হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

২ দিনেই ভরে গেল বাবরি মসজিদের ১১টি দানবাক্স, আসছে কোটি কোটি টাকা

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫, ১২:১৯ পূর্বাহ্ন


কলকাতা, ০৯ ডিসেম্বর – ভারতের পশ্চিমবঙ্গের রাজনীতিবিদ হুমায়ুন কবিরের প্রস্তাবিত বাবরি মসজিদের জন্য দানের ঢল নেমেছে। মোট ১১টি দানবাক্স রাখা হয়েছিল সভাস্থলে। সেগুলো ২ দিনেই ভরে গেছে পুরোপুরি।

রোববার (৭ ডিসেম্বর) বিশেষ মেশিন দিয়ে দানের টাকা গোনা শুরু হয়। এখন পর্যন্ত চারটি বাক্স আর একটি বস্তা মিলিয়ে পাওয়া গেছে ৩৭ লাখ ৩৩ হাজার রুপি। শুধু নগদ নয়, অনলাইনেও এসেছে অনেক দান। কিউআর কোড স্ক্যান করে এখন পর্যন্ত এসেছে ৯৩ লাখ রুপি।

আরও পড়ুন

হামের ভয়াল থাবায় একদিনে ঝরল আরও ৬ প্রাণ

তৃণমূল কংগ্রেস হুমায়ুনকে ইতোমধ্যে দল থেকে বরখাস্ত করেছে। ৬ ডিসেম্বর তিনি বেলডাঙায় বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ওই সভায় ব্যাপক ভিড় হয়েছিল। প্রায় ৪০ হাজার মানুষের জন্য ‘শাহী বিরিয়ানি’র আয়োজনও ছিল।

সেদিনই রাখা হয়েছিল স্টিলের তৈরি ১১টি বড় দানবাক্স। হুমায়ুন তার অনুসারীদের মসজিদ নির্মাণে সাহায্যের জন্য আহ্বান জানান। এরপর থেকেই দান আসতে থাকে একের পর এক। তার দাবি, ‘মানুষ মন খুলে দান করছেন।’ দানের পরিমাণ কয়েক কোটি রুপিও ছাড়িয়ে যেতে পারে।

এর মধ্যে এক চিকিৎসকই দান করেছেন ১ কোটি রুপি। আরেক শিল্পপতি ৮০ কোটি রুপি দানের প্রতিশ্রুতি দিয়েছেন, তবে শর্ত দিয়েছেন- তার নাম যেন প্রকাশ করা না হয়। অর্থ্যাৎ বাবরি মসজিদের জন্য তিনি গোপনে দান করতে চান।

সেখানে থাকবে সিসিটিভি ও নিরাপত্তার ব্যবস্থা। প্রয়োজনে আরও লোক নেওয়া হতে পারে টাকা গণনার জন্য। ব্যাংকের সঙ্গেও আলোচনা চলছে। দানের টাকায় ব্যাংকের ৫টি অ্যাকাউন্টও লিমিট ক্রস করেছে। এখন নতুন করে অ্যাকাউন্ট করতে হবে।

হুমায়ুন ঘোষণা করেছিলেন, ৬ ডিসেম্বর তিনি মুর্শিদাবাদে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এই ঘোষণার পর থেকেই তৃণমূল তার সঙ্গে দূরত্ব রাখতে শুরু করে।

কয়েক দিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুর্শিদাবাদে ভোটার তালিকার বিশেষ সংশোধন নিয়ে সভা করেন। হুমায়ুন সেখানে গেলে সেদিনই জানানো হয় তিনি বরখাস্ত হয়েছেন।

ক্ষুব্ধ হুমায়ুন সভাস্থল ছাড়েন এবং জানান, ২২ ডিসেম্বর নতুন দল করবেন। তিনি বলেন, বেলডাঙায় মসজিদ তিনি বানিয়েই ছাড়বেন। তার নতুন দল রাজ্যের আসন্ন নির্বাচনে ১৩৫ আসনে লড়বে। তিনি আসাদউদ্দিন ওয়াইসির মিমের সঙ্গে জোট গড়তে পারেন।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

২ দিনেই ভরে গেল বাবরি মসজিদের ১১টি দানবাক্স, আসছে কোটি কোটি টাকা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

২ দিনেই ভরে গেল বাবরি মসজিদের ১১টি দানবাক্স, আসছে কোটি কোটি টাকা

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫, ১২:১৯ পূর্বাহ্ন
Print Image
[ad_1] কলকাতা, ০৯ ডিসেম্বর – ভারতের পশ্চিমবঙ্গের রাজনীতিবিদ হুমায়ুন কবিরের প্রস্তাবিত বাবরি মসজিদের জন্য দানের ঢল নেমেছে। মোট ১১টি দানবাক্স রাখা হয়েছিল সভাস্থলে। সেগুলো ২ দিনেই ভরে গেছে পুরোপুরি।রোববার (৭ ডিসেম্বর) বিশেষ মেশিন দিয়ে দানের টাকা গোনা শুরু হয়। এখন পর্যন্ত চারটি বাক্স আর একটি বস্তা মিলিয়ে পাওয়া গেছে ৩৭ লাখ ৩৩ হাজার রুপি। শুধু নগদ নয়, অনলাইনেও এসেছে অনেক দান। কিউআর কোড স্ক্যান করে এখন পর্যন্ত এসেছে ৯৩ লাখ রুপি।তৃণমূল কংগ্রেস হুমায়ুনকে ইতোমধ্যে দল থেকে বরখাস্ত করেছে। ৬ ডিসেম্বর তিনি বেলডাঙায় বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ওই সভায় ব্যাপক ভিড় হয়েছিল। প্রায় ৪০ হাজার মানুষের জন্য ‘শাহী বিরিয়ানি’র আয়োজনও ছিল।সেদিনই রাখা হয়েছিল স্টিলের তৈরি ১১টি বড় দানবাক্স। হুমায়ুন তার অনুসারীদের মসজিদ নির্মাণে সাহায্যের জন্য আহ্বান জানান। এরপর থেকেই দান আসতে থাকে একের পর এক। তার দাবি, ‘মানুষ মন খুলে দান করছেন।’ দানের পরিমাণ কয়েক কোটি রুপিও ছাড়িয়ে যেতে পারে।এর মধ্যে এক চিকিৎসকই দান করেছেন ১ কোটি রুপি। আরেক শিল্পপতি ৮০ কোটি রুপি দানের প্রতিশ্রুতি দিয়েছেন, তবে শর্ত দিয়েছেন- তার নাম যেন প্রকাশ করা না হয়। অর্থ্যাৎ বাবরি মসজিদের জন্য তিনি গোপনে দান করতে চান।সেখানে থাকবে সিসিটিভি ও নিরাপত্তার ব্যবস্থা। প্রয়োজনে আরও লোক নেওয়া হতে পারে টাকা গণনার জন্য। ব্যাংকের সঙ্গেও আলোচনা চলছে। দানের টাকায় ব্যাংকের ৫টি অ্যাকাউন্টও লিমিট ক্রস করেছে। এখন নতুন করে অ্যাকাউন্ট করতে হবে।হুমায়ুন ঘোষণা করেছিলেন, ৬ ডিসেম্বর তিনি মুর্শিদাবাদে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এই ঘোষণার পর থেকেই তৃণমূল তার সঙ্গে দূরত্ব রাখতে শুরু করে।কয়েক দিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুর্শিদাবাদে ভোটার তালিকার বিশেষ সংশোধন নিয়ে সভা করেন। হুমায়ুন সেখানে গেলে সেদিনই জানানো হয় তিনি বরখাস্ত হয়েছেন।ক্ষুব্ধ হুমায়ুন সভাস্থল ছাড়েন এবং জানান, ২২ ডিসেম্বর নতুন দল করবেন। তিনি বলেন, বেলডাঙায় মসজিদ তিনি বানিয়েই ছাড়বেন। তার নতুন দল রাজ্যের আসন্ন নির্বাচনে ১৩৫ আসনে লড়বে। তিনি আসাদউদ্দিন ওয়াইসির মিমের সঙ্গে জোট গড়তে পারেন। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×