হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ওমরাহ পালনে আগেই অ্যাপের মাধ্যমে বুকিং দিতে হবে

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩, ০১:০৭ পূর্বাহ্ন


রিয়াদ, ২২ মার্চ – সৌদি আরবে ওমরাহ পালনে যেতে হলে এখন থেকে আগেই অ্যাপের মাধ্যমে নিজের আসন সংরক্ষণ করতে হবে। আর এটি করতে হবে নুসুক বা তাওয়াক্কালনা অ্যাপের মাধ্যমে। মঙ্গলবার (২১মার্চ) সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ ঘোষণা দিয়েছে।

সৌদি আরবের জননিরাপত্তা বিভাগের পরিচালক লে. জেনারেল মোহাম্মদ বিন আবদুল্লাহ আল-বাসামি বলেন, ওমরায় আগত মানুষের ভিড় ও ট্রাফিক ব্যবস্থাপনা, মানবিক সেবা, পরিকল্পনা বাস্তবায়নে যুক্ত বিভিন্ন সংস্থার ক্ষমতায়ন এবং জনবল পুনর্বিন্যাসসহ নানা বিষয় চলতি বছরের ওমরাহ নিরাপত্তা পরিকল্পনায় অন্তর্ভুক্ত থাকছে।

আরও পড়ুন

সিলেট নগরীতে যান চলাচলে কঠোর নিষেধাজ্ঞা ও ট্রাফিক পুলিশের বিশেষ নির্দেশনা

মোহাম্মদ বিন আবদুল্লাহ আল-বাসামি আরও বলেন, ওমরাহ পালনে আগ্রহী ব্যক্তিদের জন্য ‘পর্যাপ্ত’ বুকিংয়ের সুযোগ রাখা হয়েছে। তাই তাদের জেনেবুঝে সময়সূচি ঠিক করতে এবং তা মেনে চলতে পরামর্শ দেয়া হচ্ছে। এই পুরো প্রক্রিয়ার সমন্বয় করছে হজ মন্ত্রণালয় ও জেনারেল প্রেসিডেন্সি ফর দ্য অ্যাফেয়ার্স অব দ্য টু হোলি মস্কস।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএর খবরে বলা হয়, চলতি বছরের ওমরাহ মৌসুম নিয়ে মন্ত্রণালয়ের পরিকল্পনা ও প্রস্তুতি সম্পর্কে জানাতে মক্কায় ৯১১ ইউনিফায়েড অপারেশন সেন্টারে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

আল বাসামি বলেন, গণপরিবহন স্টেশন থেকে মক্কার প্রবেশপথ, থার্ড রিং রোড এবং পবিত্র মসজিদে ওমরাহ পালনকারী মানুষের ভিড়ের বিষয়টি বিবেচনায় রাখা হচ্ছে। মানুষের নিরাপদ চলাচল নিশ্চিত করতে যাতায়াতের পথ পুনর্বিন্যাস করা হচ্ছে।

আল-বাসামি জনস্বাস্থ্য রক্ষার স্বার্থে এবং স্বাস্থ্যবিধি মেনে চলাসহ মাস্ক পরার ওপর জোর দেন।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ২২ মার্চ ২০২৩

সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::ওমরাহ পালনে আগেই অ্যাপের মাধ্যমে বুকিং দিতে হবে first appeared on DesheBideshe.


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ওমরাহ পালনে আগেই অ্যাপের মাধ্যমে বুকিং দিতে হবে

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ওমরাহ পালনে আগেই অ্যাপের মাধ্যমে বুকিং দিতে হবে

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩, ০১:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] রিয়াদ, ২২ মার্চ – সৌদি আরবে ওমরাহ পালনে যেতে হলে এখন থেকে আগেই অ্যাপের মাধ্যমে নিজের আসন সংরক্ষণ করতে হবে। আর এটি করতে হবে নুসুক বা তাওয়াক্কালনা অ্যাপের মাধ্যমে। মঙ্গলবার (২১মার্চ) সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ ঘোষণা দিয়েছে। সৌদি আরবের জননিরাপত্তা বিভাগের পরিচালক লে. জেনারেল মোহাম্মদ বিন আবদুল্লাহ আল-বাসামি বলেন, ওমরায় আগত মানুষের ভিড় ও ট্রাফিক ব্যবস্থাপনা, মানবিক সেবা, পরিকল্পনা বাস্তবায়নে যুক্ত বিভিন্ন সংস্থার ক্ষমতায়ন এবং জনবল পুনর্বিন্যাসসহ নানা বিষয় চলতি বছরের ওমরাহ নিরাপত্তা পরিকল্পনায় অন্তর্ভুক্ত থাকছে। মোহাম্মদ বিন আবদুল্লাহ আল-বাসামি আরও বলেন, ওমরাহ পালনে আগ্রহী ব্যক্তিদের জন্য ‘পর্যাপ্ত’ বুকিংয়ের সুযোগ রাখা হয়েছে। তাই তাদের জেনেবুঝে সময়সূচি ঠিক করতে এবং তা মেনে চলতে পরামর্শ দেয়া হচ্ছে। এই পুরো প্রক্রিয়ার সমন্বয় করছে হজ মন্ত্রণালয় ও জেনারেল প্রেসিডেন্সি ফর দ্য অ্যাফেয়ার্স অব দ্য টু হোলি মস্কস। রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএর খবরে বলা হয়, চলতি বছরের ওমরাহ মৌসুম নিয়ে মন্ত্রণালয়ের পরিকল্পনা ও প্রস্তুতি সম্পর্কে জানাতে মক্কায় ৯১১ ইউনিফায়েড অপারেশন সেন্টারে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। আল বাসামি বলেন, গণপরিবহন স্টেশন থেকে মক্কার প্রবেশপথ, থার্ড রিং রোড এবং পবিত্র মসজিদে ওমরাহ পালনকারী মানুষের ভিড়ের বিষয়টি বিবেচনায় রাখা হচ্ছে। মানুষের নিরাপদ চলাচল নিশ্চিত করতে যাতায়াতের পথ পুনর্বিন্যাস করা হচ্ছে। আল-বাসামি জনস্বাস্থ্য রক্ষার স্বার্থে এবং স্বাস্থ্যবিধি মেনে চলাসহ মাস্ক পরার ওপর জোর দেন। সূত্র: বাংলাদেশ জার্নাল আইএ/ ২২ মার্চ ২০২৩সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::ওমরাহ পালনে আগেই অ্যাপের মাধ্যমে বুকিং দিতে হবে first appeared on DesheBideshe. [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×