হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

সাগরে একাধিক ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ২২ জুলাই ২০২৩, ০২:০৭ অপরাহ্ন


পিয়ং ইয়াং, ২২ জুলাই – দক্ষিণ কোরিয়ার বুসান বন্দরে গত সপ্তাহে নোঙর করে যুক্তরাষ্ট্রের পারমাণবিক ক্ষেপণাস্ত্রবাহী সাবমেরিন ইউএসএস কেন্টাকি। চির বৈরি দেশে সাবমেরিন আসার পর পারমাণবিক হামলার হুমকি দেয় উত্তর কোরিয়া। আর হুমকি দেওয়ার পরের দিনই দেশটি সাগরে একাধিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে।

মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ জানিয়ছে, শনিবার (২২ জুলাই) কোরীয় উপদ্বীপের পূর্ব সাগরে ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে পিয়ংইয়ং।

আরও পড়ুন

হাসপাতালে ভর্তি শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী

দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অব স্টাফ জানিয়েছে, শনিবার ভোর ৪টায় ক্ষেপণাস্ত্রগুলো শনাক্ত করে তারা। এখন মিত্র দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে ক্ষেপণাস্ত্রগুলোর ধরন খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে।

শুক্রবার উত্তর কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রী ক্যাং সুন নাম হুমকি দেন, দক্ষিণের বুসান বন্দরে যুক্তরাষ্ট্রের পারমাণবিক সাবমেরিন ইউএসএস কেন্টাকির আগমন উত্তরের পারমাণবিক অস্ত্র ব্যবহারের অধিকারকে বৈধতা দিয়েছে।

উত্তর কোরিয়ার এমন হুমকির পর এর তীব্র নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র প্রেস সেক্রেটারি সাবরিনা এই হুমকিকে ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে অভিহিত করে বলেছেন, দক্ষিণে তাদের পারমাণবিক সাবমেরিন আসার বিষয়টি দুই দেশের দীর্ঘকালীন সম্পর্কের একটি অংশ। দক্ষিণ কোরিয়াও দাবি করেছে, উত্তরকে পারমাণবিক শক্তি দেখাতে তাদের দেশে মার্কিন সাবমেরিন আসেনি।

এছাড়া গত সপ্তাহে স্বেচ্ছায় উত্তর কোরিয়ায় প্রবেশ করা সেনা ট্রাভিস কিংয়ের মুক্তির দাবিও জানিয়েছে ওয়াশিংটন। ট্রাভিস উত্তর কোরিয়ায় যাওয়ার পর এখন পর্যন্ত তার কোনো হদিস পাওয়া যায়নি। দুই দেশের মধ্যে সরাসরি কূটনৈতিক সম্পর্ক না থাকায় ট্রাভিসের ফিরে আসার বিষয়টি কঠিন হয়ে পড়েছে।

সূত্র: ঢাকা পোস্ট
আইএ/ ২২ জুলাই ২০২৩

সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::সাগরে একাধিক ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া first appeared on DesheBideshe.


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

সাগরে একাধিক ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

সাগরে একাধিক ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ২২ জুলাই ২০২৩, ০২:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] পিয়ং ইয়াং, ২২ জুলাই – দক্ষিণ কোরিয়ার বুসান বন্দরে গত সপ্তাহে নোঙর করে যুক্তরাষ্ট্রের পারমাণবিক ক্ষেপণাস্ত্রবাহী সাবমেরিন ইউএসএস কেন্টাকি। চির বৈরি দেশে সাবমেরিন আসার পর পারমাণবিক হামলার হুমকি দেয় উত্তর কোরিয়া। আর হুমকি দেওয়ার পরের দিনই দেশটি সাগরে একাধিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ জানিয়ছে, শনিবার (২২ জুলাই) কোরীয় উপদ্বীপের পূর্ব সাগরে ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে পিয়ংইয়ং। দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অব স্টাফ জানিয়েছে, শনিবার ভোর ৪টায় ক্ষেপণাস্ত্রগুলো শনাক্ত করে তারা। এখন মিত্র দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে ক্ষেপণাস্ত্রগুলোর ধরন খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে। শুক্রবার উত্তর কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রী ক্যাং সুন নাম হুমকি দেন, দক্ষিণের বুসান বন্দরে যুক্তরাষ্ট্রের পারমাণবিক সাবমেরিন ইউএসএস কেন্টাকির আগমন উত্তরের পারমাণবিক অস্ত্র ব্যবহারের অধিকারকে বৈধতা দিয়েছে। উত্তর কোরিয়ার এমন হুমকির পর এর তীব্র নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র প্রেস সেক্রেটারি সাবরিনা এই হুমকিকে ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে অভিহিত করে বলেছেন, দক্ষিণে তাদের পারমাণবিক সাবমেরিন আসার বিষয়টি দুই দেশের দীর্ঘকালীন সম্পর্কের একটি অংশ। দক্ষিণ কোরিয়াও দাবি করেছে, উত্তরকে পারমাণবিক শক্তি দেখাতে তাদের দেশে মার্কিন সাবমেরিন আসেনি। এছাড়া গত সপ্তাহে স্বেচ্ছায় উত্তর কোরিয়ায় প্রবেশ করা সেনা ট্রাভিস কিংয়ের মুক্তির দাবিও জানিয়েছে ওয়াশিংটন। ট্রাভিস উত্তর কোরিয়ায় যাওয়ার পর এখন পর্যন্ত তার কোনো হদিস পাওয়া যায়নি। দুই দেশের মধ্যে সরাসরি কূটনৈতিক সম্পর্ক না থাকায় ট্রাভিসের ফিরে আসার বিষয়টি কঠিন হয়ে পড়েছে। সূত্র: ঢাকা পোস্ট আইএ/ ২২ জুলাই ২০২৩সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::সাগরে একাধিক ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া first appeared on DesheBideshe. [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×