হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

৩৪ কূটনৈতিককে নিয়ে ট্রেনে কক্সবাজারে পররাষ্ট্রমন্ত্রী

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:২৮ অপরাহ্ন

আন্তর্জাতিক সংস্থার ২৪জন মিশন প্রধানসহ ৩৪ জন কূটনৈতিককে সঙ্গে নিয়ে ট্রেনে কক্সবাজার গিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টায় বিশেষ ট্রেনে কক্সবাজার আইকনিক রেল স্টেশনে পৌঁছান তারা। এর আগে, সকালে চট্টগ্রামে গিয়ে কর্ণফুলী নদীতে নির্মিত বঙ্গবন্ধু টানেল পরিদর্শন করে এই প্রতিনিধি দল।

কক্সবাজার পৌঁছালে কূটনীতিকদের স্বাগত জানান জাতীয় সংসদের হুইপ ও কক্সবাজার সদর-রামু-ঈদগাঁও আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল।

প্রতিনিধি দলটিকে অভ্যর্থনা জানাতে রাখাইন নৃত্য পরিবেশন করা হয়। এরপর তাদেরকে আইকনিক রেল স্টেশনটি ঘুরিয়ে দেখানো হয়। সেখান থেকে উখিয়ার ইনানীর রয়েল টিউলিপ হোটেলে চলে যান তারা।

আরও পড়ুন

বৃহস্পতিবার একটি জাহাজ সেন্টমার্টিন যাচ্ছে, এক জাহাজে যাবেন সব টিকেট সংগ্রহকারীরা

এসময় হুইপ সাইমুম সরওয়ার কমল বলেন, “আন্তর্জাতিক সংস্থার মিশন প্রধানসহ ৩৪ জন কূটনৈতিক সদস্য ভোরে ট্রেন চড়ে চট্টগ্রাম পৌঁছান। এরপর কর্ণফুলী নদীর তলদেশের বঙ্গবন্ধু টানেল, ফ্লাইওয়ার ও চট্টগ্রামের বর্ধিত অংশ পরিদর্শন করেন তারা। সেখান থেকে কক্সবাজারে আসেন।

তিনি বলেন, “প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে কক্সবাজার এসে পৌঁছান কূটনীতিকরা। তারা এখানে আইকনিক রেল স্টেশন দেখেছেন। এরপর মেরিন ড্রাইভ হয়ে ইনানী রয়েল টিউলিপ হোটেলে গেছেন। বিকেলে মেরিন ড্রাইভ ঘুরে দেখা ও সৈকতে সূর্যাস্ত উপভোগ করবেন। তাদের জন্য সেখানে রাতে সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজন রাখা হয়েছে।”

বুধবার সকালে হিমছড়ি, রামুর বৌদ্ধ বিহার ও রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে তারা ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন বলেও জানান তিনি।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের অ্যাম্বাসেডর আউট রিচ-এর অংশ হিসেবে এই সফরের আয়োজন করা হয়েছে। যেখানে ইউরোপীয় ইউনিয়ন, রাশিয়া, চীন, কোরিয়া, ইতালি, ডেনমার্ক, কসোভো, পাকিস্তান, ফিলিপাইন, মালয়েশিয়া, থাইল্যান্ড, নেপাল, শ্রীলংকা, ভিয়েতনাম, ভ্যাটিকান, ভুটান, স্পেন, আর্জেন্টিনা, লিবিয়া, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া, মিশর, ফ্রান্স এবং জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও), আইইউটি, একেডিএন আন্তর্জাতিক সংস্থাগুলোর ২৪ জন মিশন প্রধানসহ ৩৪ জন কূটনৈতিক সদস্য এই আউটরিচ কর্মসূচিতে অংশ নিচ্ছেন।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

৩৪ কূটনৈতিককে নিয়ে ট্রেনে কক্সবাজারে পররাষ্ট্রমন্ত্রী

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

৩৪ কূটনৈতিককে নিয়ে ট্রেনে কক্সবাজারে পররাষ্ট্রমন্ত্রী

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:২৮ অপরাহ্ন
Print Image
আন্তর্জাতিক সংস্থার ২৪জন মিশন প্রধানসহ ৩৪ জন কূটনৈতিককে সঙ্গে নিয়ে ট্রেনে কক্সবাজার গিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টায় বিশেষ ট্রেনে কক্সবাজার আইকনিক রেল স্টেশনে পৌঁছান তারা। এর আগে, সকালে চট্টগ্রামে গিয়ে কর্ণফুলী নদীতে নির্মিত বঙ্গবন্ধু টানেল পরিদর্শন করে এই প্রতিনিধি দল। কক্সবাজার পৌঁছালে কূটনীতিকদের স্বাগত জানান জাতীয় সংসদের হুইপ ও কক্সবাজার সদর-রামু-ঈদগাঁও আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল। প্রতিনিধি দলটিকে অভ্যর্থনা জানাতে রাখাইন নৃত্য পরিবেশন করা হয়। এরপর তাদেরকে আইকনিক রেল স্টেশনটি ঘুরিয়ে দেখানো হয়। সেখান থেকে উখিয়ার ইনানীর রয়েল টিউলিপ হোটেলে চলে যান তারা। এসময় হুইপ সাইমুম সরওয়ার কমল বলেন, “আন্তর্জাতিক সংস্থার মিশন প্রধানসহ ৩৪ জন কূটনৈতিক সদস্য ভোরে ট্রেন চড়ে চট্টগ্রাম পৌঁছান। এরপর কর্ণফুলী নদীর তলদেশের বঙ্গবন্ধু টানেল, ফ্লাইওয়ার ও চট্টগ্রামের বর্ধিত অংশ পরিদর্শন করেন তারা। সেখান থেকে কক্সবাজারে আসেন। তিনি বলেন, “প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে কক্সবাজার এসে পৌঁছান কূটনীতিকরা। তারা এখানে আইকনিক রেল স্টেশন দেখেছেন। এরপর মেরিন ড্রাইভ হয়ে ইনানী রয়েল টিউলিপ হোটেলে গেছেন। বিকেলে মেরিন ড্রাইভ ঘুরে দেখা ও সৈকতে সূর্যাস্ত উপভোগ করবেন। তাদের জন্য সেখানে রাতে সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজন রাখা হয়েছে।” বুধবার সকালে হিমছড়ি, রামুর বৌদ্ধ বিহার ও রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে তারা ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন বলেও জানান তিনি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের অ্যাম্বাসেডর আউট রিচ-এর অংশ হিসেবে এই সফরের আয়োজন করা হয়েছে। যেখানে ইউরোপীয় ইউনিয়ন, রাশিয়া, চীন, কোরিয়া, ইতালি, ডেনমার্ক, কসোভো, পাকিস্তান, ফিলিপাইন, মালয়েশিয়া, থাইল্যান্ড, নেপাল, শ্রীলংকা, ভিয়েতনাম, ভ্যাটিকান, ভুটান, স্পেন, আর্জেন্টিনা, লিবিয়া, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া, মিশর, ফ্রান্স এবং জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও), আইইউটি, একেডিএন আন্তর্জাতিক সংস্থাগুলোর ২৪ জন মিশন প্রধানসহ ৩৪ জন কূটনৈতিক সদস্য এই আউটরিচ কর্মসূচিতে অংশ নিচ্ছেন।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×