হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

সন্ত্রাসী কর্মকাণ্ড ঠেকাতে ভারতে ১৪ মেসেজিং অ্যাপ নিষিদ্ধ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ২ মে ২০২৩, ০৭:০৭ পূর্বাহ্ন


নয়াদিল্লি, ০১ মে – ভারতে ১৪টি মোবাইল চ্যাটিং অ্যাপ নিষিদ্ধ করেছে কেন্দ্রীয় সরকার। সন্ত্রাসীরা মোবাইলে চ্যাটিং অ্যাপের দ্বারা তাদের কর্মকাণ্ড পরিচালনা করছে এমন অভিযোগে নিষিদ্ধ করা হয় অ্যাপগুলো।

সংবাদমাধ্যম এএনআই সূত্রে জানা গেছে, পাকিস্তানের সন্ত্রাসবাদীরা জম্মু ও কাশ্মীরে তথ্য প্রেরণের জন্য এই অ্যাপ ব্যবহার করছিল।

আরও পড়ুন

শাহজালাল বিমানবন্দরে ভেপ, সিগারেট, স্বর্ণালংকারসহ ৩২ লাখ টাকার পণ্য জব্দ

নিষিদ্ধ ১৪টি অ্যাপ:
ক্রিপভিসার, এনিগমা, সেফসইউস, উইক্রেম, মেডিয়াফায়ার, ব্রিয়ার, বিচ্যাট, ন্যান্ডবক্স, কনিয়ন, ইমু, ইলিমেন্ট, সেকেন্ড লাইন, জাঙ্গি ও থ্রিমা। সোমবার এনডিটিভি এই খবর জানিয়েছে।

এনডিটিভির খবরে বলা হয়েছে, নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থার সুপারিশে এই পদক্ষেপ নিয়েছে কেন্দ্রীয় সরকার। যেসব অ্যাপ জাতীয় নিরাপত্তার জন্য হুমকি এবং ভারতীয় আইন অমান্য করছিল তাদের তালিকা করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠায় গোয়েন্দা সংস্থা। পরে মন্ত্রণালয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অ্যাপগুলো নিষিদ্ধ করার অনুরোধ করে। ভারতীয় তথ্য প্রযুক্তি আইন-২০০০ এর ৬৯এ ধারায় অ্যাপগুলো নিষিদ্ধ করা হয়।

সংবাদমাধ্যম এএনআই সূত্রে জানা যায়, এই ব্যাপারে দেশটির গোয়েন্দা সংস্থার জ্যেষ্ঠ এক কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হয়। তিনি বলেছেন, গোয়েন্দা সংস্থা জানতে পারে অ্যাপগুলো ব্যবহার করে জম্মু ও কাম্মীর উপত্যকায় সন্ত্রাসী প্রচারণা চালানো হচ্ছিল।

গোয়েন্দা সংস্থার এক কর্মকর্তা এএনআইকে জানিয়েছে, গোয়েন্দা সংস্থা জঙ্গিরা নিজেদের মধ্যে যোগাযোগে এবং জঙ্গি সংগঠনের পৃষ্ঠপোষকদের (ওজিডব্লিউ) ব্যবহৃত মাধ্যমগুলো নজরদারিতে রেখেছিল। একটি যোগাযোগের ক্ষেত্রে দেখা যায়, মোবাইল অ্যাপটি ভারতের প্রতিনিধিত্ব করে না এবং অ্যাপটিতে কী ধরনের কার্যক্রম চলছিল তা জানা খুব কঠিন ছিল।

সূত্র: যুগান্তর
আইএ/ ০১ মে ২০২৩




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

সন্ত্রাসী কর্মকাণ্ড ঠেকাতে ভারতে ১৪ মেসেজিং অ্যাপ নিষিদ্ধ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

সন্ত্রাসী কর্মকাণ্ড ঠেকাতে ভারতে ১৪ মেসেজিং অ্যাপ নিষিদ্ধ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ২ মে ২০২৩, ০৭:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] নয়াদিল্লি, ০১ মে – ভারতে ১৪টি মোবাইল চ্যাটিং অ্যাপ নিষিদ্ধ করেছে কেন্দ্রীয় সরকার। সন্ত্রাসীরা মোবাইলে চ্যাটিং অ্যাপের দ্বারা তাদের কর্মকাণ্ড পরিচালনা করছে এমন অভিযোগে নিষিদ্ধ করা হয় অ্যাপগুলো। সংবাদমাধ্যম এএনআই সূত্রে জানা গেছে, পাকিস্তানের সন্ত্রাসবাদীরা জম্মু ও কাশ্মীরে তথ্য প্রেরণের জন্য এই অ্যাপ ব্যবহার করছিল। নিষিদ্ধ ১৪টি অ্যাপ:ক্রিপভিসার, এনিগমা, সেফসইউস, উইক্রেম, মেডিয়াফায়ার, ব্রিয়ার, বিচ্যাট, ন্যান্ডবক্স, কনিয়ন, ইমু, ইলিমেন্ট, সেকেন্ড লাইন, জাঙ্গি ও থ্রিমা। সোমবার এনডিটিভি এই খবর জানিয়েছে। এনডিটিভির খবরে বলা হয়েছে, নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থার সুপারিশে এই পদক্ষেপ নিয়েছে কেন্দ্রীয় সরকার। যেসব অ্যাপ জাতীয় নিরাপত্তার জন্য হুমকি এবং ভারতীয় আইন অমান্য করছিল তাদের তালিকা করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠায় গোয়েন্দা সংস্থা। পরে মন্ত্রণালয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অ্যাপগুলো নিষিদ্ধ করার অনুরোধ করে। ভারতীয় তথ্য প্রযুক্তি আইন-২০০০ এর ৬৯এ ধারায় অ্যাপগুলো নিষিদ্ধ করা হয়। সংবাদমাধ্যম এএনআই সূত্রে জানা যায়, এই ব্যাপারে দেশটির গোয়েন্দা সংস্থার জ্যেষ্ঠ এক কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হয়। তিনি বলেছেন, গোয়েন্দা সংস্থা জানতে পারে অ্যাপগুলো ব্যবহার করে জম্মু ও কাম্মীর উপত্যকায় সন্ত্রাসী প্রচারণা চালানো হচ্ছিল। গোয়েন্দা সংস্থার এক কর্মকর্তা এএনআইকে জানিয়েছে, গোয়েন্দা সংস্থা জঙ্গিরা নিজেদের মধ্যে যোগাযোগে এবং জঙ্গি সংগঠনের পৃষ্ঠপোষকদের (ওজিডব্লিউ) ব্যবহৃত মাধ্যমগুলো নজরদারিতে রেখেছিল। একটি যোগাযোগের ক্ষেত্রে দেখা যায়, মোবাইল অ্যাপটি ভারতের প্রতিনিধিত্ব করে না এবং অ্যাপটিতে কী ধরনের কার্যক্রম চলছিল তা জানা খুব কঠিন ছিল। সূত্র: যুগান্তরআইএ/ ০১ মে ২০২৩ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×