হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

প্রধান নির্বাচন কমিশনার সহ ৬জনের বিরুদ্ধে রুল জারি!

ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ

রবিবার, ২ জানুয়ারি ২০২২, ০৭:৫২ অপরাহ্ন

আদালত অবমাননার অভিযোগে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদাসহ ছয় জনের বিরুদ্ধে রুল জারি করেছেন হাইকোর্ট। আদালতের আদেশ অমান্য করে চট্টগ্রামের রাঙ্গুনিয়ার একটি পরিষদ নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশ করায় এ রুল জারি করা হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার ছাড়াও নির্বাচন কমিশন সচিব, চট্টগ্রামের ডিসি ও রিটার্নিং কর্মকর্তার বিরুদ্ধে এ রুল জারি করা হয়েছে। একইসঙ্গে তাদের বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না—রুলে তাও জানতে চেয়েছেন আদালত।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এবিএম আলতাফ হোসেন।

রবিবার (২ জানুয়ারি) এ সংক্রান্ত এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

এর আগে, চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার কুমরা ইউনিয়নের নির্বাচনে সাধারণ মেম্বার প্রার্থী আহমেদ কবির ৮ ভোটে পরাজিত হন। তিনি পুনরায় ভোট গ্রহণের জন্য নির্বাচন কমিশনে আবেদন করেন। সেই আবেদন নিষ্পত্তি না করায় হাইকোর্টে রিট করা হয়।

আরও পড়ুন

১২ থেকে ১৮ মাসের মধ্যে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন চায় বাংলাদেশ: হুমায়ুন কবির

ওই রিটের শুনানি নিয়ে আদালত সংশ্লিষ্ট ওয়ার্ডের ফল প্রকাশে নিষেধাজ্ঞা দেন। তবে আদালতের সে আদেশ অমান্য করে নির্বাচন কমিশন ওই ইউনিয়নের ফল ঘোষণা করে গেজেট প্রকাশ করে। পরে প্রধান নির্বাচন কমিশনারসহ ৬ জনের বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন করা হয়। সেই আবেদনের শুনানি নিয়ে আদালত অবমাননার রুল জারি করলেন হাইকোর্ট।
বাংলা ট্রিবিউন

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

প্রধান নির্বাচন কমিশনার সহ ৬জনের বিরুদ্ধে রুল জারি!

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

প্রধান নির্বাচন কমিশনার সহ ৬জনের বিরুদ্ধে রুল জারি!

প্রতিবেদক: ডেস্ক নিউজ | প্রকাশিত: রবিবার, ২ জানুয়ারি ২০২২, ০৭:৫২ অপরাহ্ন
Print Image
আদালত অবমাননার অভিযোগে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদাসহ ছয় জনের বিরুদ্ধে রুল জারি করেছেন হাইকোর্ট। আদালতের আদেশ অমান্য করে চট্টগ্রামের রাঙ্গুনিয়ার একটি পরিষদ নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশ করায় এ রুল জারি করা হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার ছাড়াও নির্বাচন কমিশন সচিব, চট্টগ্রামের ডিসি ও রিটার্নিং কর্মকর্তার বিরুদ্ধে এ রুল জারি করা হয়েছে। একইসঙ্গে তাদের বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না—রুলে তাও জানতে চেয়েছেন আদালত। আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এবিএম আলতাফ হোসেন। রবিবার (২ জানুয়ারি) এ সংক্রান্ত এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। এর আগে, চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার কুমরা ইউনিয়নের নির্বাচনে সাধারণ মেম্বার প্রার্থী আহমেদ কবির ৮ ভোটে পরাজিত হন। তিনি পুনরায় ভোট গ্রহণের জন্য নির্বাচন কমিশনে আবেদন করেন। সেই আবেদন নিষ্পত্তি না করায় হাইকোর্টে রিট করা হয়। ওই রিটের শুনানি নিয়ে আদালত সংশ্লিষ্ট ওয়ার্ডের ফল প্রকাশে নিষেধাজ্ঞা দেন। তবে আদালতের সে আদেশ অমান্য করে নির্বাচন কমিশন ওই ইউনিয়নের ফল ঘোষণা করে গেজেট প্রকাশ করে। পরে প্রধান নির্বাচন কমিশনারসহ ৬ জনের বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন করা হয়। সেই আবেদনের শুনানি নিয়ে আদালত অবমাননার রুল জারি করলেন হাইকোর্ট। বাংলা ট্রিবিউন

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×