হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

এক ঘণ্টার মধ্যে ইমরান খানকে আদালতে হাজির করার নির্দেশ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ১১ মে ২০২৩, ০৬:০৭ অপরাহ্ন


ইসলামাবাদ, ১১ মে – পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এবং তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানকে এক ঘণ্টার মধ্যে আদালতে হাজির করার নির্দেশ দিয়েছেন দেশটির সর্বোচ্চ আদালত। স্থানীয় গণমাধ্যমের খবরে এ তথ্য নিশ্চিত করা হয়।

স্থানীয় সময় বৃহস্পতিবার (১১ মে) বিকেল সাড়ে ৪টার মধ্যে ইমরান খানকে আদালতে হাজির করতে ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরোকে (এনএবি) নির্দেশ দেন পাকিস্তানের সুপ্রিম কোর্ট।

আরও পড়ুন

অস্কারজয়ী চিলিয়ান চলচ্চিত্র নির্মাতা সেবাস্তিয়ান লেলিও আর নেই

 

ইমরান খানের আইনজীবীরা তাকে গ্রেফতারের বিষয়ে চ্যালেঞ্জ করার পরই সর্বোচ্চ আদালত বৃহস্পতিবার এই নির্দেশ দেন। ইমরান খান ছাড়াও পিটিআইর আরও তিন শীর্ষ নেতাকে গ্রেফতার করেছে কর্তৃপক্ষ।

এদিকে ইমরান খানকে গ্রেফতারের বিরোধিতায় দেশজুড়ে বিক্ষোভ শুরু হয়েছে। বিভিন্ন স্থানে ইমরান খানের সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত কমপক্ষে আপজনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া আরও প্রায় দুই হাজার মানুষকে গ্রেফতার করা হয়েছে।

বেশ কিছু সরকারি স্থাপনা এবং অন্য সরকারি ভবনে হামলা চালানো হয়েছে এবং আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনীর কাছে সহায়তা চেয়েছে পাকিস্তান সরকার। বৃহস্পতিবার বড় শহরগুলোর রাস্তায় আধাসামরিক বাহিনী এবং পুলিশের অবস্থানকে কেন্দ্র করে বেশ উত্তেজনা বিরাজ করে।

পাকিস্তানের দুই প্রদেশে মোবাইল ডাটা সার্ভিস বন্ধ রাখা হয়েছে। এছাড়া স্কুল এবং অফিসও বন্ধ। এর আগে বুধবার ইমরান খান আশঙ্কা প্রকাশ করে বলেন, কারাগারে তাকে বিষপ্রয়োগ করে ধীরে ধীরে হত্যা করা হতে পারে। মঙ্গলবার ইসলামাবাদ হাইকোর্ট প্রাঙ্গণ থেকে ইমরান খানকে গ্রেফতার করে পাকিস্তানের ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো (এনএবি)।

তাকে আল-কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয়। বুধবার নিজের জীবন নিয়ে শঙ্কার কথা প্রকাশ করে ইমরান খান আদালতকে বলেন, কর্তৃপক্ষ এমন একটি ইঞ্জেকশন দেয় যা একজন ব্যক্তিকে ধীরে ধীরে মেরে ফেলে। তিনি আশঙ্কায় আছেন যে, তার সঙ্গেও হয়তো এমনটা হতে পারে।

আদালতে শুনানি চলাকালে ইমরান খান তার ব্যক্তিগত চিকিৎসক ডা. ফয়সাল সুলতানের কাছেই চিকিৎসা নেবেন বলে দাবি করেন। সে সময় তিনি বলেন, মাকসুদ চাপরাশিকে যে ধরনের শাস্তিমূলক চিকিৎসা দেওয়া হয়েছিল তার সঙ্গেও এমন কিছু হোক তিনি তা চান না।

ইসলামাবাদের পুলিশ লাইন্সে অস্থায়ী আদালতের এক শুনানি চলাকালে ইমরান খান অভিযোগ করে বলেন, পাকিস্তানের আধাসামরিক রেঞ্জার্স বাহিনীর সদস্যরা আটক করে ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরোর (এনএবি) দপ্তরে নিয়ে যাওয়ার পর তাকে গ্রেফতারি পরোয়ানা দেখানো হয়।

সূত্র: জাগো নিউজ
আইএ/ ১১ মে ২০২৩

সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::এক ঘণ্টার মধ্যে ইমরান খানকে আদালতে হাজির করার নির্দেশ first appeared on DesheBideshe.


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

এক ঘণ্টার মধ্যে ইমরান খানকে আদালতে হাজির করার নির্দেশ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

এক ঘণ্টার মধ্যে ইমরান খানকে আদালতে হাজির করার নির্দেশ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ মে ২০২৩, ০৬:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] ইসলামাবাদ, ১১ মে – পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এবং তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানকে এক ঘণ্টার মধ্যে আদালতে হাজির করার নির্দেশ দিয়েছেন দেশটির সর্বোচ্চ আদালত। স্থানীয় গণমাধ্যমের খবরে এ তথ্য নিশ্চিত করা হয়। স্থানীয় সময় বৃহস্পতিবার (১১ মে) বিকেল সাড়ে ৪টার মধ্যে ইমরান খানকে আদালতে হাজির করতে ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরোকে (এনএবি) নির্দেশ দেন পাকিস্তানের সুপ্রিম কোর্ট।   ইমরান খানের আইনজীবীরা তাকে গ্রেফতারের বিষয়ে চ্যালেঞ্জ করার পরই সর্বোচ্চ আদালত বৃহস্পতিবার এই নির্দেশ দেন। ইমরান খান ছাড়াও পিটিআইর আরও তিন শীর্ষ নেতাকে গ্রেফতার করেছে কর্তৃপক্ষ। এদিকে ইমরান খানকে গ্রেফতারের বিরোধিতায় দেশজুড়ে বিক্ষোভ শুরু হয়েছে। বিভিন্ন স্থানে ইমরান খানের সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত কমপক্ষে আপজনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া আরও প্রায় দুই হাজার মানুষকে গ্রেফতার করা হয়েছে। বেশ কিছু সরকারি স্থাপনা এবং অন্য সরকারি ভবনে হামলা চালানো হয়েছে এবং আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনীর কাছে সহায়তা চেয়েছে পাকিস্তান সরকার। বৃহস্পতিবার বড় শহরগুলোর রাস্তায় আধাসামরিক বাহিনী এবং পুলিশের অবস্থানকে কেন্দ্র করে বেশ উত্তেজনা বিরাজ করে। পাকিস্তানের দুই প্রদেশে মোবাইল ডাটা সার্ভিস বন্ধ রাখা হয়েছে। এছাড়া স্কুল এবং অফিসও বন্ধ। এর আগে বুধবার ইমরান খান আশঙ্কা প্রকাশ করে বলেন, কারাগারে তাকে বিষপ্রয়োগ করে ধীরে ধীরে হত্যা করা হতে পারে। মঙ্গলবার ইসলামাবাদ হাইকোর্ট প্রাঙ্গণ থেকে ইমরান খানকে গ্রেফতার করে পাকিস্তানের ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো (এনএবি)। তাকে আল-কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয়। বুধবার নিজের জীবন নিয়ে শঙ্কার কথা প্রকাশ করে ইমরান খান আদালতকে বলেন, কর্তৃপক্ষ এমন একটি ইঞ্জেকশন দেয় যা একজন ব্যক্তিকে ধীরে ধীরে মেরে ফেলে। তিনি আশঙ্কায় আছেন যে, তার সঙ্গেও হয়তো এমনটা হতে পারে। আদালতে শুনানি চলাকালে ইমরান খান তার ব্যক্তিগত চিকিৎসক ডা. ফয়সাল সুলতানের কাছেই চিকিৎসা নেবেন বলে দাবি করেন। সে সময় তিনি বলেন, মাকসুদ চাপরাশিকে যে ধরনের শাস্তিমূলক চিকিৎসা দেওয়া হয়েছিল তার সঙ্গেও এমন কিছু হোক তিনি তা চান না। ইসলামাবাদের পুলিশ লাইন্সে অস্থায়ী আদালতের এক শুনানি চলাকালে ইমরান খান অভিযোগ করে বলেন, পাকিস্তানের আধাসামরিক রেঞ্জার্স বাহিনীর সদস্যরা আটক করে ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরোর (এনএবি) দপ্তরে নিয়ে যাওয়ার পর তাকে গ্রেফতারি পরোয়ানা দেখানো হয়। সূত্র: জাগো নিউজ আইএ/ ১১ মে ২০২৩সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::এক ঘণ্টার মধ্যে ইমরান খানকে আদালতে হাজির করার নির্দেশ first appeared on DesheBideshe. [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×