হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

পরবর্তী শুনানিতে সশরীরে থাকতে হবে ডোনাল্ড ট্রাম্পকে

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ৬ এপ্রিল ২০২৩, ০৪:০৭ অপরাহ্ন


ওয়াশিংটন, ০৫ এপ্রিল – গ্রেপ্তারের পর ফৌজদারি অপরাধের ৩৪টি অভিযোগে আদালতের কাছে নিজেকে নির্দোষ দাবি করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এসময় আগামী চার ডিসেম্বর মামলার পরবর্তী শুনানিতে সাবেক এই প্রেসিডেন্টকে সশরীরে হাজির থাকার নির্দেশ দিয়েছে আদালত।

মঙ্গলবার ম্যানহাটনের আদালতে আত্মসমর্পণের পর সাবেক প্রেডিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে গ্রেপ্তার দেখানো হয়। তাকে হাতকড়া পড়ানো না হলেও আত্মসমর্পণ প্রক্রিয়ার অংশ হিসেবে আঙুলের ছাপ নেয়া এবং ছবি তোলা হয়।

আরও পড়ুন

সিলেট নগরীতে যান চলাচলে কঠোর নিষেধাজ্ঞা ও ট্রাফিক পুলিশের বিশেষ নির্দেশনা

এরপর তাকে আদালত কক্ষে নেয়ার পর বিচারক তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো পড়ে শোনান। ৩৪টি অভিযোগের সবগুলোতেই নিজেকে নির্দোষ দাবি করেন তিনি। এদিন আদালতের আনুষ্ঠানিকতা শেষ করে ট্রাম্প নিউইয়র্ক থেকে উড়ে যান ফ্লোরিডায়।

এ দিনের শুনানিতে বলা হয়, ট্রাম্পের আইনজীবী দল এ মামলাকে চ্যালেঞ্জ করে যেকোনো ধরনের আবেদন জানানোর আগামী ৮ আগস্ট পর্যন্ত সময় পাবে।

আর কৌঁসুলিরা ১৯ সেপ্টেম্বর পর্যন্ত পাল্টা আবেদনের সুযোগ পাবেন। ম্যানহাটনের ফৌজদারি আদালতের বিচারপতি জুয়ান মারচ্যান বলেছেন, আগামী ৪ ডিসেম্বর সশরীর ট্রাম্পের বিরুদ্ধে পরবর্তী শুনানির সময় তিনি এসব আবেদনের ব্যাপারে সিদ্ধান্ত জানাবেন।

২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনের আগে সাবেক পর্ণ তারকা স্টর্মি ড্যানিয়েলসের মুখ বন্ধ রাখতে অর্থ দেয়ার এই মামলায় ব্যবসা সংক্রান্ত ভুয়া তথ্য দেয়াসহ নানা অভিযোগ এসেছে। দেশটির ইতিহাসে ট্রাম্পই কোনো সাবেক প্রেসিডেন্ট যিনি, এমন বিচারের মুখোমুখি হচ্ছেন।

যুক্তরাষ্ট্রে ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্প রিপাবলিকান দলের মনোনয়ন দৌড়ে এগিয়ে রয়েছেন। আমেরিকান পতাকা ও বেলুনে শোভিত বলরুমের স্টেজে দাঁড়িয়ে ট্রাম্প বলেন, এসব উগ্রবাম প্রসিকিউটররা তাকে যে কোন মূল্যে নির্বাচনের বাইরে রাখতে চায়।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ০৫ এপ্রিল ২০২৩

 




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

পরবর্তী শুনানিতে সশরীরে থাকতে হবে ডোনাল্ড ট্রাম্পকে

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

পরবর্তী শুনানিতে সশরীরে থাকতে হবে ডোনাল্ড ট্রাম্পকে

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ এপ্রিল ২০২৩, ০৪:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] ওয়াশিংটন, ০৫ এপ্রিল – গ্রেপ্তারের পর ফৌজদারি অপরাধের ৩৪টি অভিযোগে আদালতের কাছে নিজেকে নির্দোষ দাবি করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এসময় আগামী চার ডিসেম্বর মামলার পরবর্তী শুনানিতে সাবেক এই প্রেসিডেন্টকে সশরীরে হাজির থাকার নির্দেশ দিয়েছে আদালত। মঙ্গলবার ম্যানহাটনের আদালতে আত্মসমর্পণের পর সাবেক প্রেডিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে গ্রেপ্তার দেখানো হয়। তাকে হাতকড়া পড়ানো না হলেও আত্মসমর্পণ প্রক্রিয়ার অংশ হিসেবে আঙুলের ছাপ নেয়া এবং ছবি তোলা হয়। এরপর তাকে আদালত কক্ষে নেয়ার পর বিচারক তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো পড়ে শোনান। ৩৪টি অভিযোগের সবগুলোতেই নিজেকে নির্দোষ দাবি করেন তিনি। এদিন আদালতের আনুষ্ঠানিকতা শেষ করে ট্রাম্প নিউইয়র্ক থেকে উড়ে যান ফ্লোরিডায়। এ দিনের শুনানিতে বলা হয়, ট্রাম্পের আইনজীবী দল এ মামলাকে চ্যালেঞ্জ করে যেকোনো ধরনের আবেদন জানানোর আগামী ৮ আগস্ট পর্যন্ত সময় পাবে। আর কৌঁসুলিরা ১৯ সেপ্টেম্বর পর্যন্ত পাল্টা আবেদনের সুযোগ পাবেন। ম্যানহাটনের ফৌজদারি আদালতের বিচারপতি জুয়ান মারচ্যান বলেছেন, আগামী ৪ ডিসেম্বর সশরীর ট্রাম্পের বিরুদ্ধে পরবর্তী শুনানির সময় তিনি এসব আবেদনের ব্যাপারে সিদ্ধান্ত জানাবেন। ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনের আগে সাবেক পর্ণ তারকা স্টর্মি ড্যানিয়েলসের মুখ বন্ধ রাখতে অর্থ দেয়ার এই মামলায় ব্যবসা সংক্রান্ত ভুয়া তথ্য দেয়াসহ নানা অভিযোগ এসেছে। দেশটির ইতিহাসে ট্রাম্পই কোনো সাবেক প্রেসিডেন্ট যিনি, এমন বিচারের মুখোমুখি হচ্ছেন। যুক্তরাষ্ট্রে ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্প রিপাবলিকান দলের মনোনয়ন দৌড়ে এগিয়ে রয়েছেন। আমেরিকান পতাকা ও বেলুনে শোভিত বলরুমের স্টেজে দাঁড়িয়ে ট্রাম্প বলেন, এসব উগ্রবাম প্রসিকিউটররা তাকে যে কোন মূল্যে নির্বাচনের বাইরে রাখতে চায়। সূত্র: বাংলাদেশ জার্নালআইএ/ ০৫ এপ্রিল ২০২৩   [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×