হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

রোহিঙ্গা ক্যাম্পে সহিংসতা বন্ধে প্রয়োজনে সেনাবাহিনী ব্যবহার করবো: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ১৮ জুলাই ২০২৩, ০৮:৫৫ অপরাহ্ন

একের পর সহিংস ঘটনার প্রেক্ষাপটে পরিস্থিতি নিয়ন্ত্রণে কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে সেনা মোতায়েনের কথাও ভাবছে সরকার।

ঢাকায় নিযুক্ত জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইসকে একথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। জাতিসংঘ কর্মকর্তা মঙ্গলবার সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করতে যান।

বৈঠক শেষে আসাদুজ্জামান কামাল বলেন, জাতিসংঘের আবাসিক প্রতিনিধি একজন সঙ্গীকে নিয়ে এসেছিলেন। রোহিঙ্গা ক্যাম্পে যে সহিংসতা বাড়ছে, সে বিষয়েই মূলত তারা কথা বলেছেন।

“তিনি (গোয়েন লুইস) আরও বলছিলেন, সেখানে আমাদের আর্মি এবং বর্ডার গার্ড সবাই রয়েছে, সহিংসতা কেন হচ্ছে? তিনি আর্মির এসওপির কথা বলেছেন, সেটা আমরা ফলো করছি কি না? সবগুলো নিয়ে খোলামেলা কথা হয়েছে।”

আরও পড়ুন

প্রবাসীদের রেমিট্যান্সে বড় চমক: নভেম্বরের ১৪ দিনেই এলো ২০ হাজার ৮১১ কোটি টাকা

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “আমরা এটাই বলেছি যে ছোট একটি জায়গায় ১ দশমিক ২ মিলিয়ন মানুষ এখানে, নানান ধরনের সমস্যা তো এখানে থাকবেই; সেসব সমস্যা থেকে তৈরি হবে সহিংসতার। সহিংসতায় শুধু তারাই মারা যাচ্ছে না। আমাদের সেনাবাহিনীর একজন দক্ষ অফিসারও মারা গেছেন, এয়ারফোর্সের একজন দক্ষ অফিসার মারা গেছেন।

“আমরা এ ব্যাপারে যথেষ্ট ওয়াকিবহাল রয়েছি, আমাদের সক্ষমতাও আমরা বাড়াচ্ছি- যাতে করে কিলিং বন্ধ হয়। এটাই আমরা তাকে (গোয়েন লুইস) জানিয়েছি। আর্মি আমাদের স্ট্যান্ডবাই থাকে সবসময়, যদি প্রয়োজন হয় আমরা আর্মিকেও ব্যবহার করব। সেই এসওপি আমরা তৈরি করেছি। সেই এসওপি অনুযায়ী প্রয়োজন হলে আমরা ব্যবহার করব, সেটি আমরা তাকে জানিয়ে দিয়েছি।”

দমন-পীড়নের মুখে মিয়ানমার থেকে পালিয়ে আসা ১২ লাখের বেশি রোহিঙ্গা রয়েছে সীমান্ত জেলা কক্সবাজারের টেকনাফ ও উখিয়ায়।

যে ক্যাম্পগুলোতে রোহিঙ্গারা থাকে, সেখানে ধারাবাহিকভাবে সংঘাত চলছে। গত সাড়ে পাঁচ বছরে সেখানে ১৩২টি হত্যাকাণ্ড ঘটেছে বলে সম্প্রতি সংসদীয় একটি কমিটির বৈঠকে পুলিশের পক্ষ থেকে জানান হয়।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

রোহিঙ্গা ক্যাম্পে সহিংসতা বন্ধে প্রয়োজনে সেনাবাহিনী ব্যবহার করবো: স্বরাষ্ট্রমন্ত্রী

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

রোহিঙ্গা ক্যাম্পে সহিংসতা বন্ধে প্রয়োজনে সেনাবাহিনী ব্যবহার করবো: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ১৮ জুলাই ২০২৩, ০৮:৫৫ অপরাহ্ন
Print Image
একের পর সহিংস ঘটনার প্রেক্ষাপটে পরিস্থিতি নিয়ন্ত্রণে কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে সেনা মোতায়েনের কথাও ভাবছে সরকার। ঢাকায় নিযুক্ত জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইসকে একথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। জাতিসংঘ কর্মকর্তা মঙ্গলবার সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করতে যান। বৈঠক শেষে আসাদুজ্জামান কামাল বলেন, জাতিসংঘের আবাসিক প্রতিনিধি একজন সঙ্গীকে নিয়ে এসেছিলেন। রোহিঙ্গা ক্যাম্পে যে সহিংসতা বাড়ছে, সে বিষয়েই মূলত তারা কথা বলেছেন। “তিনি (গোয়েন লুইস) আরও বলছিলেন, সেখানে আমাদের আর্মি এবং বর্ডার গার্ড সবাই রয়েছে, সহিংসতা কেন হচ্ছে? তিনি আর্মির এসওপির কথা বলেছেন, সেটা আমরা ফলো করছি কি না? সবগুলো নিয়ে খোলামেলা কথা হয়েছে।” স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “আমরা এটাই বলেছি যে ছোট একটি জায়গায় ১ দশমিক ২ মিলিয়ন মানুষ এখানে, নানান ধরনের সমস্যা তো এখানে থাকবেই; সেসব সমস্যা থেকে তৈরি হবে সহিংসতার। সহিংসতায় শুধু তারাই মারা যাচ্ছে না। আমাদের সেনাবাহিনীর একজন দক্ষ অফিসারও মারা গেছেন, এয়ারফোর্সের একজন দক্ষ অফিসার মারা গেছেন। “আমরা এ ব্যাপারে যথেষ্ট ওয়াকিবহাল রয়েছি, আমাদের সক্ষমতাও আমরা বাড়াচ্ছি- যাতে করে কিলিং বন্ধ হয়। এটাই আমরা তাকে (গোয়েন লুইস) জানিয়েছি। আর্মি আমাদের স্ট্যান্ডবাই থাকে সবসময়, যদি প্রয়োজন হয় আমরা আর্মিকেও ব্যবহার করব। সেই এসওপি আমরা তৈরি করেছি। সেই এসওপি অনুযায়ী প্রয়োজন হলে আমরা ব্যবহার করব, সেটি আমরা তাকে জানিয়ে দিয়েছি।” দমন-পীড়নের মুখে মিয়ানমার থেকে পালিয়ে আসা ১২ লাখের বেশি রোহিঙ্গা রয়েছে সীমান্ত জেলা কক্সবাজারের টেকনাফ ও উখিয়ায়। যে ক্যাম্পগুলোতে রোহিঙ্গারা থাকে, সেখানে ধারাবাহিকভাবে সংঘাত চলছে। গত সাড়ে পাঁচ বছরে সেখানে ১৩২টি হত্যাকাণ্ড ঘটেছে বলে সম্প্রতি সংসদীয় একটি কমিটির বৈঠকে পুলিশের পক্ষ থেকে জানান হয়।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×