হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

২৯ জানুয়ারি থেকে ঢাকা–করাচি রুটে ফ্লাইট চালু করছে বিমান

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ৭ জানুয়ারি ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন


ঢাকা, ০৭ জানুয়ারি – আগামী ২৯ জানুয়ারি থেকে পাকিস্তানের করাচি রুটে ফ্লাইট পরিচালনা শুরু করতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বুধবার (৭ জানুয়ারি) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাথমিকভাবে ঢাকা–করাচি–ঢাকা রুটে সপ্তাহে দুটি ফ্লাইট পরিচালনা করা হবে। প্রতি সপ্তাহে বৃহস্পতিবার ও শনিবার ঢাকা থেকে রাত ৮টায় ফ্লাইট ছেড়ে করাচিতে পৌঁছাবে স্থানীয় সময় রাত ১১টায়, ফিরতি যাত্রায় করাচি থেকে রাত ১২টায় ছেড়ে ভোর ৪টা ২০ মিনিটে ঢাকায় পৌঁছাবে।

আরও পড়ুন

অস্কারজয়ী চিলিয়ান চলচ্চিত্র নির্মাতা সেবাস্তিয়ান লেলিও আর নেই

বিমান কর্তৃপক্ষ জানায়, নতুন এই রুট চালুর ফলে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে যাত্রী চলাচল আরও সহজ হবে। একই সঙ্গে ব্যবসা, পর্যটন ও পারিবারিক ভ্রমণের সুযোগও বাড়বে বলে আশা করা হচ্ছে।

টিকিট বুকিং ও ফ্লাইট–সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য বিমানের বিক্রয় অফিস, অনুমোদিত ট্রাভেল এজেন্ট, কল সেন্টার (১৩৬৩৬ / +৮৮০৯৬১০৯-১৩৬৩৬) অথবা বিমানের ওয়েবসাইটে যোগাযোগ করতে বলা হয়েছে।

উল্লেখ্য, এর একদিন আগে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ১ মার্চ থেকে ঢাকা–সিলেট–ম্যানচেস্টার রুটের ফ্লাইট স্থগিত করার ঘোষণা দেয়। উড়োজাহাজের স্বল্পতা, আসন্ন হজ কার্যক্রম, দীর্ঘমেয়াদি রক্ষণাবেক্ষণ এবং উড়োজাহাজ ব্যবহারে দক্ষতা নিশ্চিত করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

২৯ জানুয়ারি থেকে ঢাকা–করাচি রুটে ফ্লাইট চালু করছে বিমান

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

২৯ জানুয়ারি থেকে ঢাকা–করাচি রুটে ফ্লাইট চালু করছে বিমান

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ৭ জানুয়ারি ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ০৭ জানুয়ারি – আগামী ২৯ জানুয়ারি থেকে পাকিস্তানের করাচি রুটে ফ্লাইট পরিচালনা শুরু করতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বুধবার (৭ জানুয়ারি) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাথমিকভাবে ঢাকা–করাচি–ঢাকা রুটে সপ্তাহে দুটি ফ্লাইট পরিচালনা করা হবে। প্রতি সপ্তাহে বৃহস্পতিবার ও শনিবার ঢাকা থেকে রাত ৮টায় ফ্লাইট ছেড়ে করাচিতে পৌঁছাবে স্থানীয় সময় রাত ১১টায়, ফিরতি যাত্রায় করাচি থেকে রাত ১২টায় ছেড়ে ভোর ৪টা ২০ মিনিটে ঢাকায় পৌঁছাবে।বিমান কর্তৃপক্ষ জানায়, নতুন এই রুট চালুর ফলে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে যাত্রী চলাচল আরও সহজ হবে। একই সঙ্গে ব্যবসা, পর্যটন ও পারিবারিক ভ্রমণের সুযোগও বাড়বে বলে আশা করা হচ্ছে।টিকিট বুকিং ও ফ্লাইট–সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য বিমানের বিক্রয় অফিস, অনুমোদিত ট্রাভেল এজেন্ট, কল সেন্টার (১৩৬৩৬ / +৮৮০৯৬১০৯-১৩৬৩৬) অথবা বিমানের ওয়েবসাইটে যোগাযোগ করতে বলা হয়েছে।উল্লেখ্য, এর একদিন আগে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ১ মার্চ থেকে ঢাকা–সিলেট–ম্যানচেস্টার রুটের ফ্লাইট স্থগিত করার ঘোষণা দেয়। উড়োজাহাজের স্বল্পতা, আসন্ন হজ কার্যক্রম, দীর্ঘমেয়াদি রক্ষণাবেক্ষণ এবং উড়োজাহাজ ব্যবহারে দক্ষতা নিশ্চিত করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×