হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

পরবর্তী জাতীয় নির্বাচনেও কোন ভাবেই জিতবে না বিজেপিবিরোধীরা

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ২২ মার্চ ২০২৩, ০২:০৭ পূর্বাহ্ন


নয়াদিল্লি, ২১ মার্চ – পরবর্তী জাতীয় নির্বাচনেও বিজেপিবিরোধীদের ঐক্য সম্ভব নয় এবং এ কারণেই বিজেপিবিরোধীরা নির্বাচনে জিতবে না। সোমবার (২০ মার্চ) এমনটাই মন্তব্য করেছেন ভারতের ইলেকশন ইঞ্জিনিয়ার খ্যাত প্রশান্ত কিশোর ওরফে পিকে।

প্রশান্ত কিশোর ভবিষ্যদ্বাণী করে বলেছেন, ২০২৪ সালের নির্বাচনে বিজেপির বিরুদ্ধে কোনো জোট কার্যকর হবে না। কারণ, মতাদর্শিক দূরত্বের কারণে এ জোট হবে খুবই অস্থির প্রকৃতির। আরেকটি বড় কারণ হলো, দলগুলোর শীর্ষ নেতাদের কোনোভাবেই একই ছাতার নিচে আনা যাবে না।

আরও পড়ুন

অস্কারজয়ী চিলিয়ান চলচ্চিত্র নির্মাতা সেবাস্তিয়ান লেলিও আর নেই

এনডিটিভিকে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে পিকে বলেন, ‘আপনি যদি বিজেপিকে চ্যালেঞ্জ করতে চান তবে আপনাকে দলটির মূল চালিকাশক্তি হিন্দুত্ববাদ, জাতীয়তাবাদ এবং কল্যাণ ভাবনাকে বুঝতে হবে। এগুলো দলটির তিন স্তরের মূল ভিত্তি। তাই আপনি যদি কেবল এ তিনটির অন্তত দুটিকে ছাড়িয়ে যেতে পারেন তবেই কেবল বিজেপিকে চ্যালেঞ্জ করতে পারবেন।’

পিকে আরও বলেন, ‘বিজেপির হিন্দুত্ববাদী মতাদর্শকে মোকাবিলা করতে হলে বিরোধীদেরও মতাদর্শিক জোট বাঁধতে হবে। বিশেষ করে গান্ধীবাদী, আম্বেদকরবাদী, সমাজবাদী এবং কমিউনিস্ট সবাইকে একই ছাতার নিচে আসতে হবে। মতাদর্শ খুবই গুরুত্বপূর্ণ তবে আপনি কোনো মতাদর্শের ওপর অন্ধভাবে বিশ্বাস রাখতে পারেন না।’

প্রশান্ত কিশোর বলেন, ‘আপনারা গণমাধ্যমের লোকজন কেবল দলীয় নেতাদের একসঙ্গে বসা দেখে মনে করেন, বোধহয় জোট গঠন হয়ে গেল। ভাবেন, কে কার সঙ্গে দুপুরের খাবার খেল, কে কার সঙ্গে চায়ের দাওয়াতে গেল…কিন্তু আমি এটিকে বিবেচনা মতাদর্শের জায়গা থেকে। যতক্ষণ পর্যন্ত কোনো মতাদর্শিক ঐক্য না ঘটবে ততক্ষণ পর্যন্ত বিজেপিকে হারানোর কোনো উপায় নেই।’

সূত্র: সময় টিভি
আইএ/ ২১ মার্চ ২০২৩

 




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

পরবর্তী জাতীয় নির্বাচনেও কোন ভাবেই জিতবে না বিজেপিবিরোধীরা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

পরবর্তী জাতীয় নির্বাচনেও কোন ভাবেই জিতবে না বিজেপিবিরোধীরা

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ২২ মার্চ ২০২৩, ০২:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] নয়াদিল্লি, ২১ মার্চ – পরবর্তী জাতীয় নির্বাচনেও বিজেপিবিরোধীদের ঐক্য সম্ভব নয় এবং এ কারণেই বিজেপিবিরোধীরা নির্বাচনে জিতবে না। সোমবার (২০ মার্চ) এমনটাই মন্তব্য করেছেন ভারতের ইলেকশন ইঞ্জিনিয়ার খ্যাত প্রশান্ত কিশোর ওরফে পিকে। প্রশান্ত কিশোর ভবিষ্যদ্বাণী করে বলেছেন, ২০২৪ সালের নির্বাচনে বিজেপির বিরুদ্ধে কোনো জোট কার্যকর হবে না। কারণ, মতাদর্শিক দূরত্বের কারণে এ জোট হবে খুবই অস্থির প্রকৃতির। আরেকটি বড় কারণ হলো, দলগুলোর শীর্ষ নেতাদের কোনোভাবেই একই ছাতার নিচে আনা যাবে না। এনডিটিভিকে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে পিকে বলেন, ‘আপনি যদি বিজেপিকে চ্যালেঞ্জ করতে চান তবে আপনাকে দলটির মূল চালিকাশক্তি হিন্দুত্ববাদ, জাতীয়তাবাদ এবং কল্যাণ ভাবনাকে বুঝতে হবে। এগুলো দলটির তিন স্তরের মূল ভিত্তি। তাই আপনি যদি কেবল এ তিনটির অন্তত দুটিকে ছাড়িয়ে যেতে পারেন তবেই কেবল বিজেপিকে চ্যালেঞ্জ করতে পারবেন।’ পিকে আরও বলেন, ‘বিজেপির হিন্দুত্ববাদী মতাদর্শকে মোকাবিলা করতে হলে বিরোধীদেরও মতাদর্শিক জোট বাঁধতে হবে। বিশেষ করে গান্ধীবাদী, আম্বেদকরবাদী, সমাজবাদী এবং কমিউনিস্ট সবাইকে একই ছাতার নিচে আসতে হবে। মতাদর্শ খুবই গুরুত্বপূর্ণ তবে আপনি কোনো মতাদর্শের ওপর অন্ধভাবে বিশ্বাস রাখতে পারেন না।’ প্রশান্ত কিশোর বলেন, ‘আপনারা গণমাধ্যমের লোকজন কেবল দলীয় নেতাদের একসঙ্গে বসা দেখে মনে করেন, বোধহয় জোট গঠন হয়ে গেল। ভাবেন, কে কার সঙ্গে দুপুরের খাবার খেল, কে কার সঙ্গে চায়ের দাওয়াতে গেল…কিন্তু আমি এটিকে বিবেচনা মতাদর্শের জায়গা থেকে। যতক্ষণ পর্যন্ত কোনো মতাদর্শিক ঐক্য না ঘটবে ততক্ষণ পর্যন্ত বিজেপিকে হারানোর কোনো উপায় নেই।’ সূত্র: সময় টিভিআইএ/ ২১ মার্চ ২০২৩   [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×