হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

কক্সবাজারে সৈকতে নারীদের বিশেষ জোন

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

বুধবার, ২৯ ডিসেম্বর ২০২১, ০৩:৩৪ অপরাহ্ন

কক্সবাজার সৈকতে নারীদের জন্য বিশেষ জোন তৈরি করা হলো। সেখানে নারীদের সাথে শিশুরা বিচরণ করতে পারবে।

সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টের বিজিবির উর্মি গেস্ট হাউজ থেকে সীগাল পয়েন্ট পর্যন্ত ১৫০ ফুট এলাকা নিয়ে যাত্রা করলো এই জোন।

বুধবার(২৯ ডিসেম্বর) সকালে আনুষ্ঠানিকভাবে এই জোনের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ।
জেলা প্রশাসনের উন্মুক্ত মঞ্চে ফিতা কেটে এই জোনের উদ্বোধন করা হয়।
এসময় তিনি বলেন, কক্সবাজার সমুদ্র সৈকত উপভোগ করতে এসে সাগরে নেমে গোসল করা পর্যটকদের বেড়ানোর বড় অংশ। কিন্তু অনেক ক্ষেত্রে নারী-পুরুষ এক সঙ্গে গোসল করতে গিয়ে বিব্রত বোধ করেন নারীরা। তার স্বস্তি নিয়ে গোসল করতে নারীদের জন্য এই বিশেষ জোন তৈরি করা হয়েছে।

এই জোনে নিরাপত্তার জন্য নারী ট্যুরিস্ট পুলিশ সদস্য ও নারী বীচকর্মী নিয়োজিত থাকবেন। তারা গোসল করতে নেমে প্রয়োজনীয় সহযোগিতা পাবেন। ইতিমধ্যে সৈকতের নির্ধারিত স্থান চিহ্নিত করে সাইবোর্ড বসানো হয়েছে।

আরও পড়ুন

তারেক রহমানের নেতৃত্বে নয়াপল্টনে বিএনপির সার্বভৌমত্ব র‍্যালিতে নেতাকর্মীদের ঢল

এসময় জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম, ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মহিউদ্দিন উদ্দিন এবং বীর মুক্তিযোদ্ধা নূরুল আবচার উপস্থিত ছিলেন।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

কক্সবাজারে সৈকতে নারীদের বিশেষ জোন

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

কক্সবাজারে সৈকতে নারীদের বিশেষ জোন

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: বুধবার, ২৯ ডিসেম্বর ২০২১, ০৩:৩৪ অপরাহ্ন
Print Image
কক্সবাজার সৈকতে নারীদের জন্য বিশেষ জোন তৈরি করা হলো। সেখানে নারীদের সাথে শিশুরা বিচরণ করতে পারবে। সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টের বিজিবির উর্মি গেস্ট হাউজ থেকে সীগাল পয়েন্ট পর্যন্ত ১৫০ ফুট এলাকা নিয়ে যাত্রা করলো এই জোন। বুধবার(২৯ ডিসেম্বর) সকালে আনুষ্ঠানিকভাবে এই জোনের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ। জেলা প্রশাসনের উন্মুক্ত মঞ্চে ফিতা কেটে এই জোনের উদ্বোধন করা হয়। এসময় তিনি বলেন, কক্সবাজার সমুদ্র সৈকত উপভোগ করতে এসে সাগরে নেমে গোসল করা পর্যটকদের বেড়ানোর বড় অংশ। কিন্তু অনেক ক্ষেত্রে নারী-পুরুষ এক সঙ্গে গোসল করতে গিয়ে বিব্রত বোধ করেন নারীরা। তার স্বস্তি নিয়ে গোসল করতে নারীদের জন্য এই বিশেষ জোন তৈরি করা হয়েছে। এই জোনে নিরাপত্তার জন্য নারী ট্যুরিস্ট পুলিশ সদস্য ও নারী বীচকর্মী নিয়োজিত থাকবেন। তারা গোসল করতে নেমে প্রয়োজনীয় সহযোগিতা পাবেন। ইতিমধ্যে সৈকতের নির্ধারিত স্থান চিহ্নিত করে সাইবোর্ড বসানো হয়েছে। এসময় জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম, ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মহিউদ্দিন উদ্দিন এবং বীর মুক্তিযোদ্ধা নূরুল আবচার উপস্থিত ছিলেন।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×