হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৭০

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ১ জুলাই ২০২৩, ০৮:০৭ অপরাহ্ন


ঢাকা, ০১ জুলাই – রাজধানীসহ সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে ৫০ জনের মৃত্যু হলো। গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ২৭০ জন ডেঙ্গুরোগী। বর্তমানে হাসপাতালে ভর্তি মোট রোগী বেড়ে দাঁড়ালো এক হাজার ৪০৫ জনে।

শনিবার (১ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ ডা. মো. জাহিদুল ইসলাম সই করা ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন

টোকিওর মতবিনিময় সভায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার রোডম্যাপ তুলে ধরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, শুক্তবার (৩০ জুন) সকাল ৮টা থেকে শনিবার (১ জুলাই) সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন ২৭০ জন রোগী। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ১৭৮ জন ও ঢাকার বাইরের ৯২ জন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১ জুলাই পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আট হাজার ২৪৮ জন। তাদের মধ্যে রাজধানীর সরকারি ও বেসরকারি হাসপাতালে ৬ হাজার ২৫৭ জন আর ঢাকার বাইরে অন্য বিভাগে ভর্তি হয়েছেন ১ হাজার ৯৯১ জন।

অন্যদিকে একই সময়ের মধ্যে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৬ হাজার ৭৯৩ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৫ হাজার ২৭৩ জন এবং ঢাকার বাইরের ১ হাজার ৫২০ জন। এসময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন ৫০ জন।

২০২২ সালে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যান দেশের ইতিহাসের সর্বোচ্চ ২৮১ জন। বছরের শেষ মাস ডিসেম্বরেই মৃত্যু হয় ২৭ জনের। একই সঙ্গে ওই বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৬২ হাজার ৩৮২ জন।

২০২০ সালে করোনাভাইরাস মহামারিকালে ডেঙ্গুর সংক্রমণ তেমন একটা দেখা না গেলেও ২০২১ সালে সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হন ২৮ হাজার ৪২৯ জন। একই বছর সারাদেশ ডেঙ্গু আক্রান্ত হয়ে ১০৫ জনের মৃত্যু হয়েছিল।

সূত্র: জাগো নিউজ
আইএ/ ০১ জুলাই ২০২৩

সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৭০ first appeared on DesheBideshe.


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৭০

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৭০

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ১ জুলাই ২০২৩, ০৮:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ০১ জুলাই – রাজধানীসহ সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে ৫০ জনের মৃত্যু হলো। গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ২৭০ জন ডেঙ্গুরোগী। বর্তমানে হাসপাতালে ভর্তি মোট রোগী বেড়ে দাঁড়ালো এক হাজার ৪০৫ জনে। শনিবার (১ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ ডা. মো. জাহিদুল ইসলাম সই করা ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, শুক্তবার (৩০ জুন) সকাল ৮টা থেকে শনিবার (১ জুলাই) সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন ২৭০ জন রোগী। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ১৭৮ জন ও ঢাকার বাইরের ৯২ জন। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১ জুলাই পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আট হাজার ২৪৮ জন। তাদের মধ্যে রাজধানীর সরকারি ও বেসরকারি হাসপাতালে ৬ হাজার ২৫৭ জন আর ঢাকার বাইরে অন্য বিভাগে ভর্তি হয়েছেন ১ হাজার ৯৯১ জন। অন্যদিকে একই সময়ের মধ্যে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৬ হাজার ৭৯৩ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৫ হাজার ২৭৩ জন এবং ঢাকার বাইরের ১ হাজার ৫২০ জন। এসময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন ৫০ জন। ২০২২ সালে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যান দেশের ইতিহাসের সর্বোচ্চ ২৮১ জন। বছরের শেষ মাস ডিসেম্বরেই মৃত্যু হয় ২৭ জনের। একই সঙ্গে ওই বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৬২ হাজার ৩৮২ জন। ২০২০ সালে করোনাভাইরাস মহামারিকালে ডেঙ্গুর সংক্রমণ তেমন একটা দেখা না গেলেও ২০২১ সালে সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হন ২৮ হাজার ৪২৯ জন। একই বছর সারাদেশ ডেঙ্গু আক্রান্ত হয়ে ১০৫ জনের মৃত্যু হয়েছিল। সূত্র: জাগো নিউজ আইএ/ ০১ জুলাই ২০২৩সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৭০ first appeared on DesheBideshe. [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×