হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

পাকিস্তানে কমল স্বর্ণের দাম – DesheBideshe

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ৮ মার্চ ২০২৩, ০৫:০৭ পূর্বাহ্ন


ইসলামাবাদ, ০৭ মার্চ – অর্থনৈতিক সংকটে টালমাটাল পাকিস্তানে স্বর্ণের দাম কমেছে। মঙ্গলবার এক প্রতিবেদনে পাকিস্তানের সংবাদমাধ্যম জিওটিভির প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার দেশটিতে প্রতি ভরি (১১ দশমিক ৬৬ গ্রাম) স্বর্ণের দাম কমেছে ৭০০ পাকিস্তানি রুপি এবং প্রতি ১০ গ্রাম স্বর্ণের দাম কমেছে ৬০০ রুপি।

মূল্য হ্রাস পাওয়ায় এখন পাকিস্তানে প্রতি ভরি স্বর্ণের দাম ঠেকেছে ১ লাখ ৯৭ হাজার ৩০০ রুপিতে এবং প্রতি দশ গ্রাম স্বর্ণের দাম হয়েছে ১ লাখ ৬৯ হাজার ১৫৩ রুপি।

আরও পড়ুন

সিলেট নগরীতে যান চলাচলে কঠোর নিষেধাজ্ঞা ও ট্রাফিক পুলিশের বিশেষ নির্দেশনা

পাকিস্তানের স্বর্ণের বাজার যেহেতু সম্পূর্ণভাবে আমদানিকৃত স্বর্ণের ওপর নির্ভরশীল, ফলে দেশটির রুপির দরের সঙ্গে স্বর্ণের মূল্য সরাসরি সম্পর্কিত। অর্থাৎ ডলারের বিপরীতে রুপির দরপতন হলে স্বর্ণের দাম বাড়ে এবং রুপির দর বাড়লে স্বর্ণের দাম কমে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, সোমবার ডলারের বিপরীতে পাকিস্তানি রুপির দর ছিল ২৭৭ দশমিক ৯২ ডলার। মঙ্গলবার রুপি কিছুটা শক্তিশালী হওয়ায় এই দর উন্নীত হয় ২৭৭ দশমিক ৮৭ ডলার।

এর আগে ৩০ জানুয়ারি পাকিস্তানে প্রতি ভরি স্বর্ণের দাম পৌঁছেছিল ২ লাখ ১০ হাজার ৫০০ রুপিতে। দেশটির ইতিহাসে এটি ছিল স্বর্ণের সর্বোচ্চ দাম।

এদিকে আন্তর্জাতিক বাজারেও কমেছে স্বর্ণের দাম। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ সিস্টেমের চেয়ারম্যান জেরোমি পওয়েল এক বার্তায় জানান, প্রায় ২ সপ্তাহ পর সোমবার প্রতি আউন্স (২৮ দশমিক ৩৫ গ্রাম) স্বর্ণের দাম ৭ ডলার কমে হয়েছে ১ হাজার ৮৪২ ডলার।

সূত্র: ঢাকা পোস্ট
আইএ/ ০৭ মার্চ ২০২৩




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

পাকিস্তানে কমল স্বর্ণের দাম – DesheBideshe

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

পাকিস্তানে কমল স্বর্ণের দাম – DesheBideshe

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ৮ মার্চ ২০২৩, ০৫:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ইসলামাবাদ, ০৭ মার্চ – অর্থনৈতিক সংকটে টালমাটাল পাকিস্তানে স্বর্ণের দাম কমেছে। মঙ্গলবার এক প্রতিবেদনে পাকিস্তানের সংবাদমাধ্যম জিওটিভির প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার দেশটিতে প্রতি ভরি (১১ দশমিক ৬৬ গ্রাম) স্বর্ণের দাম কমেছে ৭০০ পাকিস্তানি রুপি এবং প্রতি ১০ গ্রাম স্বর্ণের দাম কমেছে ৬০০ রুপি। মূল্য হ্রাস পাওয়ায় এখন পাকিস্তানে প্রতি ভরি স্বর্ণের দাম ঠেকেছে ১ লাখ ৯৭ হাজার ৩০০ রুপিতে এবং প্রতি দশ গ্রাম স্বর্ণের দাম হয়েছে ১ লাখ ৬৯ হাজার ১৫৩ রুপি। পাকিস্তানের স্বর্ণের বাজার যেহেতু সম্পূর্ণভাবে আমদানিকৃত স্বর্ণের ওপর নির্ভরশীল, ফলে দেশটির রুপির দরের সঙ্গে স্বর্ণের মূল্য সরাসরি সম্পর্কিত। অর্থাৎ ডলারের বিপরীতে রুপির দরপতন হলে স্বর্ণের দাম বাড়ে এবং রুপির দর বাড়লে স্বর্ণের দাম কমে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, সোমবার ডলারের বিপরীতে পাকিস্তানি রুপির দর ছিল ২৭৭ দশমিক ৯২ ডলার। মঙ্গলবার রুপি কিছুটা শক্তিশালী হওয়ায় এই দর উন্নীত হয় ২৭৭ দশমিক ৮৭ ডলার। এর আগে ৩০ জানুয়ারি পাকিস্তানে প্রতি ভরি স্বর্ণের দাম পৌঁছেছিল ২ লাখ ১০ হাজার ৫০০ রুপিতে। দেশটির ইতিহাসে এটি ছিল স্বর্ণের সর্বোচ্চ দাম। এদিকে আন্তর্জাতিক বাজারেও কমেছে স্বর্ণের দাম। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ সিস্টেমের চেয়ারম্যান জেরোমি পওয়েল এক বার্তায় জানান, প্রায় ২ সপ্তাহ পর সোমবার প্রতি আউন্স (২৮ দশমিক ৩৫ গ্রাম) স্বর্ণের দাম ৭ ডলার কমে হয়েছে ১ হাজার ৮৪২ ডলার। সূত্র: ঢাকা পোস্টআইএ/ ০৭ মার্চ ২০২৩ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×