হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

৩০০ জনের বিরুদ্ধে মামলা, আটক যুবক কারাগারে

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫, ০৮:৩৭ অপরাহ্ন

কক্সবাজার শহরের হোটেল-মোটেল জোনের পাঁচটি রেস্তোরাঁয় ভাঙচুরের ঘটনায় পুলিশ এক তরুণকে আটক করেছে। তাঁর নাম মো. হাশিম (২৫)। তিনি কক্সবাজার সদর উপজেলার ভারুয়াখালী এলাকার বানিয়া পাড়ার আবদুল হকের ছেলে। মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুরে শহরের একটি আস্তানায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, গতকাল সোমবার দুপুরে ফিলিস্তিনে বর্বর হামলার প্রতিবাদে ওয়ার্ল্ড স্টপস ফর গাজা কর্মসূচির সঙ্গে সংহতি জানিয়ে বড় একটি মিছিল বের করা হয় কক্সবাজার শহরে। দুপুর ১২টার দিকে মিছিলটি কলাতলী সৈকত সড়কে পৌঁছালে কিছু উচ্ছৃঙ্খল তরুণ-যুবক আশপাশের কয়েকটি রেস্তোরাঁয় ইটপাটকেল নিক্ষেপ ও ভাঙচুর চালায়। হামলাকারীদের মধ্যে আটক হাশিমও ছিলেন।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে কক্সবাজার সদর থানার ওসি মো. ইলিয়াস খান জানান, রেস্তোরাঁয় হামলাকারীদের শনাক্ত করতে সিসিটিভি ফুটেজ ও সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও সংগ্রহ করা হয়েছে। ফুটেজ পর্যালোচনা করে একজনকে আটক করা হয়েছে। ওসি আরও জানান, রেস্তোরাঁয় ভাঙচুরের ঘটনায় সন্ধ্যায় ৩০০ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। উক্ত মামলায় আটক আসামীকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

৩০০ জনের বিরুদ্ধে মামলা, আটক যুবক কারাগারে

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

৩০০ জনের বিরুদ্ধে মামলা, আটক যুবক কারাগারে

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫, ০৮:৩৭ অপরাহ্ন
Print Image
কক্সবাজার শহরের হোটেল-মোটেল জোনের পাঁচটি রেস্তোরাঁয় ভাঙচুরের ঘটনায় পুলিশ এক তরুণকে আটক করেছে। তাঁর নাম মো. হাশিম (২৫)। তিনি কক্সবাজার সদর উপজেলার ভারুয়াখালী এলাকার বানিয়া পাড়ার আবদুল হকের ছেলে। মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুরে শহরের একটি আস্তানায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পুলিশ জানায়, গতকাল সোমবার দুপুরে ফিলিস্তিনে বর্বর হামলার প্রতিবাদে ওয়ার্ল্ড স্টপস ফর গাজা কর্মসূচির সঙ্গে সংহতি জানিয়ে বড় একটি মিছিল বের করা হয় কক্সবাজার শহরে। দুপুর ১২টার দিকে মিছিলটি কলাতলী সৈকত সড়কে পৌঁছালে কিছু উচ্ছৃঙ্খল তরুণ-যুবক আশপাশের কয়েকটি রেস্তোরাঁয় ইটপাটকেল নিক্ষেপ ও ভাঙচুর চালায়। হামলাকারীদের মধ্যে আটক হাশিমও ছিলেন। এ ঘটনার সত্যতা নিশ্চিত করে কক্সবাজার সদর থানার ওসি মো. ইলিয়াস খান জানান, রেস্তোরাঁয় হামলাকারীদের শনাক্ত করতে সিসিটিভি ফুটেজ ও সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও সংগ্রহ করা হয়েছে। ফুটেজ পর্যালোচনা করে একজনকে আটক করা হয়েছে। ওসি আরও জানান, রেস্তোরাঁয় ভাঙচুরের ঘটনায় সন্ধ্যায় ৩০০ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। উক্ত মামলায় আটক আসামীকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×