হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

যুক্তরাষ্ট্রের কেন্টাকিতে বন্দুক হামলায় নিহত ৬

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ১০ এপ্রিল ২০২৩, ১১:০৭ অপরাহ্ন


ওয়াশিংটন, ১০ এপ্রিল – যুক্তরাষ্ট্রের কেন্টাকি রাজ্যের লুইসভিল শহরে বন্দুক হামলায় এক পুলিশ কর্মকর্তাসহ অন্তত ছয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। সোমবার স্থানীয় সময় ৯টার দিকে ওই ঘটনা ঘটে।

লুইসভিল মহানগর পুলিশ জানায়, এক বন্দুকধারী ব্যাপক তাণ্ডব চালিয়েছে। ঘটনাস্থল ইস্ট মেইনের বাসিন্দারের ঘর থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বের না হতে বলা হয়েছে।

আরও পড়ুন

অস্কারজয়ী চিলিয়ান চলচ্চিত্র নির্মাতা সেবাস্তিয়ান লেলিও আর নেই

কেন্টাকির গভর্নর অ্যান্ডি বেসির ঘটনাস্থলে যাচ্ছেন বলে জানিয়েছেন। তিনি টুইটে লেখেন, ‘লুইসভিল শহরের ঘটনায় আক্রান্ত পরিবারগুলোর জন্য প্রার্থনা করুন সবাই।’

সিএনএন জানায়, ভিডিও ফুটেজে ঘটনাস্থলে বিপুল পুলিশ দেখা গেছে। তারা কিছু কিছু অঞ্চল ঘিরে রেখেছে।

কিছুক্ষণের মধ্যেই পুলিশ সংবাদ সম্মেলন করবে বলে জানা গেছে। তখন বিস্তারিত জানা যাবে।

যুক্তরাষ্ট্রের বন্দুক সমস্যা সম্প্রতি নতুন করে মাথাচাড়া দিয়েছে। এজন্য বন্দুক আইন কড়াকড়ির দাবি জোরদার হচ্ছে। কিন্তু রাজনীতিবিদদের বিভক্তির কারণে তা সম্ভব হচ্ছে না। সূত্র : সিএনএন

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ১০ এপ্রিল ২০২৩




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

যুক্তরাষ্ট্রের কেন্টাকিতে বন্দুক হামলায় নিহত ৬

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

যুক্তরাষ্ট্রের কেন্টাকিতে বন্দুক হামলায় নিহত ৬

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ১০ এপ্রিল ২০২৩, ১১:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] ওয়াশিংটন, ১০ এপ্রিল – যুক্তরাষ্ট্রের কেন্টাকি রাজ্যের লুইসভিল শহরে বন্দুক হামলায় এক পুলিশ কর্মকর্তাসহ অন্তত ছয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। সোমবার স্থানীয় সময় ৯টার দিকে ওই ঘটনা ঘটে। লুইসভিল মহানগর পুলিশ জানায়, এক বন্দুকধারী ব্যাপক তাণ্ডব চালিয়েছে। ঘটনাস্থল ইস্ট মেইনের বাসিন্দারের ঘর থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বের না হতে বলা হয়েছে। কেন্টাকির গভর্নর অ্যান্ডি বেসির ঘটনাস্থলে যাচ্ছেন বলে জানিয়েছেন। তিনি টুইটে লেখেন, ‘লুইসভিল শহরের ঘটনায় আক্রান্ত পরিবারগুলোর জন্য প্রার্থনা করুন সবাই।’ সিএনএন জানায়, ভিডিও ফুটেজে ঘটনাস্থলে বিপুল পুলিশ দেখা গেছে। তারা কিছু কিছু অঞ্চল ঘিরে রেখেছে। কিছুক্ষণের মধ্যেই পুলিশ সংবাদ সম্মেলন করবে বলে জানা গেছে। তখন বিস্তারিত জানা যাবে। যুক্তরাষ্ট্রের বন্দুক সমস্যা সম্প্রতি নতুন করে মাথাচাড়া দিয়েছে। এজন্য বন্দুক আইন কড়াকড়ির দাবি জোরদার হচ্ছে। কিন্তু রাজনীতিবিদদের বিভক্তির কারণে তা সম্ভব হচ্ছে না। সূত্র : সিএনএন সূত্র: বাংলাদেশ জার্নালআইএ/ ১০ এপ্রিল ২০২৩ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×