হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

বিশ্বকাপে পাকিস্তানের ম্যাচ হতে পারে বাংলাদেশে

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ৩১ মে ২০২৩, ০৭:০৭ অপরাহ্ন


ইসলামাবাদ, ৩১ মে – সেপ্টেম্বরে এশিয়া কাপ হওয়ার কথা পাকিস্তানে; ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআিই) জানিয়েছে তারা সরকারের অনুমতি পেলে এশিয়া কাপ খেলতে পাকিস্তানে দল পাঠাবে।

বিসিসিআই এমনটি বলায় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) বলেছে, সরকার অনুমতি না দিলে আমরা বিশ্বকাপের জন্য অক্টোবরে ভারতে দল পাঠাব না।

আরও পড়ুন

টোকিওর মতবিনিময় সভায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার রোডম্যাপ তুলে ধরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

পাকিস্তান সরকার যদি ভারতে বিশ্বকাপ খেলার অনুমতি না দেয়, সেক্ষেত্রে বিকল্পও ভেবে রেখেছে পিসিবি। তখন পাকিস্তান তাদের বিশ্বকাপের ম্যাচগুলো বাংলাদেশ বা অন্য কোনো নিরপেক্ষ ভেন্যুতে খেলতে চাইবে।

বিশ্বকাপ খেলতে পাকিস্তান ক্রিকেট দলের ভারতে না যাওয়া কিংবা নিরপেক্ষ ভেন্যুতে খেলতে চাওয়ার বিষয়টি নিয়ে বেশ চিন্তিত আইসিসি।

যে কারণে ১৫ বছর পর পাকিস্তান সফরে গেছেন আইসিসি সভাপতি গ্রেগ বার্কলে ও প্রধান নির্বাহী জিওফ অ্যালারডাইস। সফরে পাকিস্তানের বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে কথা উঠে।

পাকিস্তানের ইংরেজি সংবাদমাধ্যম ‘দ্য নিউজ’ জানিয়েছে পিসিবি চেয়ারম্যান নাজাম শেঠি স্পষ্ট ভাষায় আইসিসি সভাপতিকে জানিয়ে দিয়েছেন, পাকিস্তান সরকার যদি অনুমতি দেয় তবেই বিশ্বকাপ খেলতে তারা ভারত সফরে যাবে।

ভারতের পত্রিকা টাইমস অব ইন্ডিয়া লিখেছে- ‘আইসিসি সভাপতি ও প্রধান নির্বাহী পাকিস্তান সফরে ভারত-পাকিস্তান ম্যাচ যাতে ঢাকায় না হয়, সেজন্য সমাধান খুঁজবেন। কারণ তেমনটি হলে শুধু ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) ওপরই নেতিবাচক প্রভাব পড়বে না, আইসিসির ওপরও পড়বে।’

সূত্র: যুগান্তর
এম ইউ/৩১ মে ২০২৩




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

বিশ্বকাপে পাকিস্তানের ম্যাচ হতে পারে বাংলাদেশে

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

বিশ্বকাপে পাকিস্তানের ম্যাচ হতে পারে বাংলাদেশে

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ৩১ মে ২০২৩, ০৭:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] ইসলামাবাদ, ৩১ মে – সেপ্টেম্বরে এশিয়া কাপ হওয়ার কথা পাকিস্তানে; ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআিই) জানিয়েছে তারা সরকারের অনুমতি পেলে এশিয়া কাপ খেলতে পাকিস্তানে দল পাঠাবে। বিসিসিআই এমনটি বলায় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) বলেছে, সরকার অনুমতি না দিলে আমরা বিশ্বকাপের জন্য অক্টোবরে ভারতে দল পাঠাব না। পাকিস্তান সরকার যদি ভারতে বিশ্বকাপ খেলার অনুমতি না দেয়, সেক্ষেত্রে বিকল্পও ভেবে রেখেছে পিসিবি। তখন পাকিস্তান তাদের বিশ্বকাপের ম্যাচগুলো বাংলাদেশ বা অন্য কোনো নিরপেক্ষ ভেন্যুতে খেলতে চাইবে। বিশ্বকাপ খেলতে পাকিস্তান ক্রিকেট দলের ভারতে না যাওয়া কিংবা নিরপেক্ষ ভেন্যুতে খেলতে চাওয়ার বিষয়টি নিয়ে বেশ চিন্তিত আইসিসি। যে কারণে ১৫ বছর পর পাকিস্তান সফরে গেছেন আইসিসি সভাপতি গ্রেগ বার্কলে ও প্রধান নির্বাহী জিওফ অ্যালারডাইস। সফরে পাকিস্তানের বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে কথা উঠে। পাকিস্তানের ইংরেজি সংবাদমাধ্যম ‘দ্য নিউজ’ জানিয়েছে পিসিবি চেয়ারম্যান নাজাম শেঠি স্পষ্ট ভাষায় আইসিসি সভাপতিকে জানিয়ে দিয়েছেন, পাকিস্তান সরকার যদি অনুমতি দেয় তবেই বিশ্বকাপ খেলতে তারা ভারত সফরে যাবে। ভারতের পত্রিকা টাইমস অব ইন্ডিয়া লিখেছে- ‘আইসিসি সভাপতি ও প্রধান নির্বাহী পাকিস্তান সফরে ভারত-পাকিস্তান ম্যাচ যাতে ঢাকায় না হয়, সেজন্য সমাধান খুঁজবেন। কারণ তেমনটি হলে শুধু ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) ওপরই নেতিবাচক প্রভাব পড়বে না, আইসিসির ওপরও পড়বে।’ সূত্র: যুগান্তরএম ইউ/৩১ মে ২০২৩ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×