হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

দূষিত বাতাসের শহরের তালিকায় শীর্ষে জোহানেসবার্গ, ঢাকা কত?

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ২৪ জুলাই ২০২৩, ১১:০৭ পূর্বাহ্ন


সাম্প্রতিক সময়ে ঢাকার বাতাসের মানে কিছুটা উন্নতি হয়েছে। আজ সোমবার দূষিত শহরের তালিকায় সকাল সাড়ে ৮টায় উপরে উঠে আসলেও রাজধানী ঢাকা ১০টায় নেমে আসে ১৫ নম্বরে।

এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) সূচকে আজ সকাল সাড়ে ৮টায় ঢাকার বাতাসের একিউআই স্কোর ছিল ১৪৩, যা সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। এ স্কোর নিয়ে ঢাকা দূষিত বাতাসের শহরের তালিকার ৩ নম্বরে ছিল। কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিছুটা উন্নতি হয়ে ৯৫ স্কোর নিয়ে অবস্থান নেমে এসেছে ১৫ নম্বরে।

আরও পড়ুন

শাহজালাল বিমানবন্দরে ভেপ, সিগারেট, স্বর্ণালংকারসহ ৩২ লাখ টাকার পণ্য জব্দ

সকাল ১০টায় ১৫৯ স্কোর নিয়ে দূষণের শীর্ষস্থানে রয়েছে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ শহর। আর ১৩৩ স্কোর নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ইন্দোনেশিয়ার শহর জাকার্তা।

সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রযুক্তি প্রতিষ্ঠান এয়ার কোয়ালিটি ইনডেক্স (আইকিউএয়ার) এ তালিকা প্রকাশ করে। প্রতি মুহূর্তের বাতাসের মান নিয়ে তৈরি করা একিউআই সূচক একটি নির্দিষ্ট শহরের বায়ু কতটুকু নির্মল বা দূষিত হচ্ছে, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয়। আর তাদের কোনো ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে কি না, তা জানিয়ে থাকে।

একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ সহনীয় হিসেবে গণ্য করা হয়। আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়।

একইভাবে একিউআই স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। আর ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

বায়ুদূষণ গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে। এটা সব বয়সী মানুষের জন্য ক্ষতিকর। তবে শিশু, অসুস্থ ব্যক্তি, প্রবীণ ও অন্তঃসত্ত্বাদের জন্য বায়ুদূষণ খুবই ক্ষতিকর।

আইএ/ ২৪ জুলাই ২০২৩

সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::দূষিত বাতাসের শহরের তালিকায় শীর্ষে জোহানেসবার্গ, ঢাকা কত? first appeared on DesheBideshe.


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

দূষিত বাতাসের শহরের তালিকায় শীর্ষে জোহানেসবার্গ, ঢাকা কত?

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

দূষিত বাতাসের শহরের তালিকায় শীর্ষে জোহানেসবার্গ, ঢাকা কত?

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ২৪ জুলাই ২০২৩, ১১:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] সাম্প্রতিক সময়ে ঢাকার বাতাসের মানে কিছুটা উন্নতি হয়েছে। আজ সোমবার দূষিত শহরের তালিকায় সকাল সাড়ে ৮টায় উপরে উঠে আসলেও রাজধানী ঢাকা ১০টায় নেমে আসে ১৫ নম্বরে। এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) সূচকে আজ সকাল সাড়ে ৮টায় ঢাকার বাতাসের একিউআই স্কোর ছিল ১৪৩, যা সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। এ স্কোর নিয়ে ঢাকা দূষিত বাতাসের শহরের তালিকার ৩ নম্বরে ছিল। কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিছুটা উন্নতি হয়ে ৯৫ স্কোর নিয়ে অবস্থান নেমে এসেছে ১৫ নম্বরে। সকাল ১০টায় ১৫৯ স্কোর নিয়ে দূষণের শীর্ষস্থানে রয়েছে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ শহর। আর ১৩৩ স্কোর নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ইন্দোনেশিয়ার শহর জাকার্তা। সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রযুক্তি প্রতিষ্ঠান এয়ার কোয়ালিটি ইনডেক্স (আইকিউএয়ার) এ তালিকা প্রকাশ করে। প্রতি মুহূর্তের বাতাসের মান নিয়ে তৈরি করা একিউআই সূচক একটি নির্দিষ্ট শহরের বায়ু কতটুকু নির্মল বা দূষিত হচ্ছে, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয়। আর তাদের কোনো ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে কি না, তা জানিয়ে থাকে। একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ সহনীয় হিসেবে গণ্য করা হয়। আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। একইভাবে একিউআই স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। আর ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়। বায়ুদূষণ গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে। এটা সব বয়সী মানুষের জন্য ক্ষতিকর। তবে শিশু, অসুস্থ ব্যক্তি, প্রবীণ ও অন্তঃসত্ত্বাদের জন্য বায়ুদূষণ খুবই ক্ষতিকর। আইএ/ ২৪ জুলাই ২০২৩সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::দূষিত বাতাসের শহরের তালিকায় শীর্ষে জোহানেসবার্গ, ঢাকা কত? first appeared on DesheBideshe. [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×