হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

৪.৬ মাত্রার ভূমিকম্পে কাঁপল তাইওয়ান

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ২৪ ডিসেম্বর ২০২৩, ০৭:০৭ অপরাহ্ন


তাইপে, ২৪ ডিসেম্বর – তাইওয়ানে ৪ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। গত সপ্তাহে চীনে ভয়াবহ ভূমিকম্পের পর রোববার (২৪ ডিসেম্বর) স্বশাসিত এই দ্বীপটিতে এই ভূমিকম্প অনুভূত হলো। খবর রয়টার্সের।

তাইওয়ানের আবহাওয়া ব্যুরো জানিয়েছে, রোববারের ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল তাইওয়ানের তাইতুং কাউন্টি থেকে সাড়ে ১৬ কিলোমিটার দূরের গভীরে সমুদ্রে।

আরও পড়ুন

নির্বাচনের আগে ইরানে হামলার পরিকল্পনা করেছিলেন নেতানিয়াহু, যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপে বাতিল

তবে ভূমিকম্পের প্রভাব খুব কমই অনুভূত হয়েছে৷ ভূমিকম্পের পর সামান্য কম্পন হলেও সেটি বৃহত্তর গ্রামীণ অঞ্চলে সীমাবদ্ধ ছিল। এমনকি রাজধানী তাইপেতে কোনো কম্পন অনুভূত হয়নি। এখনো কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো খবর আসেনি।

দুটি টেকটোনিক প্লেটের সংযোগস্থলের পাশেই তাইওয়ান অবস্থিত। ফলে এটি একটি ভূমিকম্প প্রবণ অঞ্চল।

এর আগে গত সোমবার (১৮ ডিসেম্বর) রাত ১২টার দিকে চীনের গানসু ও কিংহাই প্রদেশের সীমান্ত অঞ্চলে ৬ দশমিক ২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এর গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে। ভয়াবহ এই ভূমিকম্পে শতাধিক মানুষ নিহত এবং আরও এক হাজার মানুষ আহত হয়েছেন।

তাইওয়ানের মতো চীনও ভূমিকম্প প্রবণ। কেননা দেশটি বেশ কয়েকটি টেকটোনিক প্লেটে অবস্থিত। গত সেপ্টেম্বরে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সিচুয়ান প্রদেশে ৬ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পে ৬০ জনের বেশি মানুষ নিহত হয়। ১৯২০ সালে গানসু প্রদেশে ২০ শতকের সবচেয়ে ভয়াবহ ভূমিকম্প আঘাত হানলে দুই লাখের বেশি মানুষ নিহত হয়েছিল।

সূত্র: কালবেলা
আইএ/ ২৪ ডিসেম্বর ২০২৩




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

৪.৬ মাত্রার ভূমিকম্পে কাঁপল তাইওয়ান

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

৪.৬ মাত্রার ভূমিকম্পে কাঁপল তাইওয়ান

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ২৪ ডিসেম্বর ২০২৩, ০৭:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] তাইপে, ২৪ ডিসেম্বর – তাইওয়ানে ৪ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। গত সপ্তাহে চীনে ভয়াবহ ভূমিকম্পের পর রোববার (২৪ ডিসেম্বর) স্বশাসিত এই দ্বীপটিতে এই ভূমিকম্প অনুভূত হলো। খবর রয়টার্সের। তাইওয়ানের আবহাওয়া ব্যুরো জানিয়েছে, রোববারের ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল তাইওয়ানের তাইতুং কাউন্টি থেকে সাড়ে ১৬ কিলোমিটার দূরের গভীরে সমুদ্রে। তবে ভূমিকম্পের প্রভাব খুব কমই অনুভূত হয়েছে৷ ভূমিকম্পের পর সামান্য কম্পন হলেও সেটি বৃহত্তর গ্রামীণ অঞ্চলে সীমাবদ্ধ ছিল। এমনকি রাজধানী তাইপেতে কোনো কম্পন অনুভূত হয়নি। এখনো কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো খবর আসেনি। দুটি টেকটোনিক প্লেটের সংযোগস্থলের পাশেই তাইওয়ান অবস্থিত। ফলে এটি একটি ভূমিকম্প প্রবণ অঞ্চল। এর আগে গত সোমবার (১৮ ডিসেম্বর) রাত ১২টার দিকে চীনের গানসু ও কিংহাই প্রদেশের সীমান্ত অঞ্চলে ৬ দশমিক ২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এর গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে। ভয়াবহ এই ভূমিকম্পে শতাধিক মানুষ নিহত এবং আরও এক হাজার মানুষ আহত হয়েছেন। তাইওয়ানের মতো চীনও ভূমিকম্প প্রবণ। কেননা দেশটি বেশ কয়েকটি টেকটোনিক প্লেটে অবস্থিত। গত সেপ্টেম্বরে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সিচুয়ান প্রদেশে ৬ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পে ৬০ জনের বেশি মানুষ নিহত হয়। ১৯২০ সালে গানসু প্রদেশে ২০ শতকের সবচেয়ে ভয়াবহ ভূমিকম্প আঘাত হানলে দুই লাখের বেশি মানুষ নিহত হয়েছিল। সূত্র: কালবেলাআইএ/ ২৪ ডিসেম্বর ২০২৩ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×