হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

নির্বাচন নিয়ে সরকারের ভাসাভাসা রোডম্যাপে সন্তুষ্ট নই

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫, ১০:০৭ অপরাহ্ন


ঢাকা, ১৮ জানুয়ারি – নির্বাচন নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের ভাসাভাসা রোডম্যাপে সন্তুষ্ট নন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

শনিবার (১৮ ডিসেম্বর) বিকেলে চট্টগ্রামে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদানকালে এ মন্তব্য করেন তিনি।

আরও পড়ুন

রূপগঞ্জে পোশাক কারখানায় ভয়াবহ কম্প্রেসার বিস্ফোরণ: চার শ্রমিক দগ্ধ, সবাই আশঙ্কাজনক

সালাহউদ্দিন আহমেদ বলেন, অনির্বাচিত সরকারের দীর্ঘদিনের রাষ্ট্র পরিচালনার ইতিহাস আমাদের কাছে খুব সুখকর নয়। অতীতের ইতিহাসও খুব সুখকর নয়। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে দেখা যায়, শুধু স্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতি বাংলাদেশে স্থিতিশীল অর্থনৈতিক পরিস্থিতি বজায় রাখতে সক্ষম।

অন্তর্বর্তী সরকারের উদ্দেশে তিনি বলেন, এখন বাজারে সরবরাহ ব্যবস্থা ঠিক নেই। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক নেই। অনির্বাচিত সরকার কতদিন থাকবে, সেটার ঠিক নেই। আপনারা কবে রোডম্যাপ দেবেন, তারও কোনো নির্দেশনা নেই। ভাসাভাসা সময়ের কথা বলছেন-এত সালের শেষে, অত সালের প্রথমে নির্বাচন হতে পারে, সেটাতে আমরা সন্তুষ্ট নই, এ দেশের জনগণ সন্তুষ্ট নয়।

বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, সংস্কার কমিশন তাদের প্রতিবেদন ১৫ দিন পরে দিয়েছে, সমস্যা নেই। এখন অগ্রাধিকার নিরূপণের জন্য আরও এক মাস সময় চাইছে। কিন্তু অগ্রাধিকার হচ্ছে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের মানুষের জন্য গণতান্ত্রিক, রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা করা। ভোটার হালনাগাদ চলছে, অন্যান্য আইনি সংস্কার কাগুজে ব্যাপার। অন্যান্য প্রাতিষ্ঠানিক সংস্কার সময় বেশি লাগার কথা নয়। এ দেশে জুন মাসেও নির্বাচনের ইতিহাস রয়েছে।

সূত্র: আরটিভি নিউজ
আইএ/ ১৮ জানুয়ারি ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

নির্বাচন নিয়ে সরকারের ভাসাভাসা রোডম্যাপে সন্তুষ্ট নই

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

নির্বাচন নিয়ে সরকারের ভাসাভাসা রোডম্যাপে সন্তুষ্ট নই

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫, ১০:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ১৮ জানুয়ারি – নির্বাচন নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের ভাসাভাসা রোডম্যাপে সন্তুষ্ট নন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।শনিবার (১৮ ডিসেম্বর) বিকেলে চট্টগ্রামে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদানকালে এ মন্তব্য করেন তিনি।সালাহউদ্দিন আহমেদ বলেন, অনির্বাচিত সরকারের দীর্ঘদিনের রাষ্ট্র পরিচালনার ইতিহাস আমাদের কাছে খুব সুখকর নয়। অতীতের ইতিহাসও খুব সুখকর নয়। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে দেখা যায়, শুধু স্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতি বাংলাদেশে স্থিতিশীল অর্থনৈতিক পরিস্থিতি বজায় রাখতে সক্ষম।অন্তর্বর্তী সরকারের উদ্দেশে তিনি বলেন, এখন বাজারে সরবরাহ ব্যবস্থা ঠিক নেই। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক নেই। অনির্বাচিত সরকার কতদিন থাকবে, সেটার ঠিক নেই। আপনারা কবে রোডম্যাপ দেবেন, তারও কোনো নির্দেশনা নেই। ভাসাভাসা সময়ের কথা বলছেন-এত সালের শেষে, অত সালের প্রথমে নির্বাচন হতে পারে, সেটাতে আমরা সন্তুষ্ট নই, এ দেশের জনগণ সন্তুষ্ট নয়।বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, সংস্কার কমিশন তাদের প্রতিবেদন ১৫ দিন পরে দিয়েছে, সমস্যা নেই। এখন অগ্রাধিকার নিরূপণের জন্য আরও এক মাস সময় চাইছে। কিন্তু অগ্রাধিকার হচ্ছে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের মানুষের জন্য গণতান্ত্রিক, রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা করা। ভোটার হালনাগাদ চলছে, অন্যান্য আইনি সংস্কার কাগুজে ব্যাপার। অন্যান্য প্রাতিষ্ঠানিক সংস্কার সময় বেশি লাগার কথা নয়। এ দেশে জুন মাসেও নির্বাচনের ইতিহাস রয়েছে।সূত্র: আরটিভি নিউজআইএ/ ১৮ জানুয়ারি ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×