হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

উখিয়ায় দুই দিনব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক :

নিজস্ব প্রতিবেদক :

শুক্রবার, ১৯ মে ২০২৩, ০১:০৮ অপরাহ্ন

কক্সবাজারের উখিয়ায় দুই দিনব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এ-র অর্থায়নে এনজিও শেড এর তত্বাবধানে আয়োজনে শিশু ফোরাম সদস্যদের অংশগ্রহণে বুধবার ও বৃহস্পতিবার সংস্থার হলরুমে উক্ত প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

শিশু ফোরামের সদস্যদের কার্যক্রম সমূহ বিভিন্ন প্লাটফর্মে তুলে ধরার কৌশলাদি অংশগ্রহণকারী শিশুদের মাঝে প্রধান রিসোর্স পার্সেন্ট হিসাবে উপস্থিত থেকে উপস্থাপন করেন উখিয়া প্রেস ক্লাবের সভাপতি সাঈদ মুহাম্মদ আনোয়ার।

প্রশিক্ষণ কর্মশালা পরিচালনা করেন এনজিও শেড এর প্রজেক্ট ম্যানেজার আবুল কালাম।

কর্মশালায় শিশুদের অধিকার আদায়ে শিশু ফোরামের সদস্যদের শিশু সাংবাদিকতার প্রয়োজনীয়তার দিকগুলি তুলে ধরেন তিনি।

আরও পড়ুন

টেকনাফে সিএনজির বিশেষ চেম্বার থেকে ১৩ হাজার ইয়াবা উদ্ধার, চালক আটক

এসময় তিনি বলেন, “সাংবাদিকরা জাতি ও সমাজের প্রাণ। সাংবাদিকতার এ প্রশিক্ষণ তোমাদের মনন জগৎকে বিকশিত করবে। তোমরাই সামনের দিনে রাষ্ট্র, জাতি, দেশকে এগিয়ে নিতে নেতৃত্ব দেবে।”

“যে কোনো বিষয়ে শেখার জন্য এবং জীবন গড়ায় প্রশিক্ষণের বিকল্প নেই। শিশু সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ শিশুদের সৃজনশীল করে গড়ে তোলায় সহযোগিতা করবে।”

কর্মশালায় শিশু ফোরামের ২১ জন সদস্য অংশগ্রহণ করেন।

দুই দিনব্যাপি প্রশিক্ষণে মৌলিক সাংবাদিকতার ধারণা ও শিশু সাংবাদিকতা সম্পর্কে ধারণা,সংবাদ ও ফিচার লিখন, শিশু সাংবাদিক হিসেবে কাজ করার সমস্যা ও সমাধান, ক্যামেরার পরিচিতি, ভালো ছবি কি, ভিডিওগ্রাফি কি ও তার কৌশল, শিশু সাংবাদিকতার গুণাবলী, সংবাদের উপাদান, পত্রিকা পরিচিতি, রিপোর্টিং, ফটো ক্যাপশন বিষয়ে শেখানো হয়।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

উখিয়া
Card Image

উখিয়ায় দুই দিনব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

উখিয়ায় দুই দিনব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক : | প্রকাশিত: শুক্রবার, ১৯ মে ২০২৩, ০১:০৮ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের উখিয়ায় দুই দিনব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এ-র অর্থায়নে এনজিও শেড এর তত্বাবধানে আয়োজনে শিশু ফোরাম সদস্যদের অংশগ্রহণে বুধবার ও বৃহস্পতিবার সংস্থার হলরুমে উক্ত প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। শিশু ফোরামের সদস্যদের কার্যক্রম সমূহ বিভিন্ন প্লাটফর্মে তুলে ধরার কৌশলাদি অংশগ্রহণকারী শিশুদের মাঝে প্রধান রিসোর্স পার্সেন্ট হিসাবে উপস্থিত থেকে উপস্থাপন করেন উখিয়া প্রেস ক্লাবের সভাপতি সাঈদ মুহাম্মদ আনোয়ার। প্রশিক্ষণ কর্মশালা পরিচালনা করেন এনজিও শেড এর প্রজেক্ট ম্যানেজার আবুল কালাম। কর্মশালায় শিশুদের অধিকার আদায়ে শিশু ফোরামের সদস্যদের শিশু সাংবাদিকতার প্রয়োজনীয়তার দিকগুলি তুলে ধরেন তিনি। এসময় তিনি বলেন, “সাংবাদিকরা জাতি ও সমাজের প্রাণ। সাংবাদিকতার এ প্রশিক্ষণ তোমাদের মনন জগৎকে বিকশিত করবে। তোমরাই সামনের দিনে রাষ্ট্র, জাতি, দেশকে এগিয়ে নিতে নেতৃত্ব দেবে।” “যে কোনো বিষয়ে শেখার জন্য এবং জীবন গড়ায় প্রশিক্ষণের বিকল্প নেই। শিশু সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ শিশুদের সৃজনশীল করে গড়ে তোলায় সহযোগিতা করবে।" কর্মশালায় শিশু ফোরামের ২১ জন সদস্য অংশগ্রহণ করেন। দুই দিনব্যাপি প্রশিক্ষণে মৌলিক সাংবাদিকতার ধারণা ও শিশু সাংবাদিকতা সম্পর্কে ধারণা,সংবাদ ও ফিচার লিখন, শিশু সাংবাদিক হিসেবে কাজ করার সমস্যা ও সমাধান, ক্যামেরার পরিচিতি, ভালো ছবি কি, ভিডিওগ্রাফি কি ও তার কৌশল, শিশু সাংবাদিকতার গুণাবলী, সংবাদের উপাদান, পত্রিকা পরিচিতি, রিপোর্টিং, ফটো ক্যাপশন বিষয়ে শেখানো হয়।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×