হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

৮৮ বছরের রেকর্ডভাঙা বৃষ্টিতে পানিবন্দি দিল্লিবাসী

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ৩০ জুন ২০২৪, ০৭:০৭ পূর্বাহ্ন


নয়াদিল্লি, ২৯ জুন – মাত্র দুইদিনের ভারী বর্ষণে তলিয়ে গেছে ভারতের রাজধানী দিল্লি। কয়েক মাস ধরে অসহনীয় গরম আর তাপপ্রবাহের পর গত বৃহস্পতিবার রাত থেকে বৃষ্টিপাত শুরু হয়েছে দিল্লি ও এর আশপাশের এলাকাগুলোতে।

ভারতের আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, গত বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টা থেকে শুক্রবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত ২৮৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে দিল্লিতে। বিগত ৮৮ বছরের মধ্যে একদিনে (২৪ ঘণ্টায়) সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড এটি। ১৯৩৬ সালের জুন মাসে দিল্লিতে একদিনে ২৩৫ দশমিক ৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছিল।

প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল, প্রাক্‌-বর্ষার বৃষ্টিতে ভেসেছে দিল্লি এবং সংলগ্ন এলাকা। কিন্তু শুক্রবার সকালে আবহাওয়া অফিস জানায়, দিল্লিসহ উত্তর-পশ্চিম ভারতের বিস্তীর্ণ অংশে বর্ষা এসে গেছে। আগাম এ বর্ষার প্রথম বৃষ্টিতে দিল্লির মথুরা রোড, তিন মূর্তি মার্গ, মুলচাঁদ, মিন্টো রোড, আনন্দ বিহার, মেহরৌলি, বদরপুর রোড, মান্ডাওয়ালি, ভিখাজি কামা প্লেস, মধু বিহার, প্রগতি ময়দান, মুনিরকা, ধৌলা কুঁয়া, মোতি বাগ, আইটিও এবং নয়ডার বহু রাস্তা প্লাবিত হয়ে গেছে।

আরও পড়ুন

সিলেট নগরীতে যান চলাচলে কঠোর নিষেধাজ্ঞা ও ট্রাফিক পুলিশের বিশেষ নির্দেশনা

গতকাল শুক্রবার কাইজজারগঞ্জে কোদিয়া সেতুর আন্ডারপাসে ৮ ফুট পানিতে আটকে যায় একটি যাত্রীবোঝাই বাস। পরে পুলিশ এবং উদ্ধারকারী দল গিয়ে যাত্রীদের উদ্ধার করে। দক্ষিণ-পূর্ব দিল্লির চিত্তরঞ্জন পার্কের বহু বাড়িতেও পানি ঢুকেছে। সংবাদ সংস্থা এএনআই-এর একটি ভিডিওতে মিন্টো রোডের রাস্তা দিয়ে গাড়ি ভেসে যেতে দেখা গেছে।

এ ছাড়া দিল্লি-মীরাট মহাসড়ক, নারাইনা-মোতি বাগ রোড, ধৌলা কুঁয়া উড়ালপুল, বীর বান্দা বৈরাগী মার্গ, আজাদ মার্কেট আন্ডারপাস, তিলক সেতু, অরবিন্দ মার্গ, অনুব্রত মার্গ, আইটিও এবং এমসের মতো গুরুত্বপূর্ণ সড়কগুলো ডুবে গেছে বৃষ্টি পানিতে। পাশাপাশি ব্যাহত হচ্ছে মেট্রো পরিষেবাও।

এদিকে ভারী এ বর্ষণে দিল্লি বিমানবন্দরের এক নম্বর টার্মিনালের ছাদের একাংশও ভেঙে পড়েছে গতকাল সকালে। এতে সেখানে দাঁড়িয়ে থাকা বেশ কয়েকটি গাড়ি দুমড়ে-মুচড়ে গেছে। এ দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ছয়জন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিরাপত্তাজনিত কারণে ওই টার্মিনালের সব কাজ এবং পরিষেবা বন্ধ রাখা হয়েছে।

সূত্র: আমাদের সময়
আইএ/ ২৯ জুন ২০২৪




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

৮৮ বছরের রেকর্ডভাঙা বৃষ্টিতে পানিবন্দি দিল্লিবাসী

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

৮৮ বছরের রেকর্ডভাঙা বৃষ্টিতে পানিবন্দি দিল্লিবাসী

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ৩০ জুন ২০২৪, ০৭:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] নয়াদিল্লি, ২৯ জুন – মাত্র দুইদিনের ভারী বর্ষণে তলিয়ে গেছে ভারতের রাজধানী দিল্লি। কয়েক মাস ধরে অসহনীয় গরম আর তাপপ্রবাহের পর গত বৃহস্পতিবার রাত থেকে বৃষ্টিপাত শুরু হয়েছে দিল্লি ও এর আশপাশের এলাকাগুলোতে।ভারতের আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, গত বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টা থেকে শুক্রবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত ২৮৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে দিল্লিতে। বিগত ৮৮ বছরের মধ্যে একদিনে (২৪ ঘণ্টায়) সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড এটি। ১৯৩৬ সালের জুন মাসে দিল্লিতে একদিনে ২৩৫ দশমিক ৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছিল।প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল, প্রাক্‌-বর্ষার বৃষ্টিতে ভেসেছে দিল্লি এবং সংলগ্ন এলাকা। কিন্তু শুক্রবার সকালে আবহাওয়া অফিস জানায়, দিল্লিসহ উত্তর-পশ্চিম ভারতের বিস্তীর্ণ অংশে বর্ষা এসে গেছে। আগাম এ বর্ষার প্রথম বৃষ্টিতে দিল্লির মথুরা রোড, তিন মূর্তি মার্গ, মুলচাঁদ, মিন্টো রোড, আনন্দ বিহার, মেহরৌলি, বদরপুর রোড, মান্ডাওয়ালি, ভিখাজি কামা প্লেস, মধু বিহার, প্রগতি ময়দান, মুনিরকা, ধৌলা কুঁয়া, মোতি বাগ, আইটিও এবং নয়ডার বহু রাস্তা প্লাবিত হয়ে গেছে।গতকাল শুক্রবার কাইজজারগঞ্জে কোদিয়া সেতুর আন্ডারপাসে ৮ ফুট পানিতে আটকে যায় একটি যাত্রীবোঝাই বাস। পরে পুলিশ এবং উদ্ধারকারী দল গিয়ে যাত্রীদের উদ্ধার করে। দক্ষিণ-পূর্ব দিল্লির চিত্তরঞ্জন পার্কের বহু বাড়িতেও পানি ঢুকেছে। সংবাদ সংস্থা এএনআই-এর একটি ভিডিওতে মিন্টো রোডের রাস্তা দিয়ে গাড়ি ভেসে যেতে দেখা গেছে।এ ছাড়া দিল্লি-মীরাট মহাসড়ক, নারাইনা-মোতি বাগ রোড, ধৌলা কুঁয়া উড়ালপুল, বীর বান্দা বৈরাগী মার্গ, আজাদ মার্কেট আন্ডারপাস, তিলক সেতু, অরবিন্দ মার্গ, অনুব্রত মার্গ, আইটিও এবং এমসের মতো গুরুত্বপূর্ণ সড়কগুলো ডুবে গেছে বৃষ্টি পানিতে। পাশাপাশি ব্যাহত হচ্ছে মেট্রো পরিষেবাও।এদিকে ভারী এ বর্ষণে দিল্লি বিমানবন্দরের এক নম্বর টার্মিনালের ছাদের একাংশও ভেঙে পড়েছে গতকাল সকালে। এতে সেখানে দাঁড়িয়ে থাকা বেশ কয়েকটি গাড়ি দুমড়ে-মুচড়ে গেছে। এ দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ছয়জন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিরাপত্তাজনিত কারণে ওই টার্মিনালের সব কাজ এবং পরিষেবা বন্ধ রাখা হয়েছে।সূত্র: আমাদের সময়আইএ/ ২৯ জুন ২০২৪ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×