হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

মোদিকে জেলেনস্কির চিঠি – DesheBideshe

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ১৩ এপ্রিল ২০২৩, ০১:০৭ অপরাহ্ন


কিয়েভ, ১২ এপ্রিল – অতিরিক্ত মানবিক সহায়তা চেয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। চিঠিটি ইউক্রেনের উপ-পররাষ্ট্রমন্ত্রী এমিন জাপারোভা ভারতের উপ-পররাষ্ট্রমন্ত্রী মীনাক্ষী লেখির কাছে হস্তান্তর করেন।

রোববার থেকে ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর প্রথম ইউক্রেনীয় মন্ত্রী হিসেবে দিল্লি সফর করছেন ইউক্রেনের উপ-পররাষ্ট্রমন্ত্রী জাপারোভা। চিঠিতে ওষুধসহ চিকিৎসা সংক্রান্ত সরঞ্জাম পাঠানোর অনুরোধ জানান জেলেনস্কি।

আরও পড়ুন

সিলেট নগরীতে যান চলাচলে কঠোর নিষেধাজ্ঞা ও ট্রাফিক পুলিশের বিশেষ নির্দেশনা

কিয়েভের জন্য মানবিক সহায়তাই নয়, রাশিয়ার হামলায় বিপর্যস্ত ইউক্রেনের অবকাঠামো নতুন করে পুনর্গঠনের জন্য ভারতীয় বিভিন্ন সংস্থাকে এগিয়ে আসারও অনুরোধ জানিয়েছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট। দুই দেশের সম্পর্ককে এগিয়ে নেওয়ার নতুন সুযোগ এসেছে বলেও চিঠিতে উল্লেখ করেছেন তিনি। এক টুইট বার্তায় ইউক্রেনকে মানবিক সহায়তার বিষয়ে আশ্বস্ত করেছেন মীনাক্ষী।

ভারতে আগামী সেপ্টেম্বরে জি-২০ সম্মেলনে জেলেনস্কির অংশগ্রহণের কথা রয়েছে। তবে এ বিষয়ে দিল্লির পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর প্রথমদিকে দেশটিতে জেলেনস্কির সরকারকে মানবিক সহায়তা পাঠায় ভারত। মিত্র রাশিয়ার সামরিক অভিযানের বিরুদ্ধে জোরালো অবস্থান না নিলেও আলোচনার মাধ্যমে ইউক্রেন যুদ্ধ অবসানের আহ্বান জানিয়ে আসছে দেশটি।

সূত্র : বাংলাদেশ জার্নাল
আইএ/ ১২ এপ্রিল ২০২৩




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

মোদিকে জেলেনস্কির চিঠি – DesheBideshe

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

মোদিকে জেলেনস্কির চিঠি – DesheBideshe

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ এপ্রিল ২০২৩, ০১:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] কিয়েভ, ১২ এপ্রিল – অতিরিক্ত মানবিক সহায়তা চেয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। চিঠিটি ইউক্রেনের উপ-পররাষ্ট্রমন্ত্রী এমিন জাপারোভা ভারতের উপ-পররাষ্ট্রমন্ত্রী মীনাক্ষী লেখির কাছে হস্তান্তর করেন। রোববার থেকে ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর প্রথম ইউক্রেনীয় মন্ত্রী হিসেবে দিল্লি সফর করছেন ইউক্রেনের উপ-পররাষ্ট্রমন্ত্রী জাপারোভা। চিঠিতে ওষুধসহ চিকিৎসা সংক্রান্ত সরঞ্জাম পাঠানোর অনুরোধ জানান জেলেনস্কি। কিয়েভের জন্য মানবিক সহায়তাই নয়, রাশিয়ার হামলায় বিপর্যস্ত ইউক্রেনের অবকাঠামো নতুন করে পুনর্গঠনের জন্য ভারতীয় বিভিন্ন সংস্থাকে এগিয়ে আসারও অনুরোধ জানিয়েছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট। দুই দেশের সম্পর্ককে এগিয়ে নেওয়ার নতুন সুযোগ এসেছে বলেও চিঠিতে উল্লেখ করেছেন তিনি। এক টুইট বার্তায় ইউক্রেনকে মানবিক সহায়তার বিষয়ে আশ্বস্ত করেছেন মীনাক্ষী। ভারতে আগামী সেপ্টেম্বরে জি-২০ সম্মেলনে জেলেনস্কির অংশগ্রহণের কথা রয়েছে। তবে এ বিষয়ে দিল্লির পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর প্রথমদিকে দেশটিতে জেলেনস্কির সরকারকে মানবিক সহায়তা পাঠায় ভারত। মিত্র রাশিয়ার সামরিক অভিযানের বিরুদ্ধে জোরালো অবস্থান না নিলেও আলোচনার মাধ্যমে ইউক্রেন যুদ্ধ অবসানের আহ্বান জানিয়ে আসছে দেশটি। সূত্র : বাংলাদেশ জার্নালআইএ/ ১২ এপ্রিল ২০২৩ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×