হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

রামুতে জনতার সহায়তায় মদ ভর্তি সিএনজি অটোরিক্সা আটক

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ১৩ জুলাই ২০২৩, ০৭:২৬ পূর্বাহ্ন

রামু প্রতিনিধি::

রামুতে ছোলাই মদ সহ একটি সিএনজি অটোরিক্সা আটক করেছে জনতা। পরে রামু থানা পুলিশের হাতে তা সোপর্দ করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। বুধবার, ১২ জুলাই রাত ৯ টার দিকে রামু উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের ২ নং ওয়ার্ডের পাহাড়িয়া পাড়া এলাকায় ছোলাই মদ ভর্তি গাড়িটি আটক করা হয়। এতে জব্দকৃত মদের পরিমান আনুমানিক ৬০ লিটার। স্থানীয় বাসিন্দা দেলোয়ার ও রুবেলের নেতৃত্বে এলাকাবাসী কৌশলে এ গাড়িটি আটক করতে সক্ষম হন বলে জানা গেছে। খবর পেয়ে রামু থানার উপ-পরিদর্শক (এসআই) মনির উদ্দিন ঘটনাস্থলে গিয়ে মদসহ গাড়িটি থানায় নিয়ে যান।
দেলোয়ার ও রুবেল জানান- দীর্ঘদিন ধরে কয়েকটি পরিবার ওই এলাকায় বাংলা মদ ও ইয়াবার রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে। বুধবার রাতে মদ বহনকারি সিএনজি অটোরিক্সা (নং কক্সবাজার থ ১১-৩৭০৭) পাহাড়িয়া পাড়া এলাকায় কুলছুমা আকতারের বাড়ির সামনে পৌঁছলে জনতা গাড়িটি ধরে ফেলে। এসময় গাড়ির চালক এবং পেছনের সিটে বসা ৩ জন মহিলা পালিয়ে যান। এরা হলেন- মাদকের মামলায় বর্তমানে কারাগারে থাকা সাহাব উদ্দিনের স্ত্রী কুলছুমা আকতার (২২), মৃত কামাল উদ্দিনের স্ত্রী দিলারা বেগম (২৪) ও সিরাজুল ইসলামের স্ত্রী ফাতেমা বেগম (৪৬)।
এলাকাবাসী জানিয়েছেন- ১ মাস পূর্বে বিপুল বাংলামদ সহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে আটক হন কুলছুমা আকতারের স্বামী সাহাব উদ্দিন। ওইসময় ভ্রাম্যমান আদালত সাহাব উদ্দিনকে ১ বছরের কারাদন্ড দেয়। বর্তমান ওই মামলায় সাহাব উদ্দিন কারাগারে থাকলেও তার স্ত্রী কুলছুমা বেগম নির্বিঘেœ মদের ব্যবসা চালিয়ে যাচ্ছে। এছাড়া ওই অভিযানে রুবেলের সহযোগিতায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান চালিয়ে সাহাব উদ্দিনকে আটক করেছিলো। এ কারণে সাহাব উদ্দিনের পরিবার রুবেলের বিরুদ্ধে আদালতে মিথ্যা ও হয়রানিমূলক মামলা দায়ের করেছে। এ নিয়ে এলাকাবাসীর মাঝে চরম ক্ষোভের সঞ্চার হয়েছে।
রামু থানার উপ-পরিদর্শক (এসআই) মনির উদ্দিন জানান- আনুমানিক ৬০ লিটার বাংলা মদসহ একটি সিএনজি গাড়ি জনতার সহায়তায় জব্দ করা হয়েছে। এ ব্যাপারে জড়িতদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়া হবে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

আরও পড়ুন

অস্কারজয়ী চিলিয়ান চলচ্চিত্র নির্মাতা সেবাস্তিয়ান লেলিও আর নেই

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

রামুতে জনতার সহায়তায় মদ ভর্তি সিএনজি অটোরিক্সা আটক

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

রামুতে জনতার সহায়তায় মদ ভর্তি সিএনজি অটোরিক্সা আটক

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ জুলাই ২০২৩, ০৭:২৬ পূর্বাহ্ন
Print Image
রামু প্রতিনিধি:: রামুতে ছোলাই মদ সহ একটি সিএনজি অটোরিক্সা আটক করেছে জনতা। পরে রামু থানা পুলিশের হাতে তা সোপর্দ করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। বুধবার, ১২ জুলাই রাত ৯ টার দিকে রামু উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের ২ নং ওয়ার্ডের পাহাড়িয়া পাড়া এলাকায় ছোলাই মদ ভর্তি গাড়িটি আটক করা হয়। এতে জব্দকৃত মদের পরিমান আনুমানিক ৬০ লিটার। স্থানীয় বাসিন্দা দেলোয়ার ও রুবেলের নেতৃত্বে এলাকাবাসী কৌশলে এ গাড়িটি আটক করতে সক্ষম হন বলে জানা গেছে। খবর পেয়ে রামু থানার উপ-পরিদর্শক (এসআই) মনির উদ্দিন ঘটনাস্থলে গিয়ে মদসহ গাড়িটি থানায় নিয়ে যান। দেলোয়ার ও রুবেল জানান- দীর্ঘদিন ধরে কয়েকটি পরিবার ওই এলাকায় বাংলা মদ ও ইয়াবার রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে। বুধবার রাতে মদ বহনকারি সিএনজি অটোরিক্সা (নং কক্সবাজার থ ১১-৩৭০৭) পাহাড়িয়া পাড়া এলাকায় কুলছুমা আকতারের বাড়ির সামনে পৌঁছলে জনতা গাড়িটি ধরে ফেলে। এসময় গাড়ির চালক এবং পেছনের সিটে বসা ৩ জন মহিলা পালিয়ে যান। এরা হলেন- মাদকের মামলায় বর্তমানে কারাগারে থাকা সাহাব উদ্দিনের স্ত্রী কুলছুমা আকতার (২২), মৃত কামাল উদ্দিনের স্ত্রী দিলারা বেগম (২৪) ও সিরাজুল ইসলামের স্ত্রী ফাতেমা বেগম (৪৬)। এলাকাবাসী জানিয়েছেন- ১ মাস পূর্বে বিপুল বাংলামদ সহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে আটক হন কুলছুমা আকতারের স্বামী সাহাব উদ্দিন। ওইসময় ভ্রাম্যমান আদালত সাহাব উদ্দিনকে ১ বছরের কারাদন্ড দেয়। বর্তমান ওই মামলায় সাহাব উদ্দিন কারাগারে থাকলেও তার স্ত্রী কুলছুমা বেগম নির্বিঘেœ মদের ব্যবসা চালিয়ে যাচ্ছে। এছাড়া ওই অভিযানে রুবেলের সহযোগিতায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান চালিয়ে সাহাব উদ্দিনকে আটক করেছিলো। এ কারণে সাহাব উদ্দিনের পরিবার রুবেলের বিরুদ্ধে আদালতে মিথ্যা ও হয়রানিমূলক মামলা দায়ের করেছে। এ নিয়ে এলাকাবাসীর মাঝে চরম ক্ষোভের সঞ্চার হয়েছে। রামু থানার উপ-পরিদর্শক (এসআই) মনির উদ্দিন জানান- আনুমানিক ৬০ লিটার বাংলা মদসহ একটি সিএনজি গাড়ি জনতার সহায়তায় জব্দ করা হয়েছে। এ ব্যাপারে জড়িতদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়া হবে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×