হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

সংসার ভাঙার গুঞ্জনে মুখ খুলেছেন নিশিতা

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ৬ মার্চ ২০২৩, ১১:০৭ অপরাহ্ন


ঢাকা, ০৬ মার্চ – ক্লোজআপ তারকা নিশিতা বড়ুয়া। নিয়মিত গান করেন। এদিকে শোবিজে কান পাতলেই শোনা যাচ্ছে তার সংসার ভাঙার গুঞ্জন। ২০২১ সালে দীপংকর বড়ুয়া নামে এক ব্যাংকারকে বিয়ে করেন তিনি। তাদের দুজনেরই গ্রামের বাড়ি চট্টগ্রাম। পারিবারিকভাবে সে বছরের ২৪ ফেব্রুয়ারি হয়েছিল বিয়ে।

শোনা যাচ্ছে, বিয়ের কয়েক মাস পর থেকেই স্বামীর সঙ্গে মনোমালিন্য চলছে নিশিতার। গায়িকার ঘনিষ্ঠ একাধিক সূত্র জানিয়েছে এ তথ্য। তাদের বিচ্ছেদ হয়েছে বলেও দাবি করেন অনেকে।

আরও পড়ুন

সিলেট নগরীতে যান চলাচলে কঠোর নিষেধাজ্ঞা ও ট্রাফিক পুলিশের বিশেষ নির্দেশনা

তবে বিষয়টি গুজব বলে উড়িয়ে দিলেন নিশিতা। তিনি বলেন, ‘ভিত্তিহীন ও মিথ্যা খবর। আমরা একসঙ্গেই আছি। আমাদের ভালো চায় না যারা তারা এসব ছড়াচ্ছে।’

তিনি আরও বলেন, ‘লোকে তো এখন সব ফেসবুকে দেখতে চায়। হয়তো সেখানে আমরা একসঙ্গে ফেসবুকে ছবি প্রকাশ করছি না বলে তারা ভেবে নিয়েছে একসঙ্গে নেই। আমি ব্যক্তিজীবন নিয়ে কথা বলতে খুব একটা ইচ্ছুক না। আমার স্বামীও ব্যক্তিজীবনটাকে আড়ালে রাখতে পছন্দ করে। এই সুযোগেই হয়তো এসব গুঞ্জন ছড়াচ্ছে।’

আইএ/ ০৬ মার্চ ২০২৩

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

সংসার ভাঙার গুঞ্জনে মুখ খুলেছেন নিশিতা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

সংসার ভাঙার গুঞ্জনে মুখ খুলেছেন নিশিতা

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ৬ মার্চ ২০২৩, ১১:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ০৬ মার্চ – ক্লোজআপ তারকা নিশিতা বড়ুয়া। নিয়মিত গান করেন। এদিকে শোবিজে কান পাতলেই শোনা যাচ্ছে তার সংসার ভাঙার গুঞ্জন। ২০২১ সালে দীপংকর বড়ুয়া নামে এক ব্যাংকারকে বিয়ে করেন তিনি। তাদের দুজনেরই গ্রামের বাড়ি চট্টগ্রাম। পারিবারিকভাবে সে বছরের ২৪ ফেব্রুয়ারি হয়েছিল বিয়ে। শোনা যাচ্ছে, বিয়ের কয়েক মাস পর থেকেই স্বামীর সঙ্গে মনোমালিন্য চলছে নিশিতার। গায়িকার ঘনিষ্ঠ একাধিক সূত্র জানিয়েছে এ তথ্য। তাদের বিচ্ছেদ হয়েছে বলেও দাবি করেন অনেকে। তবে বিষয়টি গুজব বলে উড়িয়ে দিলেন নিশিতা। তিনি বলেন, ‘ভিত্তিহীন ও মিথ্যা খবর। আমরা একসঙ্গেই আছি। আমাদের ভালো চায় না যারা তারা এসব ছড়াচ্ছে।’ তিনি আরও বলেন, ‘লোকে তো এখন সব ফেসবুকে দেখতে চায়। হয়তো সেখানে আমরা একসঙ্গে ফেসবুকে ছবি প্রকাশ করছি না বলে তারা ভেবে নিয়েছে একসঙ্গে নেই। আমি ব্যক্তিজীবন নিয়ে কথা বলতে খুব একটা ইচ্ছুক না। আমার স্বামীও ব্যক্তিজীবনটাকে আড়ালে রাখতে পছন্দ করে। এই সুযোগেই হয়তো এসব গুঞ্জন ছড়াচ্ছে।’ আইএ/ ০৬ মার্চ ২০২৩

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×