হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উদ্বোধন করতে যাচ্ছে ইরান

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ৩০ মে ২০২৩, ০৬:০৭ অপরাহ্ন


তেহরান, ৩০ মে – ইরান খুব শিগগিরই নিজস্ব প্রযুক্তিতে তৈরি একটি হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উদ্বোধন করতে যাচ্ছে বলে জানিয়েছে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি।

বাহিনীর অ্যারোস্পেস ডিভিশনের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আমির-আলী হাজিজাদে সোমবার তেহরানে এই ঘোষণা দিয়েছেন। খবর আল-আরাবিয়ার।

তিনি বলেন, হাইপারসনিক ক্ষেপণাস্ত্রটির সফল পরীক্ষা সম্পন্ন হয়েছে এবং অচিরেই এটির মোড়ক উন্মোচন করা হবে।

আরও পড়ুন

সিলেট নগরীতে যান চলাচলে কঠোর নিষেধাজ্ঞা ও ট্রাফিক পুলিশের বিশেষ নির্দেশনা

ক্ষেপণাস্ত্রটি যেকোনো ধরনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে শত্রুর ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থায় আঘাত হানতে সক্ষম। এই ক্ষেপণাস্ত্র নির্মাণকে তিনি দেশের নিরাপত্তা রক্ষায় একটি ‘গুরুত্বপূর্ণ অর্জন’ বলে মন্তব্য করেন।

হাজিজাদে বলেন, অতি উচ্চ গতিসম্পন্ন হাইপরসনিক ক্ষেপণাস্ত্রটি ভূপৃষ্ঠের বায়ুমণ্ডলের ভেতর দিয়ে চলার পাশাপাশি এর বাইরে দিয়েও চলার সক্ষমতা রাখে।

হাইপারসনিক ক্ষেপণাস্ত্র বায়ুমন্ডল দিয়ে সাধারণত শব্দের চেয়ে পাঁচগুণ গতিতে চলতে পারে। ফলে কোনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার পক্ষে এ ধরনের ক্ষেপণাস্ত্র শনাক্ত করা সম্ভব হয় না।

এর আগে জেনারেল হাজিজাদে গত বছরের নভেম্বরে সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তিতে তৈরি একটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের খবর দিয়েছিলেন।

তিনি বলেছিলেন, ক্ষেপণাস্ত্রটি শত্রুর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে কাঙ্ক্ষিত লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।

ইরান গত মঙ্গলবার মধ্যম-পাল্লার একটি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালায়। ক্ষেপণাস্ত্রটির নাম দেয়া হয়েছে খাইবার এবং এটি ১,৫০০ কেজি ওয়ারহেড বহন করে ২,০০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।

সূত্র: যুগান্তর
এম ইউ/৩০ মে ২০২৩




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উদ্বোধন করতে যাচ্ছে ইরান

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উদ্বোধন করতে যাচ্ছে ইরান

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ৩০ মে ২০২৩, ০৬:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] তেহরান, ৩০ মে – ইরান খুব শিগগিরই নিজস্ব প্রযুক্তিতে তৈরি একটি হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উদ্বোধন করতে যাচ্ছে বলে জানিয়েছে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি। বাহিনীর অ্যারোস্পেস ডিভিশনের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আমির-আলী হাজিজাদে সোমবার তেহরানে এই ঘোষণা দিয়েছেন। খবর আল-আরাবিয়ার। তিনি বলেন, হাইপারসনিক ক্ষেপণাস্ত্রটির সফল পরীক্ষা সম্পন্ন হয়েছে এবং অচিরেই এটির মোড়ক উন্মোচন করা হবে। ক্ষেপণাস্ত্রটি যেকোনো ধরনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে শত্রুর ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থায় আঘাত হানতে সক্ষম। এই ক্ষেপণাস্ত্র নির্মাণকে তিনি দেশের নিরাপত্তা রক্ষায় একটি ‘গুরুত্বপূর্ণ অর্জন’ বলে মন্তব্য করেন। হাজিজাদে বলেন, অতি উচ্চ গতিসম্পন্ন হাইপরসনিক ক্ষেপণাস্ত্রটি ভূপৃষ্ঠের বায়ুমণ্ডলের ভেতর দিয়ে চলার পাশাপাশি এর বাইরে দিয়েও চলার সক্ষমতা রাখে। হাইপারসনিক ক্ষেপণাস্ত্র বায়ুমন্ডল দিয়ে সাধারণত শব্দের চেয়ে পাঁচগুণ গতিতে চলতে পারে। ফলে কোনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার পক্ষে এ ধরনের ক্ষেপণাস্ত্র শনাক্ত করা সম্ভব হয় না। এর আগে জেনারেল হাজিজাদে গত বছরের নভেম্বরে সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তিতে তৈরি একটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের খবর দিয়েছিলেন। তিনি বলেছিলেন, ক্ষেপণাস্ত্রটি শত্রুর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে কাঙ্ক্ষিত লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। ইরান গত মঙ্গলবার মধ্যম-পাল্লার একটি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালায়। ক্ষেপণাস্ত্রটির নাম দেয়া হয়েছে খাইবার এবং এটি ১,৫০০ কেজি ওয়ারহেড বহন করে ২,০০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। সূত্র: যুগান্তরএম ইউ/৩০ মে ২০২৩ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×