মধ্যে নতুন করে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছেন ৯০২ জন।বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।অধিদপ্তরের তথ্যানুযায়ী গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে ৬৫২ জন এবং ল্যাবরেটরিতে নিশ্চিত হওয়া হামে আক্রান্ত হয়ে ৯৩ জন শিশুর মৃত্যু হয়েছে। সব মিলিয়ে এই সময়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭৪৫ জনে।প্রতিবেদনে বলা হয়েছে যে গত ২৪ ঘণ্টায় সারা দেশে নিশ্চিত হামের রোগী শনাক্ত হয়েছেন ১০৬ জন।গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট ১৩ হাজার ৭০ জনের শরীরে হাম শনাক্তের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। এর পাশাপাশি গত ২৪ ঘণ্টায় নতুন করে ৭৯৬ জনের শরীরে হামের উপসর্গ দেখা যাওয়ার তথ্য পাওয়া গেছে। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ দেখা দেওয়া রোগীর সংখ্যা ১ লাখ ৮ হাজার ১৮০ জন। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×