হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

সবজির ঘাটতিতে যুক্তরাজ্যে বেড়েছে মূল্যস্ফীতি

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩, ০৯:০৭ পূর্বাহ্ন


লন্ডন, ২২ মার্চ – রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর সবচেয়ে বেশি মূল্যস্ফীতি দেখা যায় যুক্তরাজ্যে। দেশটিতে পণ্যের দাম কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। সবজির ঘাটতির কারণে গত মাসে যুক্তরাজ্যে প্রত্যাশার চেয়ে মূল্যস্ফীতি বেড়েছে, যা ৪৫ বছরের মধ্যে সর্বোচ্চ। খবর বিবিসির।

প্রতিবেদনে বলা হয়, ফেব্রুয়ারিতে মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ১০ দশমিক ৪ শতাংশে। জানুয়ারিতে এই হার ছিল ১০ দশমিক এক শতাংশ। রেস্তোরাঁ ও পাবসে অ্যালকোহলের দাম বেড়ে যাওয়ায় পরিবারগুলোর খরচ আরও বেড়েছে।

আরও পড়ুন

অস্কারজয়ী চিলিয়ান চলচ্চিত্র নির্মাতা সেবাস্তিয়ান লেলিও আর নেই

এই সময়ে পোশাকের দামও বেড়েছে উল্লেখযোগ্য হারে, বিশেষ করে শিশু ও নারীদের ক্ষেত্রে। তবে জ্বালানি তেলের দাম নিম্নমুখী রয়েছে।

বৃহস্পতিবার যক্তরাজ্যে নতুন করে সুদের হার বাড়ানোর ক্ষেত্রে সিদ্ধান্ত আসতে পারে। তার আগে মূল্যস্ফীতির এমন পরিসংখ্যান সামনে এল।

ব্যাংক অব ইংল্যান্ড সুদের হার বাড়াতে অথবা কমাতে বা একই রকম রাখতে পারে। গত কয়েক মাস ধরে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে নানা ধরনের সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় ব্যাংকটি।

২০২১ সালের ডিসেম্বর থেকে সুদের হার বাড়িয়েই চলেছে ব্যাংকটি। তাদের প্রধান লক্ষ্য হলো ঋণকে ব্যয়বহুল করা। ব্যয়ে মানুষকে নিরুৎসাহিত করতেই এই পদক্ষেপ।

সূত্র: জাগো নিউজ
আইএ/ ২২ মার্চ ২০২৩




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

সবজির ঘাটতিতে যুক্তরাজ্যে বেড়েছে মূল্যস্ফীতি

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

সবজির ঘাটতিতে যুক্তরাজ্যে বেড়েছে মূল্যস্ফীতি

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩, ০৯:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] লন্ডন, ২২ মার্চ – রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর সবচেয়ে বেশি মূল্যস্ফীতি দেখা যায় যুক্তরাজ্যে। দেশটিতে পণ্যের দাম কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। সবজির ঘাটতির কারণে গত মাসে যুক্তরাজ্যে প্রত্যাশার চেয়ে মূল্যস্ফীতি বেড়েছে, যা ৪৫ বছরের মধ্যে সর্বোচ্চ। খবর বিবিসির। প্রতিবেদনে বলা হয়, ফেব্রুয়ারিতে মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ১০ দশমিক ৪ শতাংশে। জানুয়ারিতে এই হার ছিল ১০ দশমিক এক শতাংশ। রেস্তোরাঁ ও পাবসে অ্যালকোহলের দাম বেড়ে যাওয়ায় পরিবারগুলোর খরচ আরও বেড়েছে। এই সময়ে পোশাকের দামও বেড়েছে উল্লেখযোগ্য হারে, বিশেষ করে শিশু ও নারীদের ক্ষেত্রে। তবে জ্বালানি তেলের দাম নিম্নমুখী রয়েছে। বৃহস্পতিবার যক্তরাজ্যে নতুন করে সুদের হার বাড়ানোর ক্ষেত্রে সিদ্ধান্ত আসতে পারে। তার আগে মূল্যস্ফীতির এমন পরিসংখ্যান সামনে এল। ব্যাংক অব ইংল্যান্ড সুদের হার বাড়াতে অথবা কমাতে বা একই রকম রাখতে পারে। গত কয়েক মাস ধরে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে নানা ধরনের সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় ব্যাংকটি। ২০২১ সালের ডিসেম্বর থেকে সুদের হার বাড়িয়েই চলেছে ব্যাংকটি। তাদের প্রধান লক্ষ্য হলো ঋণকে ব্যয়বহুল করা। ব্যয়ে মানুষকে নিরুৎসাহিত করতেই এই পদক্ষেপ। সূত্র: জাগো নিউজআইএ/ ২২ মার্চ ২০২৩ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×