হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

৫০ টি করে গাছ রোপনের শর্তে কক্সবাজারে ৩ আসামীর জামিন

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ৬ জুলাই ২০২২, ০৭:৫৬ অপরাহ্ন

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

৩ আসামীর প্রত্যেককে নিজ জমিতে ৫০ টি করে বৃক্ষ রোপন এবং মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত রোপিত বৃক্ষ পরিচর্যা ও রক্ষণাবেক্ষণ করার শর্তে ৩ জন আসামীকে জামিন দেওয়া হয়েছে।

কক্সবাজার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আলমগীর মোহাম্মদ ফারুকী সোমবার ৪ জুলাই এ রকম প্রবেশনমূলক ব্যতিক্রমী শর্তে আসামীদের জামিন প্রদান করেছেন। জামিনপ্রাপ্ত আসামিরা হচ্ছে-মোঃ মোস্তাক প্রকাশ ভেট্টাইয়া, গুরা মিয়া এবং মোঃ আলমগীর।

জিআর : ২৯৬/২০২২ ইংরেজি (কক্সবাজার সদর) মামলায় উল্লেখিত ৩ জন আসামী ফৌজদারী মিচ মামলা ২৫২৩৬/২০২২ মূলে হাইকোর্ট থেকে আগাম জামিন লাভ করেন। হাইকোর্টের প্রদত্ত আগাম জামিনের মেয়াদ শেষে হাইকোর্টের নির্দেশনা মতো আসামীত্রয় মঙ্গলবার ৪ জুলাই আসামীরা কক্সবাজারের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিন চেয়ে আবেদন করেন।

আরও পড়ুন

উখিয়ায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, তিন ঘণ্টা ধরে সড়ক অবরোধ, আটকা কয়েক হাজার যানবাহন

আদালতে জামিন আবেদনের শুনানি শেষে বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আলমগীর মোহাম্মদ ফারুকী উল্লেখিত শর্তে আসামীগণকে জামিন প্রদান করেন। জামিন প্রদানের সময় বিজ্ঞ বিচারক আসামীদের জামিন পাওয়ার সপক্ষে মামলার অন্যান্য উপদানও তাঁর আদেশে তুলে ধরেন।

জামিনপ্রাপ্ত আসামীদের রোপিত (ফলজ, ঔষধি ও বনজ) বৃক্ষ গুলো পরিচর্যা ও রক্ষণাবেক্ষণ বিষয়ে প্রতি ৩ মাস অন্তর অন্তর আদালতকে অবহিত করবেন। আদালতের নির্দেশনা মতো আসামীরা বৃক্ষ রোপন করেছেন কিনা-তা সরেজমিনে যাচাই করে পরবর্তী ১০ কার্যদিবসের মধ্যে আদালতে প্রতিবেদন দিতে অফিসার ইনচার্জ (ওসি) কক্সবাজার সদর মডেল থানা ও বিভাগীয় বন কর্মকর্তা (উত্তর) কে বিজ্ঞ বিচারক তাঁর জামিন আদেশে নির্দেশ দিয়েছেন। এজন্য জামিন আদেশের কপি কক্সবাজার সদর মডেল থানা’র ওসি ও বিভাগীয় বন কর্মকর্তা (উত্তর) কে প্রেরনের আদেশ দেওয়া হয়েছে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

৫০ টি করে গাছ রোপনের শর্তে কক্সবাজারে ৩ আসামীর জামিন

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

৫০ টি করে গাছ রোপনের শর্তে কক্সবাজারে ৩ আসামীর জামিন

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ৬ জুলাই ২০২২, ০৭:৫৬ অপরাহ্ন
Print Image
মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী : ৩ আসামীর প্রত্যেককে নিজ জমিতে ৫০ টি করে বৃক্ষ রোপন এবং মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত রোপিত বৃক্ষ পরিচর্যা ও রক্ষণাবেক্ষণ করার শর্তে ৩ জন আসামীকে জামিন দেওয়া হয়েছে। কক্সবাজার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আলমগীর মোহাম্মদ ফারুকী সোমবার ৪ জুলাই এ রকম প্রবেশনমূলক ব্যতিক্রমী শর্তে আসামীদের জামিন প্রদান করেছেন। জামিনপ্রাপ্ত আসামিরা হচ্ছে-মোঃ মোস্তাক প্রকাশ ভেট্টাইয়া, গুরা মিয়া এবং মোঃ আলমগীর। জিআর : ২৯৬/২০২২ ইংরেজি (কক্সবাজার সদর) মামলায় উল্লেখিত ৩ জন আসামী ফৌজদারী মিচ মামলা ২৫২৩৬/২০২২ মূলে হাইকোর্ট থেকে আগাম জামিন লাভ করেন। হাইকোর্টের প্রদত্ত আগাম জামিনের মেয়াদ শেষে হাইকোর্টের নির্দেশনা মতো আসামীত্রয় মঙ্গলবার ৪ জুলাই আসামীরা কক্সবাজারের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিন চেয়ে আবেদন করেন। আদালতে জামিন আবেদনের শুনানি শেষে বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আলমগীর মোহাম্মদ ফারুকী উল্লেখিত শর্তে আসামীগণকে জামিন প্রদান করেন। জামিন প্রদানের সময় বিজ্ঞ বিচারক আসামীদের জামিন পাওয়ার সপক্ষে মামলার অন্যান্য উপদানও তাঁর আদেশে তুলে ধরেন। জামিনপ্রাপ্ত আসামীদের রোপিত (ফলজ, ঔষধি ও বনজ) বৃক্ষ গুলো পরিচর্যা ও রক্ষণাবেক্ষণ বিষয়ে প্রতি ৩ মাস অন্তর অন্তর আদালতকে অবহিত করবেন। আদালতের নির্দেশনা মতো আসামীরা বৃক্ষ রোপন করেছেন কিনা-তা সরেজমিনে যাচাই করে পরবর্তী ১০ কার্যদিবসের মধ্যে আদালতে প্রতিবেদন দিতে অফিসার ইনচার্জ (ওসি) কক্সবাজার সদর মডেল থানা ও বিভাগীয় বন কর্মকর্তা (উত্তর) কে বিজ্ঞ বিচারক তাঁর জামিন আদেশে নির্দেশ দিয়েছেন। এজন্য জামিন আদেশের কপি কক্সবাজার সদর মডেল থানা’র ওসি ও বিভাগীয় বন কর্মকর্তা (উত্তর) কে প্রেরনের আদেশ দেওয়া হয়েছে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×