হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

চকরিয়ায় ডাকাডাকিতে ঘুম ভাঙ্গায় মানসিক প্রতিবন্ধি নারীকে বিবস্ত্র করে বেধড়ক পিটুনি

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ১৫ জুলাই ২০২৩, ০৯:৪৪ অপরাহ্ন

এম জিয়াবুল হক,চকরিয়া::

কক্সবাজারের চকরিয়ায় ঘুম থেকে ডাকাডাকিতে ঘুমের ব্যাঘাত ঘটায় ইসমত আরা বেগম (৩৮) নামের এক প্রতিবন্ধি নারীকে বেধড়ক পিটিয়ে ও টেনে হিচঁড়ে বিবস্ত্র করার ভিড়িও ভাইরাল হলে উপজেলা জুড়ে তোলপাড় শুরু হয়েছে। বিষয়টি প্রশাসনের নজরে আসার পর শনিবার সকালে থানায় মামলা হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে বলে জানিয়েছেন চকরিয়া থানার ওসি তদন্ত মো আবদুল জব্বার।

অপরদিকে গুরুতর আহত নারী ইসমত আরা বেগম বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ইসমত আরা চকরিয়া উপজেলার লক্ষ্যারচর ইউনিয়নের রুস্তম আলী চৌধুরী পাড়ার মৃত জাহাঙ্গীর আলমের স্ত্রী।

চকরিয়া থানায় জমা দেওয়া এজাহার সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে মানসিক প্রতিবন্ধি ইসমত আরা পাশের কাকারা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড ইসলামনগর এলাকায় এক আত্মিয়ের বাড়িতে যায়। ওই বাড়ির লোকজন তখনো ঘুমে ছিলেন। তার ডাকাডাকিতে পাশের বাড়ির আবুল হোসেন নামের এক ব্যক্তির ঘুম ভেঙ্গে যায়।

আরও পড়ুন

সিলেট নগরীতে যান চলাচলে কঠোর নিষেধাজ্ঞা ও ট্রাফিক পুলিশের বিশেষ নির্দেশনা

এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে ওই বাড়ির লোকজন ইসমত আরাকে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করে টেনে হিচঁড়ে বিবস্ত্র করে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পাশে ফেলে দেয়। পরে স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

তাকে মারধরের ঘটনাটি ওইসময় স্থানীয় এক ব্যক্তির মোবাইলে ধারণ করে। পরে ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে নির্যাতনের বিষয়টি প্রশাসনের নজরে আসে।

চকরিয়া থানার ওসি (তদন্ত ) মো. আবদুল জব্বার বলেন, ভিডিও ভাইরালের পর বিষয়টি আমাদের নজরে এসেছে। পরে এ ঘটনায় নির্যাতনের শিকার নারীর বড় বোন জিন্নাত আরা বাদী হয়ে গতকাল শনিবার ৪ জনের নাম উল্লেখ করে চকরিয়া থানায় একটি মামলা দায়ের করেন।

তিনি বলেন, ঘটনায় জড়িত আসামীদের গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

চকরিয়ায় ডাকাডাকিতে ঘুম ভাঙ্গায় মানসিক প্রতিবন্ধি নারীকে বিবস্ত্র করে বেধড়ক পিটুনি

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

চকরিয়ায় ডাকাডাকিতে ঘুম ভাঙ্গায় মানসিক প্রতিবন্ধি নারীকে বিবস্ত্র করে বেধড়ক পিটুনি

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ১৫ জুলাই ২০২৩, ০৯:৪৪ অপরাহ্ন
Print Image
এম জিয়াবুল হক,চকরিয়া:: কক্সবাজারের চকরিয়ায় ঘুম থেকে ডাকাডাকিতে ঘুমের ব্যাঘাত ঘটায় ইসমত আরা বেগম (৩৮) নামের এক প্রতিবন্ধি নারীকে বেধড়ক পিটিয়ে ও টেনে হিচঁড়ে বিবস্ত্র করার ভিড়িও ভাইরাল হলে উপজেলা জুড়ে তোলপাড় শুরু হয়েছে। বিষয়টি প্রশাসনের নজরে আসার পর শনিবার সকালে থানায় মামলা হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে বলে জানিয়েছেন চকরিয়া থানার ওসি তদন্ত মো আবদুল জব্বার। অপরদিকে গুরুতর আহত নারী ইসমত আরা বেগম বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ইসমত আরা চকরিয়া উপজেলার লক্ষ্যারচর ইউনিয়নের রুস্তম আলী চৌধুরী পাড়ার মৃত জাহাঙ্গীর আলমের স্ত্রী। চকরিয়া থানায় জমা দেওয়া এজাহার সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে মানসিক প্রতিবন্ধি ইসমত আরা পাশের কাকারা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড ইসলামনগর এলাকায় এক আত্মিয়ের বাড়িতে যায়। ওই বাড়ির লোকজন তখনো ঘুমে ছিলেন। তার ডাকাডাকিতে পাশের বাড়ির আবুল হোসেন নামের এক ব্যক্তির ঘুম ভেঙ্গে যায়। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে ওই বাড়ির লোকজন ইসমত আরাকে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করে টেনে হিচঁড়ে বিবস্ত্র করে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পাশে ফেলে দেয়। পরে স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। তাকে মারধরের ঘটনাটি ওইসময় স্থানীয় এক ব্যক্তির মোবাইলে ধারণ করে। পরে ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে নির্যাতনের বিষয়টি প্রশাসনের নজরে আসে। চকরিয়া থানার ওসি (তদন্ত ) মো. আবদুল জব্বার বলেন, ভিডিও ভাইরালের পর বিষয়টি আমাদের নজরে এসেছে। পরে এ ঘটনায় নির্যাতনের শিকার নারীর বড় বোন জিন্নাত আরা বাদী হয়ে গতকাল শনিবার ৪ জনের নাম উল্লেখ করে চকরিয়া থানায় একটি মামলা দায়ের করেন। তিনি বলেন, ঘটনায় জড়িত আসামীদের গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×