নাইরোবি, ২৪ এপ্রিল – কেনিয়ার উপকূলীয় শহর মালিন্দির পার্শ্ববর্তী সাকাহোলা বন থেকে কবর খুঁড়ে ৪৭টি মরদেহ উদ্ধার করা হয়েছে।
পুলিশ বলছে, মরদেহের সংখ্যা আরও বাড়তে পারে।
শাহজালাল বিমানবন্দরে ভেপ, সিগারেট, স্বর্ণালংকারসহ ৩২ লাখ টাকার পণ্য জব্দ
কেনিয়ার রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম কেবিসির বরাত দিয়ে বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
কেবিসি বলছে, ঘটনাস্থলে এ পর্যন্ত ৫৮টি কবর শনাক্ত করা গেছে।
দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তুহেরে কিন্দিকি বলেন, ‘৮০০ একরের বনটি সিলগালা করা হয়েছে। এটিকে ক্রাইম সিন হিসেবে ঘোষণা করা হয়েছে। ’
কেনিয়ার গণমাধ্যম দ্য স্ট্যান্ডার্ড বলছে, উদ্ধার করা মরদেহগুলোর ডিএনএ নমুনা নেবেন রোগ বিশেষজ্ঞরা। তারা কী কারণে মারা গেছেন, তা পরীক্ষা করা হবে।
সূত্র: বাংলানিউজ
আইএ/ ২৪ এপ্রিল ২০২৩
সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::কেনিয়ার জঙ্গল থেকে ৪৭ জনের লাশ উদ্ধার first appeared on DesheBideshe.




মন্তব্য করুন