কক্সবাজারের উখিয়ার দুই রোহিঙ্গা কিশোরকে অপহরনের ১১ দিন পর টেকনাফ থেকে উদ্ধার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ান ( এপিবিএন)।
বৃহস্পতিবার (৩০ ডিসে্ম্বর) সকালে টেকনাফের শালবাগান রোহিঙ্গা ক্যাম্প থেকে তাদেরকে উদ্ধার করা হয়েছে।উদ্ধার হওয়া রোহিঙ্গারা হলো , উখিয়ার থাইংখালী রোহিঙ্গা ক্যাম্পের করিমুল্লাহর ছেলে মো. আনাস (১৪) ও মো.হোসেনের ছেলে আবদুল্লাহ ( ১৩)।
বিষয়টি নিশ্চিত করেছেন ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ান এর অধিনায়ক তারিকুল ইসলাম।
তিনি বলেন, ‘১৯ ডিসেম্বর তাদেরকে উখিয়ার থাইখাংলী থেকে অপহরন করা হয়। সেই থেকে তদন্ত করে অপহৃতদের উদ্ধার করা হয়। অপহরনকারীদের ধরতে অভিযান চলছে।’
আরও পড়ুন
ইসরায়েল নির্বাচনে নেতানিয়াহুর জোট এগিয়ে, জয়ের পেছনে নিজের সমর্থনকে কৃতিত্ব দিলেন ট্রাম্প




মন্তব্য করুন