হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

আগামী সপ্তাহে রাশিয়া সফরের পরিকল্পনা শি জিনপিংয়ের

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ১৩ মার্চ ২০২৩, ০৯:০৭ অপরাহ্ন


বেইজিং, ১৩ মার্চ – কয়েক দিন আগেই ইউক্রেনে সফর করে এসেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এবার রাশিয়ায় সফর করতে যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। চীনের প্রেসিডেন্টের সঙ্গে ঘনিষ্ঠ সূত্র থেকে জানা গেছে, আগামী সপ্তাহে মস্কো সফরের পরিকল্পনা করছেন প্রেসিডেন্ট শি জিনপিং। খবর রয়টার্সের।

বাখমুতে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে তীব্র লড়াই চলছে। এদিকে যুক্তরাষ্ট্রের দাবি, রাশিয়াকে অস্ত্র দিয়ে সহায়তা করার কথা ভাবছে চীন। এমন অবস্থায় শি জিনপিংয়ের রাশিয়া সফর নিয়ে কৌতূহল জেগেছে।

আরও পড়ুন

সিলেট নগরীতে যান চলাচলে কঠোর নিষেধাজ্ঞা ও ট্রাফিক পুলিশের বিশেষ নির্দেশনা

এর আগে রাশিয়া-ইউক্রেন সংঘাত বন্ধে শান্তি প্রস্তাব দিয়েছিল চীন। তবে তা প্রত্যাখ্যান করেছে পশ্চিমা সামরিক জোট ন্যাটো। কিন্তু চীনের আনীত এই শান্তি প্রস্তাব বিবেচনা করার কথা জানিয়েছিল রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, শি জিনপিংয়ের রাশিয়া সফরের উদ্দেশ্য নিয়ে এখনো কিছু জানা যায়নি। এ বিষয়ে ক্রেমলিন ও চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

প্রসঙ্গত, ইউক্রেন যুদ্ধের শুরু থেকেই রাশিয়ার প্রতি নরম স্বরে কথা বলছে চীন। দেশটিকে একঘরে করতে পশ্চিমাদের অনুরোধের বাণী উপেক্ষা করেই দ্বিপাক্ষিক ব্যবসা অব্যাহত রেখেছে বেইজিং। এবার তৃতীয়বারের মতো চীনের প্রেসিডেন্টের ক্ষমতায় বসার পর শি জিনপিংয়ের রাশিয়া সফর ইউক্রেন যুদ্ধকে আরও দীর্ঘায়িত করার সম্ভাবনা রয়েছে।

সূত্র: যুগান্তর
এম ইউ/১৩ মার্চ ২০২৩




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

আগামী সপ্তাহে রাশিয়া সফরের পরিকল্পনা শি জিনপিংয়ের

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

আগামী সপ্তাহে রাশিয়া সফরের পরিকল্পনা শি জিনপিংয়ের

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ১৩ মার্চ ২০২৩, ০৯:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] বেইজিং, ১৩ মার্চ – কয়েক দিন আগেই ইউক্রেনে সফর করে এসেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এবার রাশিয়ায় সফর করতে যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। চীনের প্রেসিডেন্টের সঙ্গে ঘনিষ্ঠ সূত্র থেকে জানা গেছে, আগামী সপ্তাহে মস্কো সফরের পরিকল্পনা করছেন প্রেসিডেন্ট শি জিনপিং। খবর রয়টার্সের। বাখমুতে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে তীব্র লড়াই চলছে। এদিকে যুক্তরাষ্ট্রের দাবি, রাশিয়াকে অস্ত্র দিয়ে সহায়তা করার কথা ভাবছে চীন। এমন অবস্থায় শি জিনপিংয়ের রাশিয়া সফর নিয়ে কৌতূহল জেগেছে। এর আগে রাশিয়া-ইউক্রেন সংঘাত বন্ধে শান্তি প্রস্তাব দিয়েছিল চীন। তবে তা প্রত্যাখ্যান করেছে পশ্চিমা সামরিক জোট ন্যাটো। কিন্তু চীনের আনীত এই শান্তি প্রস্তাব বিবেচনা করার কথা জানিয়েছিল রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, শি জিনপিংয়ের রাশিয়া সফরের উদ্দেশ্য নিয়ে এখনো কিছু জানা যায়নি। এ বিষয়ে ক্রেমলিন ও চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় কোনো মন্তব্য করতে রাজি হয়নি। প্রসঙ্গত, ইউক্রেন যুদ্ধের শুরু থেকেই রাশিয়ার প্রতি নরম স্বরে কথা বলছে চীন। দেশটিকে একঘরে করতে পশ্চিমাদের অনুরোধের বাণী উপেক্ষা করেই দ্বিপাক্ষিক ব্যবসা অব্যাহত রেখেছে বেইজিং। এবার তৃতীয়বারের মতো চীনের প্রেসিডেন্টের ক্ষমতায় বসার পর শি জিনপিংয়ের রাশিয়া সফর ইউক্রেন যুদ্ধকে আরও দীর্ঘায়িত করার সম্ভাবনা রয়েছে। সূত্র: যুগান্তরএম ইউ/১৩ মার্চ ২০২৩ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×